বাংলাদেশের নেত্রকোনা থেকে আসা আশরাফ তালুকদার লিটন ও মাহমুদুন্নেছা শাওন দম্পত্তি আমেরিকা রয়েছেন ১৯৯৪ সালে। নিউইয়র্কের লং আইল্যান্ডে নিজের বাড়িতে উঠেছেন ২০১৪ সাল থেকে। ঠিক তখন থেকেই তারা চর্চা করছেন আঙিনা কৃষির। বাড়ির আঙিনা জুড়ে সেজে আছে পুঁইশাক, ঢেঢ়শ, কচুশাক, বেগুন, মরিচ, টমেটো, লাউ, শসা, লালশাক, বরবটি, করলা, কুমড়োসহ বহু ধরনের সবজি ফসলে।
এসব ফসলে শুধু নিজেদেরই চাহিদা মিটছে না, উৎপাদিত ফসল দিয়ে গড়ছেন দেশি-বিদেশি প্রবাসীদের মাঝে পারস্পারিক সুসম্পর্কও। সবজির পাশাপাশি এই দম্পতির ফুলচাষেও রয়েছে দারুণ আগ্রহ। সবুজের এই সান্নিধ্যে যুক্ত হয়েছে তাদের সন্তানেরাও।





মন্তব্য
(০)