সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৭%বাতাস ৮ কিমি/ঘ

বছরজুড়ে ইলিশ মাছ সংরক্ষণের উপায়

মাত্র ২টি সহজ উপায়েই আমরা ৬ মাস কিংবা বছর ধরেও ইলিশ মাছ সংরক্ষণ করে খেতে পারব

মাত্র ২টি সহজ উপায়েই আমরা ৬ মাস কিংবা বছর ধরেও ইলিশ মাছ সংরক্ষণ করে খেতে পারব

বাজারে অন্যসব মাছের চাইতে ইলিশের চাহিদাই সচরাচর বেশি থাকে। আর এখন তো অন্য সময়ের চাইতে বাজারে ইলিশের দাম একটু কমই। আবার কিছুদিন পরের বেড়ে যেতে পারে এ সুস্বাদু মাছের দাম। তাই অনেকেই চাইবে এখনই বেশি করে ইলিশ মাছ কিনে ঘরে সংরক্ষণ করে রাখতে।

কিন্তু, সঠিক পদ্ধতি ছাড়া দীর্ঘদিনের জন্য ইলিশ মাছ সংরক্ষণ করা সম্ভবও তো নয়। তাই আমাদের জানা উচিত দীর্ঘদিন কীভাবে ইলিশ মাছ সংরক্ষণ করতে পারব। বেশি কিছু না, মাত্র দুটি সহজ উপায়েই আমরা ৬ মাস কিংবা বছর ধরেও ইলিশ মাছ সংরক্ষণ করে খেতে পারব। আসুন এখন জেনে নিন ইলিশ মাছ সংরক্ষণের দুটি সহজ পদ্ধতি-

- প্রথম পদ্ধতি অনুসারে, প্রথমত ইলিশ মাছটিকে টুকরো করে কেটে নিয়ে প্রতি মাছ অনুযায়ী ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া ও পরিমাণমতো লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে সেই মশলামাখা মাছের টুকরোগুলো এয়ার টাইট একটি প্যাকেটে ভরে রাখুন। যাতে করে প্যাকেটের ভেতর কোনোরকমের বাতাস চলাচল করতে না পারে। এভাবে, মাছগুলোকে এয়ার টাইট প্যাকেটে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন। এভাবে মাছগুলো প্রায় ৬ মাস পর্যন্ত ভালো থাকবে। আর প্রতিবার রান্নার জন্য নির্দিষ্ট পরিমাণে মাছ একটি প্যাকেটে রাখলে তা আরো সহজেই বের করে রান্না করে খেতে পারবেন।

- দ্বিতীয় পদ্ধতিতে ৬মাসের বেশিসময় ধরে ইলিশ মাছ সংরক্ষণ করতে পারবেন। তার জন্য আস্ত ইলিশ মাছই একটি পলিথিনে ভরে ডিপ ফ্রিজে রাখবেন। অবশ্যই খেয়াল রাখবেন যেন পলিথিনের প্যাকেটে মধ্যে যেন বাতাস না ঢুকতে পারে। এভাবে পুরো বছর ধরে ইলিশ মাছ সংরক্ষণ করতে পারবেন।

ঢাকা ট্রিবিউনসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

ইসলাম

প্রবীণদের সম্মান ও যত্ন ঈমানি দায়িত্ব: কোরআন ও হাদিসের শিক্ষা

সুরা আল-ইসরার ২৩ নম্বর আয়াতে বার্ধক্যে পৌঁছানো মা-বাবাকে ‘উহ্’ পর্যন্ত না বলার নির্দেশ এসেছে; প্রবীণদের খোঁজ নেওয়া, পাশে বসা আর পরামর্শ নেওয়াকে ঈমানি দায়িত্ব বলছে আওয়ার ইসলাম।

আওয়ার ইসলাম১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

মাশরুম ভাজতে গেলে জল বেরিয়ে রবারের মতো হয়ে যায়? পাঁচটি কৌশল

মাশরুম বেশি না ধোয়া, জল বেরোলে আঁচ বাড়ানো, জল শুকানোর পর মশলা আর একেবারে শেষে নুন; মাশরুম রান্নার পাঁচটি সহজ কৌশল।

এই সময়১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সুখী দাম্পত্যের জন্য কোরআন ও হাদিসের পাঁচ শিক্ষা

এক ঘরে থেকেও স্বামী-স্ত্রী একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন; সুরা রুম, সুরা নিসা, সুরা বাকারা আর মহানবী (সা.)-এর হাদিস ধরে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাঁচটি উপায় তুলে ধরেছেন মুহাম্মাদ মুহসিন মাশকুর।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)