সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

পাকা কলা দীর্ঘদিন ভালো রাখার পন্থা

ওয়েলঅ্যান্ডগুড ডটকমে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে পাকা কলার স্থায়িত্ব বাড়ানোর কয়েকটি উপায় সম্পর্কে জানানো যায়।

ওয়েলঅ্যান্ডগুড ডটকমে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে পাকা কলার স্থায়িত্ব বাড়ানোর কয়েকটি উপায় সম্পর্কে জানানো যায়।

ঠাণ্ডা স্থানে সংরক্ষণ করা: কলা সাধারণত ৫৪ ডিগ্রি ফারেন্টহাইট বা ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবচেয়ে ভালো থাকে। এটা রেফ্রিজারেইটরের তাপমাত্রার চেয়ে উষ্ণ এবং রান্নাঘরের তাপমাত্রার চেয়ে শীতল। কলা ভালো রাখতে তা সরাসরি সূর্যালোক থেকে দূরে রাখা প্রয়োজন।

অন্যান্য ফল থেকে আলদা রাখা: ইথাইলিন নিঃসরণ করে এমন ফল যেমন-অ্যাভাকাডো, পিচ, টমেটো, আপেল ও ডুমুর ইত্যাদি থেকে কলা দূরে রাখা প্রয়োজন। এসব ফলের নিঃসৃত গ্যাস দ্রুত কলা পাকিয়ে ফেলে।

প্লাস্টিকে সংরক্ষণ করা: ইথিলিন নামক গ্যাসের কারণে কলা দ্রুত পেকে যায়। তাই অন্যান্য খাবার উপাদানের থেকে আলাদা রাখতে কলার বোটা প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে রাখা যেতে পারে।

পাকা কলা রেফ্রিজারেটরে রাখা: কলা পছন্দ মতো পেকে গেলে তা সংরক্ষণ করতে রেফ্রিজারেটরে রাখা যেতে পারে। তাপমাত্রা যত ঠাণ্ডা হবে কলা পাকার গতি তত ধীর হবে। কলার ওপরের রংয়ের সামান্য পরিবর্তন হলেও ভেতরের স্বাদ ও ঘ্রাণ অপরিবর্তিত থেকে যায়।

খোসা ছাড়ানো কলাতে টক-জাতীয় ফলের রস ছড়িয়ে দেওয়া: ফলের সালাদ বা অন্যান্য ফলের তৈরি খাবারে কলা ব্যবহার করতে চাইলে আগে থেকে কলা কেটে তাতে সামান্য পরিমাণ টক-ফলের রস মিশিয়ে নেওয়া যেতে পারে।

এতে ফলের রংয়ের পরিবর্তন হয় না। নিজের স্বাদ মতো লেবু, লাইম বা আনারসের রসও মেশানো যেতে পারে।

বরফ করে রাখা: পরে পাকা কলা খাওয়ার পরিকল্পনা থাকলে তা রেফ্রিজারেইটরে বরফ করে রাখা যেতে পারে।

ভালো ফলাফলের জন্য কলা প্রথমে ছিলে ইচ্ছানুযায়ী টুকরা করে বরফের ট্রেতে রেফ্রিজারেটরে রাখতে হবে। বরফ করা কলা প্রায় ছয় সপ্তাহ পর্যন্ত ভালো থাকে।

বিডি নিউজ ২৪দা এগ্রো নিউজ

দৈনন্দিন

সম্পর্কিত খবর

দৈনন্দিন

খাঁটি ঘি চেনার উপায় এবং উপকারিতা

ঘি একটি উৎকৃষ্ট এবং পুষ্টিকর খাবার। তাই আমাদের প্রাত্যহিক পুষ্টির চাহিদা মেটাতে আমাদের সকলের খাদ্যতালিকায় ঘি প্রাধান্য দেয়া উচিত। আজকাল সকলের পছন্দের কথা বিবেচনা করা অনেক কোম্পান

নিজস্ব প্রতিনিধি২৮ এপ্রিল ২০২৫১ মিনিটের পড়া
দৈনন্দিন

সরিষার তেলে রান্না করা খাবার খেলে কি ওজন কমে?

অনেকেই রান্নার জন্য ভিন্ন ভিন্ন তেল ব্যবহার করেন। কিন্তু পুষ্টিবিদরা রান্নার ক্ষেত্রে সরিষার তেল ব্যবহারের কথা বলছেন। শুধু তাই নয়, একদম নন রিফাইন্ড সরিষার তেল খাওয়ারও পরামর্শ দিচ

সমকাল২৭ এপ্রিল ২০২৫১ মিনিটের পড়া

মন্তব্য

()