সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৪%বাতাস কিমি/ঘ

৭০ হাজার বছরের পুরোনো ডাইনোসরের ফসিল দিলেন পাবিপ্রবি উপাচার্য

ডাইনোসরের চারটি দুষ্প্রাপ্য ফসিল জাতীয় জাদুঘর কর্তৃপক্ষকে প্রদান করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। এ ফসিলগুলো ৭০ হাজার বছরের পুরাতন। যাচাই বছাই করে ডাইনোসরের ফসিলগুলো গ্রহণ করেছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ।

এগ্রোটেক

ডাইনোসরের চারটি দুষ্প্রাপ্য ফসিল জাতীয় জাদুঘর কর্তৃপক্ষকে প্রদান করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। এ ফসিলগুলো ৭০ হাজার বছরের পুরাতন। যাচাই বছাই করে ডাইনোসরের ফসিলগুলো গ্রহণ করেছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ।

ফসিল গ্রহণের পর বাংলাদেশ জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান পাবিপ্রবি উপাচার্যকে ধন্যবাদপত্র পাঠিয়েছেন। পাবিপ্রবি জনসংযোগ দপ্তরের উপ- পরিচালক ফারুক হোসেন চৌধুরি মঙ্গলবার (২ আগস্ট) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পাবিপ্রবি জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, কানাডার ড্রামহিলার এলাকার 'দি রয়েল টাইরেল জাদুঘর' বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর যেখানে দীর্ঘদিন ধরে ডাইনোসের ফসিল সংগ্রহ ও প্রদর্শন করা হয়। তাদের সংগ্রহ সারা পৃথিবীতে সবচেয়ে সমৃদ্ধ। জীবাশ্মবিজ্ঞান সংগ্রহে তাদের ভূমিকা সারাবিশ্বে আলোচিত ও প্রশংসিত। কানাডায় দীর্ঘদিন জরিপ চালিয়ে দুর্লভ এই ফসিলটি সংগ্রহ করেন সেখানকার বিজ্ঞানীরা।

১৯৮৩ সালে অধ্যাপক ড. হাফিজা খাতুন গবেষণার কাজে কানাডায় যান। গবেষণা কাজের এক পর্যায়ে চারটি ফসিল সংগ্রহ করেন। এরপর তিনি ১৯৮৪ সালে দেশে আসার সময় ফসিলগুলোও নিয়ে আসেন। দীর্ঘ ৩৮ বছর ফসিলগুলো নিজের তত্ত্বাবধানে রাখেন। ২০২১ সালের এপ্রিল মাসে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে তা হস্তান্তর করেছিলেন। জাদুঘর কর্তৃপক্ষ যাচাই-বাছাই, পরীক্ষা-নীরিক্ষা করে নিশ্চিত হওয়ার পর সেগুলো গ্রহণ করেছেন বলে গত ২৪ জুলাই স্বাক্ষরিত এক পত্রে জানিয়েছে।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রাকৃতিক ইতিহাস বিভাগে ডাইনোসরের ফসিল চারটি এখন থেকে প্রদর্শন করা হবে বলেও জানানো হয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান পাবিপ্রবি উপাচার্যকে একটি ধন্যবাদপত্র পাঠিয়েছেন। ধন্যবাদপত্রে পাবিপ্রবি উপাচার্যকে ধন্যবাদ জ্ঞাপন করে মো. কামরুজ্জামান বলেন, এই ফসিল চারটি জাতীয় জাদুঘরের সংগ্রহকে সমৃদ্ধ করেছে। ভবিষ্যতে আমরা আপনার আরো বেশি সহযোগিতা কামনা করছি।

জাতীয় জাদুঘরে নিজের সংগ্রহ করা ডাইনোসরের চারটি ফসিল গৃহীত হওয়া নিয়ে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, এই ফসিলগুলো দুর্লভ। কানাডায় বিশেষ জরিপ চালিয়ে এই ফসিল সংগ্রহ করেন সেখানকার বিজ্ঞানীরা। তাদের কাছ থেকে গবেষণার জন্য আমি এগুলো সংগ্রহ করে বাংলাদেশে নিয়ে আসি। ডাইনোসর নিয়ে যারা গবেষণা করবেন তাদের উপকারে আসবে এগুলো।

কানাডার ড্রামহিলার এলাকার দি রয়েল টাইরেল জাদুঘর ডাইনোসরের ফসিল সংগ্রহ এবং প্রদর্শনের জন্য বিখ্যাত। এই জাদুঘর দীর্ঘদিন ধরে ডাইনোসরের ফসিল সংগ্রহ ও প্রদর্শন করছে। ডাইনোসরের ফসিল সংগ্রহে এটি সারা পৃথিবীতে সবচেয়ে সমৃদ্ধ। জীবাশ্মবিজ্ঞান সংগ্রহে এই প্রতিষ্ঠানের ভূমিকা বহুল প্রশংসিত।

আমিন ইসলাম জুয়েল/এফএ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

এগ্রোটেক

সম্পর্কিত খবর

এগ্রোটেক

কৃষি যান্ত্রিকীকরণ: আধুনিক কৃষির সফলতার চাবিকাঠি

জমি চাষ থেকে ফসল কাটা পর্যন্ত প্রতিটি ধাপে যন্ত্র — ট্রাক্টর, কম্বাইন হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, ড্রিপ সেচ ও ড্রোন — বাংলাদেশের কৃষির উৎপাদন বাড়াচ্ছে, খরচ কমাচ্ছে। কী কী যন্ত্র ব্যবহৃত হচ্ছে, দেশ কোথায় দাঁড়িয়ে, আর কোন বাধাগুলো রয়ে গেছে।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

বীজ কত বড় হবে, ভ্রূণ থেকে যায় সেই সংকেত—পেপটাইড বাড়িয়ে ফসলে মিলল বড় বীজ

যুক্তরাজ্যের দ্য সেইন্সবারি ল্যাবরেটরি (The Sainsbury Laboratory) ও ফ্রান্সের একোল নরমাল সুপেরিয়র দ্য লিয়োঁর গবেষকেরা দেখিয়েছেন, ভ্রূণে তৈরি PIPL7 পেপটাইডই এন্ডোস্পার্মের বীজ-আকার নিয়ন্ত্রক রিসেপ্টর IKU2-এর দীর্ঘদিনের অজানা সংকেত; একটি ফসলে এই পেপটাইডের প্রকাশ বাড়িয়ে বড় বীজ পাওয়া গেছে, পেটেন

Seed World Europe২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ভেড়া-গরুর খামারে লুকানো দেশি গাছপালা খুঁজে দিচ্ছে ড্রোন: ব্যাংকস পেনিনসুলার কৃষক-গড়া ট্রাস্ট

২০০১ সালে কৃষকদের গড়া ব্যাংকস পেনিনসুলা কনজারভেশন ট্রাস্ট (Banks Peninsula Conservation Trust) ড্রোনের ছবি, পায়ে হেঁটে জরিপ ও ই-ডিএনএ পরীক্ষা মিলিয়ে চতুর্থ প্রজন্মের কৃষক টিম কুপের মতো জমির মালিকদের দেখাচ্ছে তাঁদের ১,৬০০ হেক্টরের পাহাড়ি খামারে কোন দেশি গাছপালা টিকে আছে—আর ফেব্রুয়ারির বন্যার পর

Farmers Weekly NZ২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()