শ্যামলী ছয়তলা আবাসিক ভবনের উপরে ডুপ্লেক্সে থাকেন সেলিনা আহমেদ ইভা। সেখানেই দুই স্তরের ছাদকৃষির আয়োজন করেছেন তিনি। পরিষ্কার পরিচ্ছন্ন এক প্রাঙ্গন। শীতের সবজি ও রকমারি ফলের এই আয়োজন বাসাটির সৌন্দর্যের কেন্দ্রবিন্দু।
খাদ্য ও পুষ্টি চাহিদা জন্য নয় শুধু, নাগরিক হিসেবে নগরের পরিবেশ সুরক্ষায় বড় অবদান রাখতে পারেন একজন ছাদকৃষি উদ্যোক্তা। গভীরভাবে এমন উপলব্ধি লালন করেন ইভা। দুই বছরের ছাদকৃষির অভিজ্ঞতায় তিনি অর্জন করেন অনেক কিছু।





মন্তব্য
(০)