সবুজের প্রতি ভালোবাসার অসাধারণ দৃষ্টান্ত
ছাদকৃষি এখন ব্যস্ততম পেশাজীবীদের জীবনে অনন্য এক অনুশীলন। প্রাত্যহিক দায়িত্বের চাপ ব্যবস্থাপনা আর জীবনীশক্তির প্রয়োজনেই তারা এই উদ্যোগ নিচ্ছেন। গত কয়েক বছরে আমরা সারাদেশের বহু ছাদকৃষি আপনাদের সামনে তুলে ধরেছি। এর বড় অংশের উদ্যোক্তাই পেশাজীবী। বহুমুখি ব্যস্ততাপূর্ণ জীবন তাদের। ছাদে সবুজের এই আয়োজন যেন তাদের জীবনকে একটি ছন্দে আটকে রাখে। আলাদা এক শক্তি হয়ে কাজ করে।
বিশিষ্ট দন্ত চিকিৎসক প্রফেসর শামসুল আলম ও প্রফেসর হোসনে আরা মেরীর ক্ষেত্রেও ছাদকৃষি আয়োজনের প্রয়োজনীয়তা বা উপযোগিতা একই রকম। দুই দশক আগে উঠেছেন এই বাড়িতে। তখন থেকেই অল্প অল্প করে এই ছাদকৃষিতে সময় দিচ্ছেন। তারা বলছেন, আগে একটা কিছু করার নেশায় ছুটে আসতেন ছাদে, এখন ছাদকৃষিই তাদের টেনে আনে।
কৃষির প্রতি ভালোবাসার এক আলাদা শক্তি আছে। যেটি মানুষ থেকে মানুষে দ্রুত ছড়িয়ে যায়। এই পরিবারের ক্ষেত্রেও ঘটেছে তেমন।
খ্যাতিমান দন্ত চিকিৎসক সামছুল আলমও শত ব্যস্ততার ভেতর এই ছাদকৃষিতে সময় দিতে ভোলেন না।





মন্তব্য
(০)