সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

চাঁদপুরে পচা ইলিশ রাখায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

চাঁদপুর বাসস্টেশন পাইকারি মাছ বাজারের পাশে ভোলার মনপুরা থেকে আসা একটি ট্রলার থেকে সাড়ে ৩০০ কেজি পচা ইলিশ জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।

মৎস্য

চাঁদপুর বাসস্টেশন পাইকারি মাছ বাজারের পাশে ভোলার মনপুরা থেকে আসা একটি ট্রলার থেকে সাড়ে ৩০০ কেজি পচা ইলিশ জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল ইমরান। তিনি জানান, একাধিক ট্রলারে অভিযান চালানো হয়, এর মধ্যে একটি ট্রলার থেকে বিপুল পরিমাণ পচা ইলিশ উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দ করা মাছ মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, পচা ইলিশ রাখার দায়ে ট্রলারের মালিক হেলাল খানকে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়। তার পক্ষে জরিমানার অর্থ পরিশোধ করেন মাছ ব্যবসায়ী মোস্তফা মাল। এছাড়া প্রত্যেক ব্যবসায়ীকে মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়।

এর আগে, গত মঙ্গলবার একই এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ পচা ইলিশ জব্দ করেছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানেও এক ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, চাঁদপুর মৎস্য বণিক সমিতির নেতৃবৃন্দসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম/কেএইচকে/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()