সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৬°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৪%বাতাস কিমি/ঘ

হাতিয়ায় মেঘনার তিন কেজির ইলিশ নিলামে বিক্রি ১০ হাজার ৯০০ টাকায়

নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাটে জাহেদ মাঝির জালে ধরা পড়া তিন কেজি ওজনের একটি ইলিশ প্রকাশ্য নিলামে ১০ হাজার ৯০০ টাকায় কিনে নিয়েছেন স্থানীয় ব্যবসায়ী বিশু ব্যাপারী।

মৎস্য

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে তিন কেজি ওজনের একটি ইলিশ। বুধবার সকালে চেয়ারম্যান ঘাটে প্রকাশ্য নিলামে মাছটি বিক্রি হয়েছে ১০ হাজার ৯০০ টাকায়।

স্থানীয় মৎস্য আড়তদার আকবর হোসেন জানান, সকালে জাহেদ মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। সকাল ১০টার দিকে সেটি সালাউদ্দিন মেম্বারের আড়তে আনা হলে শুরু হয় নিলাম বা ‘ডাক’।

হ্যান্ডমাইকে একে একে দাম হাঁকার সময় ঘাটে ব্যবসায়ী ও সাধারণ মানুষের ভিড় জমে যায়। শেষ পর্যন্ত সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী বিশু ব্যাপারী।

আকবর হোসেন বলেন, বর্তমানে মেঘনায় মাছের উপস্থিতি কিছুটা বাড়লেও এত বড় আকারের রুপালি ইলিশ পাওয়া বেশ বিরল। তাই বিশাল ইলিশটি ঘিরে সকাল থেকেই চেয়ারম্যান ঘাটে উৎসবের আমেজ তৈরি হয়।

প্রতিবেদনটি প্রথম আলোর নোয়াখালীর নিজস্ব প্রতিবেদকের।

সূত্র: প্রথম আলো

প্রথম আলোদা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মা ইলিশ রক্ষায় ৮ থেকে ২৯ অক্টোবর ২২ দিন ইলিশ ধরা-বেচা বন্ধ

ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের সভায় সিদ্ধান্ত হয়েছে, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’ চলবে ৮ থেকে ২৯ অক্টোবর; এ সময় সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও কেনাবেচা নিষিদ্ধ থাকবে।

মৎস্য অধিদপ্তর২৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

১০৩টি অনাপত্তি সনদ বাতিল, ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

মৎস্য অধিদপ্তর ২২ সেপ্টেম্বর ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করায় বেনাপোল দিয়ে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে; চলতি অর্থবছরে অনুমতির ১,৭৩৯.৫০ টনের মধ্যে এসেছে ৫৩৫ টন।

বার্তা২৪২৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

ইঞ্জিন বিকল ট্রলারে শনিবার থেকে সাগরে ভাসছেন ১৮ জেলে, উদ্ধারের নৌযান নেই

পটুয়াখালীর রাঙ্গাবালীর সোনারচর থেকে ৮০–১০০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে শনিবার ভোররাত থেকে ইঞ্জিন বিকল ট্রলারে আটকে আছেন ভোলার চরফ্যাশনের ১৮ জেলে।

প্রথম আলো২৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()