সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

সরবরাহ কম, নাগালের বাইরে ইলিশের দাম

মৌসুমের শেষ সময়ে জমে উঠেছে চাঁদপুরের ইলিশ বাজার। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ছুটির দিনে দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাটে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়। তবে সরবরাহ কম থাকায় বাজারে ইলিশের দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে।

মৎস্য

মৌসুমের শেষ সময়ে জমে উঠেছে চাঁদপুরের ইলিশ বাজার। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ছুটির দিনে দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাটে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়। তবে সরবরাহ কম থাকায় বাজারে ইলিশের দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে।

সরবরাহ কম হলেও ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ কমেনি। ফলে চাঁদপুরের ইলিশ বাজার জমে উঠলেও সাধারণ ক্রেতারা কিনতে হিমশিম খাচ্ছেন।

ক্রেতারা অভিযোগ করছেন, সরবরাহ সংকটের কারণে চাহিদা মতো ইলিশ কেনা সম্ভব হচ্ছে না। তারা মনে করছেন, দেশের ভোক্তাদের চাহিদা মেটানোর পর বিদেশে ইলিশ রপ্তানি করা উচিত। স্থানীয় ক্রেতাদের অতিরিক্ত দামে ইলিশ কিনতে হলেও প্রতিবেশী দেশে রপ্তানি করাকে তারা অযৌক্তিক বলে মন্তব্য করেন।

ইলিশ কিনতে আসা জাহিদুল ইসলাম বলেন, ঢাকা থেকে বন্ধুদের সাথে চাঁদপুর মাছঘাটে ইলিশ কিনতে আসলাম কিন্তু দাম শুনে ইলিশ কিনায় অনাগ্রহ তৈরি হয়েছে। এখান থেকে ঢাকায় ইলিশের দাম আরও কম। আমরা ইলিশ খেতে পাই না, অন্যদিকে সরকার পাশের দেশে ইলিশ পাঠায়। সরকারের উচিত ইলিশের দাম নিয়ন্ত্রণ রাখা।

ইলিশ ব্যবসায়ী নবীর হোসেন জানান, শুক্রবার বড়স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ ছিল মাত্র ৩০০ মণ। অথচ ভরা মৌসুমে এ সময়ে সরবরাহ হতো এক থেকে দেড় হাজার মণ। বর্তমানে বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার ৩০০ থেকে দুই হাজার ৪০০ টাকায়। অন্যদিকে এক কেজির নিচে ৭০০-৮০০ গ্রামের ইলিশের দাম দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, প্রতিবেশী দেশে ইলিশ রপ্তানিকে ঘিরে চাঁদপুরে মাছঘাটে কোনো প্রভাব পড়েনি। মূলত ইলিশ সরবরাহ না থাকায় দাম কমছে না। মৌসুমের আর কয়েকদিন বাকি আছে, এরমধ্যে ইলিশ সরবরাহ কিছুটা বাড়তে পারে।

শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()