সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৬৬%বাতাস কিমি/ঘ

পোলট্রি মুরগিতে এত্ত মুখরোচক খাবার আইটেম!

মন্ত্রীসহ উপস্থিত সবার চোখ বিস্ময়ে ছানাবড়া। পোলট্রি মুরগি দিয়ে এত্ত খাবারের আইটেমও রান্না হতে পারে! মন্ত্রী আগ্রহভরে জিজ্ঞাসা করলেন, চিকেন আচারিটা কী? এটা কি আচার দিয়ে রান্না করা হয়েছে? পাশে থাকা স্মার্ট সেফ এগিয়ে এসে মন্ত্রীকে বিষয়টি বুঝিয়ে বলতে গিয়ে জানালেন, মোগল ও সুলতানি আমলের রাজা বাদশাহ থেকে

লাইভস্টক

মন্ত্রীসহ উপস্থিত সবার চোখ বিস্ময়ে ছানাবড়া। পোলট্রি মুরগি দিয়ে এত্ত খাবারের আইটেমও রান্না হতে পারে! মন্ত্রী আগ্রহভরে জিজ্ঞাসা করলেন, চিকেন আচারিটা কী? এটা কি আচার দিয়ে রান্না করা হয়েছে? পাশে থাকা স্মার্ট সেফ এগিয়ে এসে মন্ত্রীকে বিষয়টি বুঝিয়ে বলতে গিয়ে জানালেন, মোগল ও সুলতানি আমলের রাজা বাদশাহ থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলের খ্যাতনামা নানা নামের নানা স্বাদের মুখরোচক ডিস এখানে সাজিয়ে রাখা হয়েছে।

তিনি মন্ত্রীকে জানাতে গিয়ে পোলট্রি মুরগি দিয়ে রান্না করা আইটেমগুলোর নাম বলতে শুরু করলেন। তাতে খাবারগুলোর যেসব নাম জানা গেল তার মধ্যে রয়েছে- মোগল চিকেন কারি, সুলতানি চিকেন, চিকেন আচারি, পার্বত্য ব্যাম্বো চিকেন, চিকেন কালাভুনা, চিকেন দহিকারি, চিকেন বাটার মাসালা, চিকেন রগন জুস, চিকেন মালাইকারি, চিকেন সাতকরা, চিকেন দম দুরস্ত, চিকেন চুই ঝাল, চিকেন টিক্কা, চিকেন রোস্ট, চিকেন সরুয়া, চিকেন ঝাল ফ্রাই, চিকেন নারিকেল কারি, চিকেন হারিয়ালি কারি এবং চিকেন আলুর দম। এ সময় মন্ত্রীর পাশে দাঁড়ানো পোলট্রি শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী ও সিনিয়র কয়েকজন গণমাধ্যমব্যক্তিত্ব মোবাইল ফোনে বিভিন্ন আইটেমের খাবারের ছবি তুলতে লাগলেন।

রোববার (২১ মার্চ) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে পোলট্রি মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম আমন্ত্রকদের অনুরোধে পোলট্রি মুরগির তৈরি বিভিন্ন স্বাদের খাবারের আইটেম দেখতে গেলে এমনই এক দৃশ্যের অবতারণা হয়।

এর আগে পোলট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯ অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় সংবাদপত্রের নয়জন, টেলিভিশনের ছয়জন, অনলাইন ও ম্যাগাজিনের চারজনসহ মোট ১৯ জন প্রতিবেদককে বিজয়ী হিসেবে পুরস্কার দেয়া হয়। এসিআই অ্যানিম্যাল হেলথের সহযোগিতায় পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড চতুর্থবারের মতো আয়োজন করে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)।

অনুষ্ঠানের প্রধান অতিথি শ ম রেজাউল করিমের বক্তৃতা শেষে উপস্থাপিকা উপস্থিত সবার জন্য সিরডাপ মিলনায়তনের তৃতীয় তলায় পোলট্রি মুরগি দিয়ে রান্না করা বাহারি আইটেমের প্রদর্শনী দেখতে ও অতঃপর দুপুরের খাবার খেতে যেতে আহ্বান জানান।

মন্ত্রী, সচিবসহ অন্যান্য সবাই তৃতীয় তলায় পৌঁছে এত্ত আইটেম দেখে কিছুটা হতবাকই হন। উপস্থিত সবাই কেবল মুখরোচক এ আইটেমগুলো দেখেই ফেরেননি, প্রতিটি আইটেমের স্বাদও কিছুটা আস্বাদন করেছেন।

এমইউ/এমআরআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

খরায় ৫ লাখ টন খড়ের ঘাটতি: ভার্জিনিয়ায় জরুরি অবস্থা, আগেভাগেই শীতের খড় খাওয়াতে বাধ্য খামারিরা

গভর্নর অ্যাবিগেল স্প্যানবার্গারের নির্বাহী আদেশ ২১-এ ১ অক্টোবর থেকে খড় পরিবহনে অতিরিক্ত-প্রস্থ ছাড়, জরুরি তহবিল ও মূল্য-কারসাজি প্রতিরোধ চালু; এক্সটেনশনের হিসাবে অঙ্গরাজ্যে খড়ের ফলন ৩৫ শতাংশ কম।

Morning Ag Clips২২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

টেক্সাসে স্ক্রুওয়ার্ম-সংক্রমিত এলাকা একে একে মুক্ত ঘোষণা; যুক্তরাষ্ট্রে ৪৯টি কেস, ছাড়া হয়েছে ১০০ কোটি বন্ধ্যা মাছি

ইউএসডিএ ও টেক্সাস অ্যানিমেল হেলথ কমিশন ২১ সেপ্টেম্বর আরেকটি নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম জোন তুলে নিয়েছে; মেক্সিকো থেকে গবাদিপশু আমদানির সান্তা তেরেসা বন্দর খুলছে ২৪ সেপ্টেম্বর।

DTN / Progressive Farmer২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

সরু সারিতে ঘন করে লাগানো খাটো ভুট্টায় আগাছার বীজ ৯৯ শতাংশ পর্যন্ত কমল পেন স্টেটের পরীক্ষায়

গোবরসার-নির্ভর বিনা চাষের সাইলেজ পদ্ধতিতে খাটো জাতের ভুট্টা ১৫ ইঞ্চি সারিতে ঘন করে লাগালে বারকিউকাম্বার, কক্লবার ও পামার অ্যামারান্থ দমে যায়, গোখাদ্যের মানও কমে না—পেনসিলভানিয়ার ডেইরি খামারে গবেষণা।

Farms.com২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()