ঢাকার শহাজাদপুরে এক বহুতল ভবনের ছাদে যৌথ কৃষি আয়োজন করেছেন দুইটি পরিবার। ওই ছাদকৃষি নাগরিক জীবনে সামাজিক সখ্যের এক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। মুক্তপ্রাঙ্গনে সবুজের সঙ্গে মিশে থাকার সুযোগ পেয়েছে নতুন প্রজন্ম।
একটি বেসরকারি প্রতিষ্ঠানের আবাসন ভবন। ১৮ তলা বাড়িতে বসবাস করেন সব ফ্ল্যাট মালিকেরা। পৃথক দুইটি ফ্ল্যাটে থাকেন মাহবুবা আক্তার ডেইজি ও রোকেয়া আক্তার শান্তা। সবকটি পরিবারের পক্ষে তারা দু’জন রচনা করেছেন ছাদকৃষি।
ছাদে সবজি আর ফল ফসলের বিন্যাসটিও তারা করেছেন পরিকল্পিতভাবে। বিশুদ্ধ ফলনের জন্য তারা চর্চা করেন জৈব কৃষির।
এই ছাদ হয়ে উঠেছে নতুন প্রজন্মের জন্য শিক্ষা ও বিনোদনের এক ক্ষেত্র। এই ছাদকৃষি উদ্যোক্তারা বলছেন, এমন অনুশীলনগুলোই এই নগরের পরিবেশকে বসবাস অনুকুল করে তুলছে।





মন্তব্য
(০)