জাবেদ হাসান পেশায় একজন টেক্সটাইল প্রকৌশলী। গাছগাছালি নিয়ে তার কোনো ভাবনা কখনও ছিল না। ২০২০ সালে করোনার শুরুতে অফিস বন্ধ হয়ে গেলে ঘরে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হয়ে পড়েন সৃজনশীল কৃষির প্রতি।
তাদের তিনতলা ভবনের উপরে ২২শ বর্গফুটের ছাদে কৃষি আয়োজনে শুরুতেই পরিবারে কাছে বাঁধার মুখে পড়েন জাবেদ। কিন্তু তার অদম্য ইচ্ছে আর কৃষির প্রতি ভালোবাসার টানে সেসব উতরে যান সহজেই।





মন্তব্য
(০)