সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস ৭ কিমি/ঘ

রক্তস্বল্পতার লক্ষণ ও প্রতিকার

রক্তস্বল্পতা মানে রক্ত কমে যাওয়া নয়। লোহিত কণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্তস্বল্পতা দেখা দেয়। স্বাভাবিক অবস্থায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ১৪-১৬ গ্রাম/ডি এল থাকে। যদি

রক্তস্বল্পতা মানে রক্ত কমে যাওয়া নয়। লোহিত কণিকায় হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্তস্বল্পতা দেখা দেয়। স্বাভাবিক অবস্থায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ১৪-১৬ গ্রাম/ডি এল থাকে। যদি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে কমে যায় তবে এই ঘাটতিকে রক্তস্বল্পতা বলা হয়।

রক্তস্বল্পতার লক্ষণ: ক্লান্তি বা দুর্বলতা হল রক্তাল্পতার প্রাথমিক লক্ষণ। এছাড়াও শ্বাস প্রশ্বাসের স্বল্পতা, মাথা ঘোরা, মাথা ব্যথা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, গায়ের রঙ ফ্যাকাশে হয়ে যাওয়া, বুকে ব্যথাও রক্তাল্পতার উপসর্গ। এসব কোন লক্ষণ দেখা দিলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করে দেখা উচিত। স্বাভাবিকের চেয়ে কম হলে তখন খাবার দাবারের তালিকায় পরিবর্তন আনতে হবে।রক্তস্বল্পতা দূর করতে মাছ, মাংস, কলিজা, পালং শাক, বিট, মটরের মতো আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে।

বিটের জুস:যাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম, চিকিৎসকরা প্রায়ই তাদের বিটের রস পান করার পরামর্শ দেন। এতে রয়েছে ফোলেট, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, আয়রন, বেটাইন এবং ভিটামিন সি-সহ বিভিন্ন পুষ্টি উপাদান। বিটরুটের জুস পান করলে হলে লিভার থেকে বিষাক্ত পদার্থগুলি বের হয়ে যায়।

পালং ও পুদিনার রস:রক্তস্বল্পতার জন্য শাক সবচেয়ে ভালো প্রতিকার। এতে আয়রনের পাশাপাশি ভিটামিন বি টুয়েলভ, ফলিক অ্যাসিড-এর মত পুষ্টি রয়েছে। আধা কাপ পালং শাকে প্রায় ৩৫ শতাংশ আয়রন এবং ৩৩ শতাংশ ফলিক অ্যাসিড রয়েছে। এ ছাড়া আপনি এক গ্লাস পালং শাক এর রসে দুই চামচ মধু মিশিয়ে প্রতিদিন একবার পান করতে পারেন।

ডালিমের রস:ডালিম বা বেদানর রস রক্তস্বল্পতা দূর করার জন্য অন্যতম উপাদান। এক কাপ ডালিমের রসে এক চামচের চার ভাগের এক ভাগ দারুচিনি গুঁড়ো এবং দুই চা চামচ মধু মিশিয়ে নিন। প্রতিদিন ব্রেকফাস্টে সঙ্গে এই মিশ্রণটি গ্রহণ করুন। আরেকটি বিকল্প হল এক গ্লাস গরম দুধে দু'চামচ শুকনো ডালিমের বীজের গুঁড়ো মিশিয়ে দিনে একবার বা দু'বার পান করলেও উপকার মিলবে।

মিক্সড ভেজিটেবল জুস:ভেজিটেবল মিক্স স্যুপ হল বিভিন্ন রকমের সবজির মিশ্রণ। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, আয়রন, ভিটামিন সি এবং ফাইবার পাওয়া যায়। আয়রন সমৃদ্ধ এই রস পান করতে খুবই সুস্বাদু।

বাংলাদেশ প্রতিদিনসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

ইসলাম

প্রবীণদের সম্মান ও যত্ন ঈমানি দায়িত্ব: কোরআন ও হাদিসের শিক্ষা

সুরা আল-ইসরার ২৩ নম্বর আয়াতে বার্ধক্যে পৌঁছানো মা-বাবাকে ‘উহ্’ পর্যন্ত না বলার নির্দেশ এসেছে; প্রবীণদের খোঁজ নেওয়া, পাশে বসা আর পরামর্শ নেওয়াকে ঈমানি দায়িত্ব বলছে আওয়ার ইসলাম।

আওয়ার ইসলাম১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

মাশরুম ভাজতে গেলে জল বেরিয়ে রবারের মতো হয়ে যায়? পাঁচটি কৌশল

মাশরুম বেশি না ধোয়া, জল বেরোলে আঁচ বাড়ানো, জল শুকানোর পর মশলা আর একেবারে শেষে নুন; মাশরুম রান্নার পাঁচটি সহজ কৌশল।

এই সময়১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সুখী দাম্পত্যের জন্য কোরআন ও হাদিসের পাঁচ শিক্ষা

এক ঘরে থেকেও স্বামী-স্ত্রী একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন; সুরা রুম, সুরা নিসা, সুরা বাকারা আর মহানবী (সা.)-এর হাদিস ধরে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাঁচটি উপায় তুলে ধরেছেন মুহাম্মাদ মুহসিন মাশকুর।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)