কাতারে নতুন কৃষি বিপ্লবের জন্ম দিয়েছেন প্রবাসী বাঙালিরা। একসময় বিভিন্ন শ্রমঘন কাজে যুক্ত থাকলেও এখন কৃষিকে ঘিরে বিপুল সম্ভাবনা দেখছেন তারা। বলছেন, বাংলাদেশ সরকারের আনুকুল্য পেলে বহুদূর এগিয়ে যেতে পারবেন তারা।
দশ বছর আগে মরুবেষ্টিত কাতারে কাঁকরের স্তর সরিয়ে গাধা দিয়ে হাল চষে কৃষিকাজের দৃষ্টান্ত গড়েন চট্টগ্রামের ফরিদ।
তার দেখাদেখিই পাল্টে যায় চিত্র। এখন কাতারের আলখোর, জুবারা, শাহানিয়াসহ বেশ কয়েকটি এলাকায় প্রবাসী বাঙালিদের তত্বাবধানে গড়ে উঠেছে হাজার হাজার কৃষিখামার। কোথাও পলি নেট হাউস, কোথাও খোলা মাঠে কাঁকরের স্তর সরিয়ে ফসল ফলানোর যুদ্ধে সফল হচ্ছেন তারা।
এরই মধ্যে কাতারিরাও বুঝে গেছেন কৃষি উদ্যোগের সুবিধা। জমি ইজারা দিয়ে সেদেশের সরকারের ভর্তূকি সুবিধার পুরোটাই ভোগ করছেন তারা।
উদ্যোক্তারা বলছেন, তাদের বঞ্চনা আর উপেক্ষার শুরুটা দেশ থেকেই। অনুকূল্ ব্যবস্থা নেয়া হলে তা দেশের জন্যই হবে কল্যাণকর।





মন্তব্য
(০)