সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৬ অক্টোবর ২০২৬
ঢাকা৩১°মূলত পরিষ্কারআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

কম খরচে ছোট আকারে ডেইরী ফার্ম করার কৌশল

অনেকে প্রশ্ন করেন একটা ডেইরী ফার্ম শুরু কিভাবে করা যেতে পারে। পকেটে টাকা থাকলে একটা ফার্ম শুরু করা কোন ব্যাপারই না। কিন্তু ফার্ম শুরু করার আগে ও পরে যে ব্যাপারগুলো বিবেচনা করা দরকা

অনেকে প্রশ্ন করেন একটা ডেইরী ফার্ম শুরু কিভাবে করা যেতে পারে। পকেটে টাকা থাকলে একটা ফার্ম শুরু করা কোন ব্যাপারই না। কিন্তু ফার্ম শুরু করার আগে ও পরে যে ব্যাপারগুলো বিবেচনা করা দরকার যা খুবই গুরুত্তপুর্ন। উদাহারন স্বরুপ, ফার্ম এর জায়গাটা কোথায়, সেখানে ডাক্তার, গরুর খাবার, দুধের দাম, দুধ বিক্রি খুব সহজে করা যায় কিনা তা জানতে হবে। এসবের পাশাপাশি অনেকে জানতে চান ফার্ম টা কি রকম হবে, কয়টা গরু দিয়ে শুরু করলে ব্যবসাটা লাভবান হতে পারে আজকের এই লেখাতাদের জন্য। এই লিখা তাদের জন্য যারা খুব ছোট আকারে, একেবারে কম খরচে পাইলট প্রোজেক্ট আকারে শুরু করে বুঝতে চান অথবা যাদের বাজেট কম।

পরিকল্পনা এবং কৌশল: বাজেট টাকা ৩৮০,০০০/- এবং কমপক্ষে ১৫ লিটার দুধের গরু (বাছুর সহ) ২ টা। গোয়াল ঘর: ৩০ ফিট বাই ১৫ ফিট, ইলেক্ট্রিক আর পানির ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। আসুন এখন হিসেব নিকাশ এ আসা যাক।

এককালীন খরচ: ২ টা দুধের গরুর দাম : ৩০০,০০০/- গোয়াল ঘর : ৬০,০০০/- ইলেক্ট্রিক/ পানি : ২০,০০০/- মাসিক আয়-ব্যায়ের হিসাব: ‪#‎দুধ‬ বিক্রি থেকে আয়: ২০ লি: x ৫০ = ১০০০ টাকা প্রতিদিনের আয়। তাহলে মাসিক আয়: ১০০০ x ৩০ = ৩০০০০ টাকা। (দুধ ২০ লিটার দেখানো হয়েছে কারন একটা ১৫ লিটার দুধের গরু ৮ মাসই ১৫ লিটার দুধ দেবেনা, ধীরে ধীরে কমতে থাকবে, তাই গড়পড়তা ১০ লিটার প্রতিদিন দেখানো হয়েছে) ‪

‎মাসিক‬ ব্যয়: কর্মচারীর মাসিক বেতন: ৭০০০ টাকা, গরু প্রতি খাবার খরচ: ১৫০ টাকা প্রতিদিন, তাহলে মাসিক খরচ: ৯০০০ টাকা। মেডিসিন এবং অন্যন: ২০০০ টাকা। তাহলে মোট ব্যয়: ১৮,০০০ টাকা। (গরু যত বেশি হবে ১ জন করমচারীর বেতন বাবদ গড়পড়তা খরচ অনেক অনেক কম হবে)।

মাসিক লাভ: ৩০০০০-১৮০০০= ১২,০০০ টাকা।এককালীন উপরের ৩৮০,০০০ টাকা খরচগুলো উঠে আসতে সময় লাগবে ৩১ মাস বা ২ বছর ৭ মাস। কৌশলগত ভাবে এই মাসিক আয় কে ধরে রাখতে আপনাকে ৮ মাস পরে আবার ২ টা দুধের গরু কিনতে হবে ২য় পদক্ষেপে। তাহলে আপনি একটা সার্কেল এর মধ্যে পরে যাবেন এবং কখনই আপনাকে পকেট থেকে টাকা খরচ করে খাবার খরচ আর বেতনাদি পরিশোধ করতে হবেনা। আর বড় ধরনের দুর্ঘটনা বা অসুখ-বিসুখ যা আমাদের নিয়ন্ত্রিত নয় তা এখানে দেখানো হয়নি।

২.৫ বছর পর আপনার ব্যলান্সসিট কেমন হবে? আপনার সম্পদের পরিমান কত হবে (মানে কতগুলো গরু আছে এবং তার মুল্য কত), এটা বোঝা খুবই গুরুত্তপুর্ন। যদি বের করতে পারেন, ডেইরী ব্যবসা কেমন হবে তা আপনারাই বুঝতে পারবেন, সিধান্ত আপনারাই নিতে পারবেন। আপনারা যারা ডেইরী ব্যবসা শুরু করতে চান, আমার অনুরোধ আপনারা সম্পদের পরিমান হিসেব করে এখানে কমেন্টে লিখে জানাবেন। আপনাদেরই উপকার হবে।

নিজস্ব প্রতিনিধিদা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

শুকনো সময়ের ম্যাস্টাইটিস ঠেকাতে দুগ্ধ খামারির করণীয়

পশুচিকিৎসক মার্থা টুইস্টের পরামর্শ: দুধ দেওয়ার প্রথম ৩০ দিনের দুধ পরীক্ষার তথ্যে শুকনো সময়ের সংক্রমণ ধরুন, খরাতেও শুকনো গাভীর চারণ ঘুরিয়ে করুন, আর বাছুর জন্মের সময় শীতকালীন পরিচ্ছন্নতা ও বাঁট প্রস্তুতি বজায় রাখুন।

Farmers Weekly৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

মৌসুমের প্রথম বার্ড ফ্লু শনাক্ত যুক্তরাজ্যে, স্কটল্যান্ডের লুইস দ্বীপে

স্কটল্যান্ডের লুইস দ্বীপের নেসে বাড়ির উঠানের মুরগিতে অতি সংক্রামক এইচ৫এন৫ বার্ড ফ্লু ধরা পড়েছে; ২০২৬-২৭ মৌসুমের প্রথম এই সংক্রমণে গ্রেট ব্রিটেন রোগমুক্ত মর্যাদা হারিয়েছে।

Farmers Weekly৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মতামত

নিজেদের চাহিদার অর্ধেক শূকরের মাংসও আর উৎপাদন করে না ব্রিটেন: জো চার্চিল

দায়িত্বের ছয় মাস পূর্তিতে পিগ ওয়ার্ল্ডে এক কলামে ব্রিটেনের জাতীয় শূকর সমিতির সভাপতি জো চার্চিল লিখেছেন, চড়া খরচ, অতিরিক্ত সরবরাহ, রোগ আর নতুন বাণিজ্য বিধির চাপে খামারিরা ব্যবসা ছাড়ার কথা ভাবছেন।

Pig World৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)