ভালোবাসা দিবস উদযাপনে অনুরাগীদের পাশাপাশি প্রস্তুত হয়ে আছে কৃষি ও কৃষক। পৃথিবীর উন্নতদেশগুলোর রঙিন উদ্যানের মতোই বাংলাদেশের কৃষিক্ষেতও মেলে ধরেছে রঙিন গালিচা। প্রকৃতিরফাগুনের সৌরভে এখন নগরের মানুষের সঙ্গে মিশছে গ্রামের কৃষকও।
গত বছর গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পুর্বখ- গ্রামের দেলোয়ার আর তার স্ত্রী শেলী ঋতুরাজবসন্তের আগমনকে স্বাগত জানিয়েছিলেন দারুণ এক সুখবর দিয়ে। দেশের মাটিতে তারাই প্রথমবাণিজ্যিক ক্ষেতে ফুটিয়েছিলেন এক হাজার টিউলিপ। এবার পরের বছরেই ভালোবাসা দিবসকে সামনেরেখে তারা শোনাচ্ছেন বিশ হাজার টিউলিপ ফোটানোর খবর।





মন্তব্য
(০)