কেন্দ্রীয় জল কমিশনের (সিডব্লিউসি) সাপ্তাহিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ১২ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহে ভারতের ১৭৮টি বড় জলাধারে ৫.০৭ বিলিয়ন ঘনমিটার (প্রায় ৫০৭ কোটি ঘনমিটার) পানি কমেছে। এখন সেগুলোতে ব্যবহারযোগ্য ধারণক্ষমতার ৬৩.২৫ শতাংশ পানি আছে: ১১৬.৮৫৪ বিলিয়ন ঘনমিটার, ৫ নভেম্বর ছিল ১২১.৯২৬ বিলিয়ন ঘনমিটার।
এই মজুত গত বছরের একই সময়ের ১৬৬.১০১ বিলিয়ন ঘনমিটারের চেয়ে ২৯.৬৫ শতাংশ কম এবং স্বাভাবিক ১৪৫.৮১১ বিলিয়ন ঘনমিটারের চেয়ে ১৯.৮৬ শতাংশ কম। মোট ব্যবহারযোগ্য ধারণক্ষমতা ১৮৪.৭৬২ বিলিয়ন ঘনমিটার।
সবচেয়ে খারাপ অবস্থা দক্ষিণে। সেখানকার ৫০টি বড় জলাধারে আছে ২২.২০৬ বিলিয়ন ঘনমিটার, ধারণক্ষমতার ৩৯.৭৪ শতাংশ, স্বাভাবিকের চেয়ে ৪৬.৮৯ শতাংশ কম। অন্ধ্র প্রদেশের সাতটি জলাধার ২৭.৫৪ শতাংশ, তেলেঙ্গানার আটটি ৩৩.৪৯ শতাংশ, তামিলনাড়ুর নয়টি ৩৬.২৮ শতাংশ ভরা। কর্ণাটকের ১৯টি ৪৪.৮৯ শতাংশে; কেরালার সাতটি ৬৫.৫৫ শতাংশে, তুলনামূলক ভালো।
উত্তরে হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও রাজস্থানের ১১টি জলাধারে আছে ধারণক্ষমতার ৫৫.১৯ শতাংশ, স্বাভাবিকের চেয়ে ২৪.৮২ শতাংশ কম; পাঞ্জাবে ঘাটতি ২৭.১২ শতাংশ। পশ্চিমে মহারাষ্ট্রের ৩৮টি জলাধার ৭১.৬৩ শতাংশ ভরা হলেও স্বাভাবিকের চেয়ে ১৯.২৬ শতাংশ কম; রাজ্যটি ১৪ অক্টোবর ৩৩ জেলার ৩০৫টি তালুকাকে খরাকবলিত ঘোষণা করেছে। গুজরাটের ১৯টি জলাধার ৭৪.৬০ শতাংশ ভরা, স্বাভাবিকের চেয়ে ৬.৮২ শতাংশ কম; দেবভূমি দ্বারকা, পোরবন্দর, জামনগর ও কচ্ছ খরাকবলিত ঘোষিত।
পূর্ব ভারতের ৩১টি জলাধারে ধারণক্ষমতার ৭৫.০৪ শতাংশ পানি, স্বাভাবিকের চেয়ে মাত্র ২.৪৩ শতাংশ কম। তবে রাজ্যভেদে ফারাক বড়: আসাম ৩৬.৫৮ শতাংশ, বিহার ৪৬.৮৭ শতাংশ, মেঘালয় ৪৮.৫৯ শতাংশ, পশ্চিমবঙ্গ ৪৭.১৪ শতাংশ; বিপরীতে ওডিশা ৮১.৬০ ও ত্রিপুরা ৮৪.২৯ শতাংশ ভরা।
ছবি: Sumanthk / উইকিমিডিয়া কমন্স (পাবলিক ডোমেইন)। ছবিতে অন্ধ্র প্রদেশ-তেলেঙ্গানা সীমান্তের নাগার্জুন সাগর বাঁধ।
সূত্র: ডাউন টু আর্থ





মন্তব্য
(০)