সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

শীতের সন্ধ্যা জমুক ঝাল ঝাল ডিম চিতই

শীত মানেই বাহারি পিঠা খাওয়ার মৌসুম। এ সময় ঘরে ঘরে তৈরি হয় নানা রকম পিঠা। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পিঠাগুলোর একটি হলো চিতই পিঠা। রসে ডুবিয়ে কিংবা নানা ধরনের ভর্তার সঙ্গে পিঠার স্বাদ নেওয়া যায়।

লাইভস্টক

শীত মানেই বাহারি পিঠা খাওয়ার মৌসুম। এ সময় ঘরে ঘরে তৈরি হয় নানা রকম পিঠা। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পিঠাগুলোর একটি হলো চিতই পিঠা। রসে ডুবিয়ে কিংবা নানা ধরনের ভর্তার সঙ্গে পিঠার স্বাদ নেওয়া যায়।

তবে প্রচলিত চিতই পিঠার পাশাপাশি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ডিম চিতই পিঠা। বিশেষত্ব হলো-এই পিঠা খেতে কোনো মাংসের প্রয়োজন পড়ে না। ডিমের স্বাদেই এটি হয়ে ওঠে মুখরোচক ও পুষ্টিকর। তাই সকাল কিংবা সন্ধ্যার নাস্তায় অল্প সময়েই বানিয়ে নেওয়া যায় এই ডিম চিতই পিঠা।

আসুন জেনে নেওয়া যাক বাড়িতেই কীভাবে ডিম চিতই তৈরি করবেন-

উপকরণ১. চালের গুঁড়া ২ কাপ ২.ময়দা ১ টেবিল চামচ৩. গোলমরিচ গুঁড়া ও চিলি ফ্লেক্স স্বাদমতো৪. বেকিং পাউডার ১ চা চামচ৫. ডিম প্রতি পিঠায় ১টি৬. পেঁয়াজ, মরিচ ও ধনেপাতা কুচি পরিমাণমতো ৭. লবণ স্বাদমতো৮. হালকা গরম পানি পরিমাণমতো

প্রস্তুত প্রণালি প্রথমে একটি চালের গুঁড়া,লবণ ও পরিমাণমতো পানি দিয়ে মাঝারি ঘন একটি মসৃণ গোলা তৈরি করুন।এরপর চিতই পিঠা তৈরির খোলা বা ননস্টিক প্যানে হালকা তেল লাগিয়ে গোল চামচ বা ছোট বাটির সাহায্যে পরিমাণমতো গোলা ঢালুন। কিছুক্ষণ অপেক্ষা করুন।

পিঠার ওপর বুদবুদ উঠতে শুরু করলে একটি ডিম ভেঙে দিন। এরপর ওপরে গোলমরিচের গুঁড়া, মরিচ ছিটিয়ে সামান্য লবণ ও ধনেপাতা কুচি দিন। ঢাকনা দিয়ে ৫-৬ মিনিট অপেক্ষা করুন।

পিঠা পুরোপুরি সেঁকা হয়ে এলে নামিয়ে নিন। একইভাবে বাকি পিঠাগুলো তৈরি করুন। ঝাল ঝাল ডিম চিতই পিঠা পরিবেশন করুন শুঁটকি ভর্তা বা ধনিয়া ভর্তার সঙ্গে।

আরও পড়ুন:স্বাদ বদলাতে বাড়িতে বানান ঝাল পাটিসাপটা স্বাস্থ্যকর মিষ্টি আলুর টিক্কি বানাবেন যেভাবে

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()