সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩০°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৫%বাতাস কিমি/ঘ

কোরবানির চামড়ার অপচয় রোধে পশুহাটে লবণ বিক্রি

কোরবানির পশুর চামড়ার অপচয় রোধে গাইবান্ধার সুন্দরগঞ্জে লবণ বিক্রির বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। বুধবার (২৮ জুন) বিকেলে মীরগঞ্জ হাটে লবণ বিক্রি করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান। এসময় ক্রেতাদের হাতে গাইবান্ধা জেলা প্রশাসনের ঈদ শুভেচ্ছা বার্তা সম্বলিত ব্যাগে লবণ তুলে দেওয়া হয়।

লাইভস্টক

কোরবানির পশুর চামড়ার অপচয় রোধে গাইবান্ধার সুন্দরগঞ্জে লবণ বিক্রির বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। বুধবার (২৮ জুন) বিকেলে মীরগঞ্জ হাটে লবণ বিক্রি করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান। এসময় ক্রেতাদের হাতে গাইবান্ধা জেলা প্রশাসনের ঈদ শুভেচ্ছা বার্তা সম্বলিত ব্যাগে লবণ তুলে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সঠিকভাবে সংরক্ষণ প্রক্রিয়া অনুসরণ না করায় অনেক চামড়া নষ্ট হয়ে যায়। এতে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়। তাই কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণের জন্য মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুন: কোরবানির চামড়ার ভালো ব্যবসার আশা, আছে শঙ্কাও

গরুর হাটের পাশাপাশি লবণ বিক্রয়ের জন্য হাটগুলোতে পয়েন্ট করা হয়েছে। এ পয়েন্ট থেকে ২৫ টাকা কেজি দরে লবণ বিক্রি করা হচ্ছে।

প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ক্রেতারা জানান, এভাবে আগে কখনো চামড়ার জন্য লবণ কেনা হয়নি। ফলে হঠাৎ যদি প্রয়োজন হয় তখন না পেয়ে দুর্ভোগে পড়তেন। এখন হাতের কাছে পেয়ে লবণ নিয়ে যাচ্ছি।

লবণ ক্রেতা আরিফুল ইসলাম বলেন, অনেক সময় লবণ সংকটে কোরবানির পশুর চামড়া নষ্ট হয়। প্রশাসনের এ উদ্যোগের ফলে চামড়ার মতো মূল্যবান সম্পদের অপচয় কমবে।

সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান বলেন, দেশের প্রত্যন্ত এলাকার পশুর চামড়া ঢাকার ট্যানারি কারখানাগুলোতে পৌঁছাতে বেশ কয়েক দিন সময় লেগে যায়। তাই গরু ক্রয়ের সঙ্গে যারা চামড়া সংরক্ষণের জন্য লবণ কিনতে উদ্বুদ্ধ করছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-নূর-এ-আলম জাগো নিউজকে বলেন, সব হাট ইজারাদারদের এ বিষয়ে বিশেষ সভা করে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি। ঈদের দিনেও যাতে কোরবানির পশুর চামড়া কোনোভাবে নষ্ট না হয় সে বিষয়টি নজরদারিতে থাকবে।

শামীম সরকার শাহীন/আরএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

নিষেধ সত্ত্বেও জলাতঙ্কে আক্রান্ত গরু ৬০ হাজারে বিক্রি ও জবাই, রায়পুরার বাজারে আতঙ্ক

নরসিংদীর রায়পুরার রাধাগঞ্জ বাজারে জলাতঙ্কে আক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে গরুর মালিক ও মাংস বিক্রেতাকে আটক করে ইউএনওর কাছে নিয়েছেন স্থানীয়রা; উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, গরুটি আলাদা রাখতে ও বিক্রি না করতে আগেই সতর্ক করা হয়েছিল।

আজকের পত্রিকা২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

ফিডের বস্তা ২,৫০০-২,৯০০ টাকা, ছয় মাসে ৪৯৫ টাকা বেশি: মতলবে বন্ধ হচ্ছে পোলট্রি খামার

চাঁদপুরের মতলব উত্তরে খাদ্য, ওষুধ ও লেয়ারের বাচ্চার দাম বেড়ে ডিমের দামে খরচ না ওঠায় বেশ কিছু খামার বন্ধ; খামারিরা দাম নিয়ন্ত্রণ চান, পোলট্রি অ্যাসোসিয়েশন বাচ্চা ও ফিড কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণের কথা বলছে, প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন ভ্যাকসিন সরকারি দামেই বিক্রি হয়।

দেশ রূপান্তর২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্যাকেটজাত তরল দুধ লিটারে ১০ টাকা বেড়ে ১১০-১১৫ টাকা, খামারি পাচ্ছেন ৩ টাকা বেশি

মিল্কভিটার এক লিটার ১০০ থেকে ১১০ টাকা, ফার্ম ফ্রেশ, আড়ং ও প্রাণ ডেইরির লিটার ১১০-১১৫ টাকা; চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিল বলছেন প্যাকেজিং, গ্যাস ও পরিবহন খরচে লোকসানে ছিল সমিতি, খামারি পর্যায়ে ক্রয়মূল্যও লিটারে ৩ টাকা বাড়ানো হয়েছে; খুচরা বিক্রেতারা বলছেন বিক্রি কমেছে।

ইত্তেফাক২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()