সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ২১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৯°আংশিক মেঘলাআর্দ্রতা ৯০%বাতাস কিমি/ঘ

পুকুরপাড়ে কুঁড়েঘরে মিললো ৩২ বাচ্চাসহ রাসেল ভাইপার

চাঁপাইনবাবগঞ্জে পুকুরপাড়ের কুঁড়েঘরে বাসা বেঁধে ৩২টি বাচ্চা দিয়েছে বিষধর রাসেল ভাইপার। বাচ্চাগুলো কিছুটা বড় হওয়ায় সেখান থেকে বেরিয়ে আসে। সোমবার (১ মে) সকালে পুকুরের মালিক সাপগুলো দেখতে পান। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাসেল ভাইপার সাপ ও এর বাচ্চাগুলো মেরে মাটিতে পুঁতে ফেলেন।

মৎস্য

চাঁপাইনবাবগঞ্জে পুকুরপাড়ের কুঁড়েঘরে বাসা বেঁধে ৩২টি বাচ্চা দিয়েছে বিষধর রাসেল ভাইপার। বাচ্চাগুলো কিছুটা বড় হওয়ায় সেখান থেকে বেরিয়ে আসে। সোমবার (১ মে) সকালে পুকুরের মালিক সাপগুলো দেখতে পান। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাসেল ভাইপার সাপ ও এর বাচ্চাগুলো মেরে মাটিতে পুঁতে ফেলেন।

সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ওই পুকুর ও কুঁড়েঘরের মালিক মো. মুক্তার হোসেন। তিনি এ তথ্য জানান।

সাপগুলো যে রাসেল ভাইপার প্রজাতির, তা নিশ্চিত করেছেন জেলা বন অধিদপ্তরের বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য।

পুকুরের মালিক মুক্তার হোসেন বলেন, প্রায় ৮ বছর ধরে এ পুকুরে মাছ চাষ করছি। এর আগে কখনো এমন জাতের সাপ দেখিনি। আজ সকালে হঠাৎ এতোগুলো সাপ একসঙ্গে দেখে ভয় পেয়ে যাই। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় সবগুলো সাপ মেরে ফেলা হয়েছে। সাপগুলো পুকুরের পাশে গর্ত খুঁড়ে সেখানে পুঁতে ফেলেছি।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য বলেন, সাধারণত সাপ ডিম থেকে বাচ্চা ফোটায়। এক্ষেত্রে ব্যতিক্রম রাসেল ভাইপার সাপ। দেশের সবচেয়ে বিষধর এ সাপ সরাসরি বাচ্চা জন্ম দেয়। সর্বোচ্চ ৪০টি পর্যন্ত বাচ্চা দিতে পারে এ জাতের সাপ।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ বলেন, যে এলাকায় সাপের উপদ্রব বেশি, সেখানকার বাসিন্দাদের সচেতন হয়ে চলাফেরা করতে হবে। পাশাপাশি সাপে কামড়ালে ঝাঁড়-ফুক না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগের জন্য মানুষকে সচেতন করে তোলা উচিত। তবে রাসেল ভাইপার সাপ অধিক বিষধর হওয়ায় আক্রান্ত ব্যক্তি সময় খুবই কম পান। যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসতে হবে।

মো. সোহান মাহমুদ/এএএইচ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মৎস্যে পশ্চিমবঙ্গকে স্বনির্ভর করার ডাক শুভেন্দুর, কেন্দ্রের ৯ কোটি রুপির তহবিল

কলকাতায় কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং ও মুখ্যমন্ত্রীর যৌথ পৌরোহিত্যে রাজ্য মৎস্য দপ্তরের পর্যালোচনা বৈঠকে উৎপাদন বৃদ্ধি, অ্যাকোয়াকালচার সম্প্রসারণ ও বাজার সংযোগ নিয়ে আলোচনা; চার মাসে পোর্টালে ২.৮ লাখ আবেদন, ১.২ লাখ মৎস্যজীবীর রেজিস্ট্রেশন, বাঁকুড়া-পুরুলিয়ায় ছয়টি অমৃত সরোবর অনুমোদন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

রোমে ইতালির সঙ্গে মৎস্য-প্রাণিসম্পদ সমঝোতায় আগ্রহ, খামারিরা আসবেন কৃষক কার্ডে

রোমে এফএও সদর দপ্তরের অনুষ্ঠানের সাইডলাইনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও ইতালির কৃষি মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি লুইজি দে’এরামোর বৈঠকে মৎস্য চাষ, প্রাণিসম্পদ, সামুদ্রিক মৎস্য ও ব্লু ইকোনমিতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারকের বিষয়ে দুই পক্ষ আগ্রহ জানিয়েছে।

কৃষি সংবাদ২১ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
গ্যালারি

ঐতিহ্যবাহী দেশীয় মাছ

আমাদের দেশের অধিকাংশ ঐতিহ্যবাহী দেশীয় মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিছু টিকে আছে আমাদের মাছ চাষিদের কল্যাণে। আসুন ছবির মাধ্যমে আজ আমরা কিছু ঐতিহ্যবাহী দেশীয় মাছ দেখে নেই।

তানিয়া চৌধুরী২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()