সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস ৭ কিমি/ঘ

ত্বকের যত্নে গোলাপের তেল! কীভাবে তৈরি করবেন?

ত্বক পরিচর্যায় প্রতিদিনই নিত্যনতুন উপাদানের নাম শোনা যায়। তবে রূপচর্চায় গোলাপ একেবারেই নতুন নয়। বহু প্রাচীনকালেও রানিদের গোসলের জন্য তাঁর সখীরা দুধে গোলাপের পাপড়ি ভিজিয়ে রাখতেন

ত্বক পরিচর্যায় প্রতিদিনই নিত্যনতুন উপাদানের নাম শোনা যায়। তবে রূপচর্চায় গোলাপ একেবারেই নতুন নয়। বহু প্রাচীনকালেও রানিদের গোসলের জন্য তাঁর সখীরা দুধে গোলাপের পাপড়ি ভিজিয়ে রাখতেন। ত্বকচর্চায় গোলাপজলের ভূমিকাও কম নয়। তবে গোলাপের তেলের কথা শুনেছেন কি? রাজা-রানিদের ত্বকের পরিচর্যায় গোলাপের তেলের ব্যবহারও কিন্তু হয়ে আসছে বহুদিন ধরেই। শোনা যায়, ব্রিটেনের যুবরানি ডায়ানা নিজের ত্বক চর্চার জন্য ব্যবহার করতেন গোলাপের তেল আর অ্যাভোকাডো মাস্ক। ডায়ানার সৌন্দর্য্যের কথা কারও অজানা নয়। চাইলে আপনিও নিজের ত্বক পরিচর্যায় ডায়ানার টিপস ব্যবহার করতে পারেন।

বিউটি এক্সপার্টরা বলছেন, গোলাপের তেল ত্বকে ব্রণ কমাতে সাহায্য করে, বয়সের ছাপ পড়তে দেয় না। গোলাপের তেলে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের কোষের তন্তুতে প্রবেশ করে ত্বকে টানটান ভাব নিয়ে আসে। ফলে ত্বক অনেক বেশি উজ্জলতা দেখায়।

কীভাবে তৈরি করবেন গোলাপের তেল?

একটি সসপ্যানে অল্প পরিমাণ পানি নিয়ে ফুটিয়ে নিয়ে আঁচ থেকে নামিয়ে নিন। এবার একটি কাচের পাত্রে ভাল মানের অলিভ অয়েল নিয়ে তাতে গোলাপের পাপড়ি থেঁতো করে ভিজিয়ে দিন। কাচের পাত্রের মুখ ঢেকে পাত্রটিকে গরম পানির পাত্রে ডুবিয়ে রাখতে হবে। ২৪ ঘণ্টা গরম কুসুম গরম পানিতেই রাখতে হবে কাজের পাত্রটিকে। দরকার হলে বার বার পানি বদলে দিতে হবে। ২৪ ঘণ্টা পরে একটি ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে নিন। ওই তেল কোনো গাঢ় রঙের বোতলে ঢেলে রাখুন। রোদে বা গরম জায়গায় রাখবেন না।

কীভাবে ব্যবহার করবেন গোলাপের তেল?

রাতে শুতে যাওয়ার আগে কয়েক ফোঁটা হাতে নিয়ে মুখে হালকা হাতে ম্যাসাজ করুন। অথবা মধু কিংবা অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে মুখে মাখুন। মিনিট ২০ রেখে হালকা কুসুম গরম পানিতে ধুয়ে ফেলুন। তবে ব্যবহার করার আগে অবশ্যই হাতে প্যাচ টেস্ট করে নেবেন। কোনো রকম অস্বস্তি না হলে তবেই মুখে মাখুন গোলাপের তেল।

অনলাইন ডেস্কদা এগ্রো নিউজ

দৈনন্দিন

সম্পর্কিত খবর

ইসলাম

প্রবীণদের সম্মান ও যত্ন ঈমানি দায়িত্ব: কোরআন ও হাদিসের শিক্ষা

সুরা আল-ইসরার ২৩ নম্বর আয়াতে বার্ধক্যে পৌঁছানো মা-বাবাকে ‘উহ্’ পর্যন্ত না বলার নির্দেশ এসেছে; প্রবীণদের খোঁজ নেওয়া, পাশে বসা আর পরামর্শ নেওয়াকে ঈমানি দায়িত্ব বলছে আওয়ার ইসলাম।

আওয়ার ইসলাম১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

মাশরুম ভাজতে গেলে জল বেরিয়ে রবারের মতো হয়ে যায়? পাঁচটি কৌশল

মাশরুম বেশি না ধোয়া, জল বেরোলে আঁচ বাড়ানো, জল শুকানোর পর মশলা আর একেবারে শেষে নুন; মাশরুম রান্নার পাঁচটি সহজ কৌশল।

এই সময়১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সুখী দাম্পত্যের জন্য কোরআন ও হাদিসের পাঁচ শিক্ষা

এক ঘরে থেকেও স্বামী-স্ত্রী একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন; সুরা রুম, সুরা নিসা, সুরা বাকারা আর মহানবী (সা.)-এর হাদিস ধরে পারিবারিক সম্পর্ক দৃঢ় করার পাঁচটি উপায় তুলে ধরেছেন মুহাম্মাদ মুহসিন মাশকুর।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)