ঢাকার মতিঝিল দিলকুশায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সদর দপ্তরের ছাদে করা হয়েছে বৃহৎ পরিসরের কৃষি আয়োজন। ওই ছাদকৃষিতে শুধু ফল ফসলের উৎপাদনই নয়, রীতিমত চলছে জাত উন্নয়ন ও গবেষণা।
জনাকীর্ণ ঢাকার প্রাণকেন্দ্র দিলকুশায় বিএডিসির ১১ তলা ভবনের ছাদটির আয়তন ১৪ হাজার বর্গফুট। ছোটখাটো একখ- আবাদি ক্ষেতের সমান এই ছাদটি এখন বহু জাতের ফল ফসলের উৎপাদন ক্ষেত্র ।
তিন’শ জাতের উদ্ভিদের সমাবেশ এটি। এর মধ্যে ১৫ জাতের ফলের চলছে জাত উন্নয়ন গবেষণা। সংশ্লিষ্টরা বলছেন, ছাদকৃষি ও নগর কৃষকদের চাহিদার কথা ভেবেই জাত উন্নয়নের এই উদ্যোগ।
দাপ্তরিক কাজের বাইরেও একাধিক কর্মকর্তা স্বেচ্ছাশ্রমে যুক্ত হয়েছেন এই ছাদকৃষি আয়োজনে। এই আয়োজনের বহুমুখি সম্ভাবনাও দেখছে বিএডিসি।





মন্তব্য
(০)