মাত্র ২৭০০ বর্গফুটের ছাদ। এই জায়গাটুকুকেই দারুন পরিকল্পনা আর কৌশলে সাজিয়েছেন মিসেস নাজমা শফিক। ২০ বছরের ছাদকৃষি অনুশীলনের অভিজ্ঞতাকে তিনি স্থাপত্যবিদ্যার বিন্যাসে ফেলে নতুন বাড়ি নির্মাণে কাজে লাগিয়েছেন। চমৎকার অবকাঠামো সমৃদ্ধ ভবনের উপরিভাগ এটি। এখানে উৎপাদন হচ্ছে নানারকম ফুল, ফল আর শাক-সবজি। বেশি প্রাধান্য পেয়েছে দেশি-বিদেশি ফুল এবং বৈচিত্রময় উদ্ভিদ।
মিসেস নাজমা শফিক বয়সের ভারে কিছুটা থেমে গেলেও মানসিক শক্তিতে দমেননি একটুও। বরং কৃষির এই অনুশীলনে শারিরীকভাবে অনেক বেশি সুস্থতা বোধ করেন। কৃষির এই আয়োজনটুকু ঘিরে ফিরে পান পুরোনো বাড়ি, গাছগাছালি ঘেরা উঠোনের স্মৃতি।





মন্তব্য
(০)