রাজধানীর শান্তিবাগে এক যুগেরও অধিক সময় ধরে ছাদকৃষি করছেন খালেদা সালেহীন। ২৫শ বর্গফুটের ছাদে তিনি উৎপাদন করছেন নানা রকমের ফল-ফসল। পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি মিটছে কৃষি ও মাটির সংস্পর্শে থাকার সুযোগ।
নাগরিক জীবনে কৃষি ও প্রকৃতির কাছাকাছি থাকতে চাচ্ছেন যারা তাদেরই একজন খালেদা সালেহীন। রকমারি শাক-সবজি আর সৌখিন গাছগাছালিতে সাজানো তার ভবনের উপরিভাগ। এখান থেকেই মেটাচ্ছেন পারিবারিক পুষ্টি চাহিদার অনেকাংশ।
বিশেষ করে নতুন প্রজন্মের মানসিক পরিবর্তনে ছাদকৃষি দারুন কার্যকরী বলছেন তিনি। পরিবারের সদস্যদের কাছেও এই ছাদকৃষি এখন স্বাস্থ্যকর এক পরিবেশ, যা নগরজীবনে অনেক বড় আরাধ্য বলছেন তারা।





মন্তব্য
(০)