সাবেক সরকারি কর্মকর্তার ছাদকৃষি
পাঁচ বছর ধরে ছাদকৃষির সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন রাজধানী ঢাকার মিরপুরে পূর্ব টোলারবাগের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. জিল্লুর রহমান। মনের প্রশান্তি আর পারিবারিক চাহিদা পূরণের চিন্তা থেকেই সাজাচ্ছেন নিজ ভবনের ছাদে কৃষির আয়োজন।
বছর পাঁচেক আগে অন্তরের অনুধাবনে নিজ বাড়ির উপরিভাগে এক টুকরো কৃষিক্ষেত রচনা করেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক পরিচালক জিল্লুর রহমান। তারপর ক্রমেই আসক্ত হয়ে পড়েন সৃজনশীল কৃষির প্রতি। এখন আটতলা ভবনের ছাদেই কাটে তার অবসর জীবনের বড় অংশ।
পরিবারের সবজি চাহিদার অনেকটাই পুরণ হচ্ছে এই ছাদকৃষি থেকে। জিল্লুর রহমান মনে করেন, ছাদকৃষি থেকে মিলছে বিশুদ্ধ অক্সিজেন। সবচেয়ে বড় কথা, নগরে বসেও পরিবারের সবাই পাচ্ছেন প্রশান্তির ছোঁয়া।





মন্তব্য
(০)