সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

রেনাটা বাজারে আনলো ‘ফোলেট ডিম’

বিশেষ পুষ্টিসমৃদ্ধ নতুন ডিম বাজারজাত শুরু করেছে রেনাটা লিমিটেড, যা মা ও শিশুর জন্য উপকারী বলে জানায় প্রতিষ্ঠানটি। এর নাম দেওয়া হয়েছে 'ফোলেট'।

লাইভস্টক

বিশেষ পুষ্টিসমৃদ্ধ নতুন ডিম বাজারজাত শুরু করেছে রেনাটা লিমিটেড, যা মা ও শিশুর জন্য উপকারী বলে জানায় প্রতিষ্ঠানটি। এর নাম দেওয়া হয়েছে 'ফোলেট'।

রেনাটা কর্তৃপক্ষ বলছে, এই ডিমে সাধারণ ডিমের তুলনায় ৩৫ শতাংশ বেশি ফোলেট (ভিটামিন বি ৯) থাকে, যা প্রস্তাবিত খাদ্য চাহিদার (আরডিএ) ২০ শতাংশ পূরণ করে। এমনকি শিশু, কিশোর ও গর্ভবতী নারীদের জন্য বিশেষভাবে উপকারী এই ফোলেট লোহিত কণিকা তৈরি এবং বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রোববার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে ফোলেট ডিমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

রেনাটা লিমিটেডের নিউট্রাসিউটিক্যালস বিভাগ 'পূর্ণভা' খাবারে ফোলেট অন্তর্ভুক্ত করার জন্য এই ডিম বাজারে এনেছে।

বিশেষ এই ডিম উৎপাদনের বিষয়ে রেনাটা জানায়, সাধারণত ডিমে ফলিক অ্যাসিড থাকে কারণ এটি মুরগির খাদ্যে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু মুরগির হজম প্রক্রিয়ার ফলে পাকস্থলীর অ্যাসিড ফোলেটকে হ্রাস করে, ফলে ডিমে ভিটামিন বি ৯ এর পরিমাণও কমে যায়। এই সমস্যা এড়াতে রেনাটার বিজ্ঞানীরা স্প্রে-কোটিং কৌশল ব্যবহার করে একটি পরিবর্তিত রিলিজ ফোলেট তৈরি করেছেন, যা মুরগির পেটে শক্তিশালী অ্যাসিডের উপস্থিতিতে অক্ষত থাকে। ফলে ডিমে স্বাভাবিকভাবেই বেশি পাওয়া যায় ফোলেট।

এই পরিকল্পনা বাস্তবায়নে ভালুকায় রেনাটা তাদের পোল্ট্রি রিসার্চ সেন্টারে একটি ট্রায়াল করেছিল। এ পরীক্ষায় ব্যবহার হয়েছিল ৩৬টি মুরগি। এই মুরগিগুলোকে তিনটি দলে বিভক্ত করে পরীক্ষা করা হয়। কন্ট্রোল গ্রুপের ডায়েটে একটি ফলিক অ্যাসিড অন্তর্ভুক্ত ছিল, যা সাধারণত মুরগির খাবারে ব্যবহৃত হয়। দুটি গ্রুপকে পরিবর্তিত রিলিজ ফলিক অ্যাসিড খাওয়ানো হয়েছিল। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গড়ে প্রতি ১০০ গ্রাম ফোলেট ডিমে ভিটামিন বি থাকে ১৫২ এমসিজি।

অনুষ্ঠানে ফোলেট ডিমের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সের পরিচালক অধ্যাপক ডা. খালেদা ইসলাম।

তিনি বলেন, স্বাভাবিকভাবেই ডিমে ফোলেট পাওয়া যায়। তবে 'পূর্ণভা'র ডিমে সাধারণ ডিমের তুলনায় ৩৫ শতাংশ বেশি ফোলেট আছে। ফোলেট শিশু, কিশোর ও গর্ভবতী নারীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে লোহিত ও শ্বেত রক্ত কণিকা তৈরিতে সহায়তা করে, ডিএনএ এবং আরএনএ তৈরি করে। এমনকি এটি খাদ্য পরিপাকে সহায়তার মাধ্যমে শরীরে পুষ্টি উপাদানের যোগান দেয়।

ফোলেট ডিমের প্রবন্ধে বলা হয়, লোহিত রক্ত কণিকা গঠন এবং বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফোলেট। গর্ভবতী নারীদের জন্য বিশেষ করে মেরুদণ্ড এবং মস্তিষ্কের জন্মগত ত্রুটি কমাতে ভূমিকা থাকে ফোলেটের। ফোলেটের অভাবে ঠোঁট ও তালু ফাটা, হার্টের ত্রুটি, অঙ্গের ত্রুটি, প্রি-টার্ম ডেলিভারি, জন্মের সময় কম ওজন এবং গর্ভাবস্থায় গর্ভপাতের ঝুঁকি বেড়ে যেতে পারে।

অনুষ্ঠানে রেনাটা লিমিটেডের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন রেনেটার অ্যানিম্যাল হেলথ ডিভিশনের পরিচালক মো. সিরাজুল হক।

এএএম/জেডএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()