সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২৫ নভেম্বর ২০২৬
ঢাকা১৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৪%বাতাস ৮ কিমি/ঘ

প্রতিদিন এক টুকরো কাঁচা সুপারি খেলে শরীরে কী হয় জানেন?

বাঙালির ঘরে পান-সুপারির খাওয়ার চল বেশ পুরোনো। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে খাওয়ার পর অনেকের সুপারিখেয়ে থাকেন। বিশেষ করে কাঁচা সুপারি ছোট ছোট টুকরো করে চিবোনোর অভ্যাসও। কেউ মনে করেন, এতে মুখে সতেজতা আসে, আবার কারো ধারণা, সুপারি হজমে সাহায্য করে।

বাঙালির ঘরে পান-সুপারির খাওয়ার চল বেশ পুরোনো। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে খাওয়ার পর অনেকের সুপারিখেয়ে থাকেন। বিশেষ করে কাঁচা সুপারি ছোট ছোট টুকরো করে চিবোনোর অভ্যাসও। কেউ মনে করেন, এতে মুখে সতেজতা আসে, আবার কারো ধারণা, সুপারি হজমে সাহায্য করে।

কিন্তু প্রতিদিন নিয়ম করে এক টুকরো কাঁচা সুপারি খেলে শরীরে কী প্রভাব পড়ে, তা কি জানেন? চিকিৎসকদের মতে, এই অভ্যাসের সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু গুরুতর স্বাস্থ্যঝুঁকি।

সুপারিতে রয়েছে অ্যারিকোলিনের মতো সক্রিয় ক্ষারীয় উপাদান এবং ট্যানিন। এগুলো শরীরের স্নায়ুতন্ত্র ও মুখগহ্বরের ওপর প্রভাব ফেলতে পারে। সুপারি চিবোলে মুখে লালা নিঃসরণ বাড়তে পারে। কারো কারো সাময়িক সতেজ অনুভূতিও হয়। তবে সুপারি খাওয়া স্বাস্থ্যগত নয়। বরং নিয়মিত সুপারি খাওয়ার দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব নিয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞেরা।

নিয়মিত সুপারি খেলে যেসব সমস্যা হতে পারে

মুখের ক্যানসারের ঝুঁকি

দীর্ঘদিন সুপারি চিবোনোর অভ্যাস মুখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। সুপারি নিজেই ক্যানসার সৃষ্টিকারী উপাদান হিসেবে স্বীকৃত। নিয়মিত সুপারি খেলে মুখের ভেতরের টিস্যুতে ক্ষতি হতে পারে। ফলে 'ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস' নামের একটি সমস্যা দেখা দিতে পারে। এই রোগে মুখের ভেতরের টিস্যু শক্ত ও সংকুচিত হয়ে যায়। ফলে ধীরে ধীরে মুখ খুলতে অসুবিধা হয়। এই অবস্থার সঙ্গে মুখের ক্যানসারের ঝুঁকিও জড়িত।

দাঁত ও মাড়ির ক্ষতি

শক্ত সুপারি দীর্ঘক্ষণ চিবোলে দাঁতের ওপর চাপ পড়ে। এতে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি দাঁতে দাগ পড়া, মাড়িতে প্রদাহ এবং দাঁতের সংবেদনশীলতা বাড়ার আশঙ্কা থাকে। দীর্ঘদিন এই অভ্যাস চলতে থাকলে মুখের সামগ্রিক স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হতে পারে।

বমি ভাব ও মাথা ঘোরা

সুপারিতে থাকা সক্রিয় উপাদান শরীরের স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে। অতিরিক্ত বা নিয়মিত সুপারি খাওয়ার ফলে অনেকের বমি ভাব, মাথা ঘোরা, বুক ধড়ফড় কিংবা পেটের অস্বস্তি হতে পারে। শরীরের প্রতিক্রিয়া ব্যক্তি অনুযায়ী আলাদা হলেও এমন উপসর্গকে অবহেলা করা উচিত নয়।

আসক্তির আশঙ্কা

সুপারিতে থাকা অ্যারিকোলিনের মতো উপাদান স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলতে পারে। ফলে নিয়মিত খাওয়ার অভ্যাস তৈরি হওয়ার পাশাপাশি সুপারি ছাড়তে অসুবিধা হতে পারে। অনেকেই দীর্ঘদিনের অভ্যাসের কারণে এর ক্ষতিকর দিক জানার পরেও খাওয়া বন্ধ করতে পারেন না।

বিশেষজ্ঞদের পরামর্শ কী?

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সুপারি খাওয়ার নিরাপদ নয়। তাই কাঁচা সুপারি নিয়মিত খাওয়ার অভ্যাস এড়িয়ে চলাই সবচেয়ে ভালো। বিশেষ করে মুখের ভেতর ঘা, জ্বালাভাব, সাদা বা লাল দাগ কিংবা মুখ খুলতে অসুবিধা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। দাঁত ও মাড়ির সমস্যাও অবহেলা করা উচিত নয়।

সুপারি পান, জর্দা বা তামাকের সঙ্গে খাওয়া হলে স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে। তাই শুধু অভ্যাস বা প্রচলিত ধারণার বশে নিয়মিত সুপারি খাওয়া ঠিক নয়। মুখের সুস্থতা বজায় রাখতে এই অভ্যাস থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ।

তথ্যসূত্র: হেলথলাইন, এনডিটিভি

সূত্র: জাগো নিউজ ২৪

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

জাগো নিউজ ২৪সূত্র

স্বাস্থ্য

সম্পর্কিত খবর

স্বাস্থ্য

ওষুধে বিরল কিন্তু প্রাণঘাতী প্রতিক্রিয়া স্টিভেনস-জনসন সিনড্রোম: লক্ষণ ও করণীয়

নতুন ওষুধ শুরুর এক থেকে চার সপ্তাহের মধ্যে জ্বর, ফোসকা ও মুখে-চোখে ঘা দেখা দিলে তা স্টিভেনস-জনসন সিনড্রোম হতে পারে, যা জরুরি চিকিৎসার বিষয়, বলছেন চর্মরোগ বিশেষজ্ঞ।

প্রথম আলো২৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সবচেয়ে ক্ষতিকর এক-পঞ্চমাংশ ইটভাটা বন্ধ হলে স্বাস্থ্যক্ষতি কমবে এক-তৃতীয়াংশ

স্যাটেলাইটের ছবি, মেশিন লার্নিং ও বায়ুমানের মডেল দিয়ে তৈরি 'ব্রিক কিলন ট্র্যাকার' দেখাচ্ছে, অল্প কিছু ইটভাটা থেকেই মানুষের স্বাস্থ্যের বেশির ভাগ ক্ষতি হচ্ছে।

প্রথম আলো২৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
স্বাস্থ্য

রক্তে শর্করা নিয়ন্ত্রণে কোনটি ভালো-আস্ত ফল নাকি ফলের রস?

রক্তে শর্করা নিয়ন্ত্রণে ফল ও ফলের রস খাওয়ার প্রভাব নিয়ে অনেকেরই উদ্বেগ রয়েছে। আস্ত ফল ও ১০০ শতাংশ ফলের রসে ভিটামিন, খনিজ এবং উদ্ভিজ্জ উপাদান থাকে। তবে রক্তে শর্করার ওপর এ দুটির প্রভাব এক নয়। এর একটি কারণ হলো, দুটির আঁশের পরিমাণে পার্থক্য।

জাগো নিউজ ২৪২৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)