সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮১%বাতাস ৪ কিমি/ঘ

চাকরি ছেড়ে কোয়েলেই সফলতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন আবদুর রহমান। এরপর চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। এক সময় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। পরে সাহস করে চাকরি ছেড়ে দেন। শুরু করেন কোয়ে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন আবদুর রহমান। এরপর চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। এক সময় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। পরে সাহস করে চাকরি ছেড়ে দেন। শুরু করেন কোয়েলের খামার। তাতেই তিনি সফল হয়েছেন।

জানা যায়, লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনার সিকদারপাড়ার ছেলে আবদুর রহমান। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে চুনতি ইউনিয়নের সিরাত মাঠসংলগ্ন স্থানে গড়ে তোলেন ‘এআরবি কোয়েল ফার্ম’। বগুড়া ও নওগাঁ গিয়ে বিভিন্ন হ্যাচারি পরিদর্শন করে অভিজ্ঞতা নিয়ে কাজে হাত দেন।

আবদুর রহমান জানান, সাত লাখ টাকা মূলধন নিয়ে শুরু করেন। প্রতি মাসে ১৪ হাজার টাকায় ২০ শতক জায়গা ভাড়া নেন। খামারের জন্য কেনেন দুটি জেনারেটর, ইনকিউবেটর মেশিনসহ অন্যান্য যন্ত্রপাতি। ইন্টারনেট ও পত্রিকায় ছাপানো বিভিন্ন খামারের সফলতার গল্প পড়েই উদ্বুদ্ধ হন তিনি।

তিনি জানান, প্রতিটি কোয়েল ৩২ টাকায় বিক্রি করেন। প্রতি মাসে গড়ে ১৫-১৭ হাজার কোয়েল বিক্রি করেন। তার খামারের কোয়েল বটতলী, চুনতি, কেরানীহাট, চকরিয়া, কক্সবাজার ও চট্টগ্রাম শহরেও বিক্রি হয়। খরচ বাদে প্রতি মাসে তার আয় ৩০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

শুকনো সময়ের ম্যাস্টাইটিস ঠেকাতে দুগ্ধ খামারির করণীয়

পশুচিকিৎসক মার্থা টুইস্টের পরামর্শ: দুধ দেওয়ার প্রথম ৩০ দিনের দুধ পরীক্ষার তথ্যে শুকনো সময়ের সংক্রমণ ধরুন, খরাতেও শুকনো গাভীর চারণ ঘুরিয়ে করুন, আর বাছুর জন্মের সময় শীতকালীন পরিচ্ছন্নতা ও বাঁট প্রস্তুতি বজায় রাখুন।

Farmers Weekly৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

মৌসুমের প্রথম বার্ড ফ্লু শনাক্ত যুক্তরাজ্যে, স্কটল্যান্ডের লুইস দ্বীপে

স্কটল্যান্ডের লুইস দ্বীপের নেসে বাড়ির উঠানের মুরগিতে অতি সংক্রামক এইচ৫এন৫ বার্ড ফ্লু ধরা পড়েছে; ২০২৬-২৭ মৌসুমের প্রথম এই সংক্রমণে গ্রেট ব্রিটেন রোগমুক্ত মর্যাদা হারিয়েছে।

Farmers Weekly৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মতামত

নিজেদের চাহিদার অর্ধেক শূকরের মাংসও আর উৎপাদন করে না ব্রিটেন: জো চার্চিল

দায়িত্বের ছয় মাস পূর্তিতে পিগ ওয়ার্ল্ডে এক কলামে ব্রিটেনের জাতীয় শূকর সমিতির সভাপতি জো চার্চিল লিখেছেন, চড়া খরচ, অতিরিক্ত সরবরাহ, রোগ আর নতুন বাণিজ্য বিধির চাপে খামারিরা ব্যবসা ছাড়ার কথা ভাবছেন।

Pig World৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)