সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৭%বাতাস ৮ কিমি/ঘ

মাছের উকুন রোগের প্রতিরোধ, লক্ষণ ও প্রতিকার

মাছের উকুন রোগের কারণে নানা সমস্যায় পড়তে হয় চাষিদের। অনেকেই বুঝতে পারেন না রোগটি কেমন। আসুন জেনে নেয়ে যাক মাছের উকুন রোগের প্রতিরোধ, লক্ষণ ও প্রতিকার বিষয়ে বিস্তারিত তথ্য।

মাছের উকুন রোগের কারণে নানা সমস্যায় পড়তে হয় চাষিদের। অনেকেই বুঝতে পারেন না রোগটি কেমন। আসুন জেনে নেয়ে যাক মাছের উকুন রোগের প্রতিরোধ, লক্ষণ ও প্রতিকার বিষয়ে বিস্তারিত তথ্য।

মাছের উকুন রোগের কারণ ও লক্ষণ: আরগুলাস নামক বহিঃপরজীবী এর মাধ্যমে এই রোগে মাছ আক্রান্ত হয়। এই পরিজীবি মাছের দেহের রক্ত চুষে ক্ষত সৃষ্টি করে।

মাছের দেহ পৃষ্ঠ ও পাখনায় উকুন লেগে থাকে। শক্ত কিছু পেলে মাছ দেহ ঘষে। মাছ লাফালাফি করে। দেহ থেকে রক্তক্ষরণ হয়। পরজীবী খালি চোখে দেখা যায়। মাছ ক্লান্তহীনভাবে সাঁতার কাটে। আক্রান্ত স্থানের চারপাশ লালচে বর্ণ হয়।

মাছের উকুন রোগের প্রতিরোধ ও প্রতিকার: পুকুর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। প্রতি শতাংশে ১ কেজি হারে চুন দেয়া। জৈবসার প্রয়োগ কমিয়ে দেয়া। আক্রান্ত মাছ পুকুর থেকে সরানো।

ডিপটারেক্স (ডাইলকস, নেগুভন, টেগুভন) ০.৫ পিপিএম হারে পুকুরে প্রয়োগ করা। সপ্তাহে একবার ও পরপর ৫ বার অথবা ০.৮ পিপিএম হারে সুমিথিয়ন প্রয়োগ করা। প্রতি সপ্তাহে একবার ও পরপর ৫ বার অথবা ০.২৫ পিপিএম পটাশ দ্রবণে ৫-৬ মিনিট গোসল করাতে হবে।

মাছের উকুন রোগের প্রতিরোধ, লক্ষণ ও প্রতিকার সংবাদটির তথ্য কৃষি তথ্য সার্ভিস এর মৎস্য বিভাগ থেকে নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিনিধিদা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ধানখেতে চিংড়ি, খাবার আপেল শামুক: কম্বোডিয়ায় জলজ খাদ্যের ব্যবসার মডেল যাচাই

কম্বোডিয়ার কাম্পং থমে ওয়ার্ল্ডফিশের কর্মশালায় সরকারি কর্মকর্তা, কৃষক ও সংরক্ষণকর্মীরা জলজ খাদ্যের পাঁচটি ব্যবসার মডেল যাচাই করেছেন, আর দেখেছেন কীভাবে আগ্রাসী সোনালি আপেল শামুক চিংড়ির খাবার হচ্ছে।

WorldFish২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে নিষেধাজ্ঞায় মা ইলিশ ধরলে ছয় মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড

৮ থেকে ২৯ অক্টোবরের নিষেধাজ্ঞায় চাঁদপুরের ৭০ কিলোমিটার অভয়াশ্রমে পাঁচটি অস্থায়ী পুলিশ ক্যাম্প, খালের মুখ বন্ধ, বরফকল বন্ধ; জেলার ৪১ হাজার ৩৯০ জেলে পাবেন ২৫ কেজি করে খাদ্যসহায়তা।

ঢাকা মেইল১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

চলনবিলের দেশি মাছ যায় চাটমোহরের ভোরের বাজার হয়ে শহরে

রাতভর কুড়ুলিয়া বিলে জাল পেতে ধরা পুঁটি, শিং, মাগুর আর টাকি ভোরে ওঠে চাটমোহরের অস্থায়ী বাজারে, সেখান থেকে পাইকারের হাতে শহরে; কিন্তু খাল বন্ধ, কচুরিপানা আর কীটনাশকে কমছে বিলের মাছ।

প্রথম আলো১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)