সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ২৩ নভেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৮%বাতাস ৬ কিমি/ঘ

পেয়ারার জনপদে আমড়ার রাজত্ব, বছরে ২৫০ কোটি টাকার বাজার

পেয়ারার জন্য পরিচিত পিরোজপুরে জিআই স্বীকৃত আমড়ার আবাদ বাড়ছে; মৌসুমে ২০০ থেকে ২৫০ কোটি টাকার বেচাকেনা, জেলায় ৫৭৭ হেক্টরে উৎপাদন ১০ হাজার ১২৪ টন।

পেয়ারা উৎপাদনের জন্য পরিচিত পিরোজপুরে এখন কৃষক ও ব্যবসায়ীদের ব্যস্ততা বাড়িয়েছে জিআই স্বীকৃত আমড়া। জেলার বিভিন্ন উপজেলায় বাড়ছে আমড়ার আবাদ। উৎপাদনে বরিশাল বিভাগের মধ্যে শীর্ষে থাকা পিরোজপুরের এই ফল এখন দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, মৌসুমে প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকার আমড়া বেচাকেনা হয়। আমড়ার বাড়তি চাহিদা ও বাজার সম্প্রসারণের ফলে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে স্থানীয় কৃষি অর্থনীতিতে।

জানা গেছে, দক্ষিণাঞ্চলের নদী-খালঘেরা পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর-কুড়িয়ানার পরিচিতি দীর্ঘদিনের পেয়ারা উৎপাদন ও পাইকারি বাজারের জন্য। পেয়ারার মৌসুম শেষ হতে না হতেই সেখানে শুরু হয় আমড়ার বেচাকেনা। ভোর থেকে খালপথে নৌকায় করে আমড়া নিয়ে আসেন চাষি ও সংগ্রহকারীরা। পরে সেগুলো বাছাই, বস্তাবন্দি করে পাঠানো হয় দেশের বিভিন্ন অঞ্চলে।

শরৎ পেরিয়ে হেমন্তে আমড়া পাকার মৌসুমে আটঘর-কুড়িয়ানার পাইকারি মোকামগুলোতে বাড়ে কর্মচাঞ্চল্য। নৌকাভর্তি আমড়া, শ্রমিকদের বাছাই ও বস্তাবন্দির কাজ, ক্রেতা-বিক্রেতার দরদাম, সব মিলিয়ে ব্যস্ত সময় কাটান চাষি, সংগ্রহকারী ও পাইকারি ব্যবসায়ীরা।

মৌসুমে ২৫০ কোটি টাকার বেচাকেনা

বরিশালের আমড়া জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলে এর পরিচিতি ও চাহিদা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। আকারে বড় ও স্বাদে মিষ্টি হওয়ায় এই আমড়ার আলাদা কদর রয়েছে। ফলে পেয়ারা চাষের পাশাপাশি আমড়া উৎপাদনেও আগ্রহী হচ্ছেন কৃষকেরা।

পিরোজপুরের ভান্ডারিয়া, কাউখালী, মঠবাড়িয়া ও নেছারাবাদ উপজেলায় আমড়ার আবাদ হচ্ছে। এর মধ্যে নেছারাবাদে উৎপাদন সবচেয়ে বেশি। একসময় এলাকার অনেক কৃষক পেয়ারা চাষে বেশি আগ্রহী থাকলেও আমড়ার চাহিদা ও বাজার সম্প্রসারণের কারণে এখন ফলটির বাগান বাড়ানোর দিকে ঝুঁকছেন অনেকে।

আমড়ার মৌসুমে পিরোজপুরে প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকার বেচাকেনা হয় বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। স্থানীয় চাষি ও বিভিন্ন গ্রাম থেকে আমড়া সংগ্রহকারীদের কাছ থেকে ফল কিনে তা দেশের বিভিন্ন জেলায় পাঠান তারা। চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ, ঢাকা ও রংপুরসহ বিভিন্ন অঞ্চলে যায় পিরোজপুরের আমড়া।

নেছারাবাদের পাইকারি ব্যবসায়ী সুজন হাওলাদার বলেন, 'আমড়া জিআই পণ্য হওয়ার কারণে সারা বাংলাদেশে এর চাহিদা বেড়েছে। এ বছর আমড়ার দামও মোটামুটি ভালো। প্রতিদিন আমার মোকাম দিয়ে ২০ থেকে ৩০ বস্তা আমড়া দেশের বিভিন্ন জায়গায় পাঠাই।'

আরেক ব্যবসায়ী কায়সার আহমেদ বলেন, 'নেছারাবাদের আমড়া অনেক সুস্বাদু। এই এলাকার আমড়া ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুরসহ বিভিন্ন অঞ্চলে যায়। খুব সকালে চাষিরা আমড়া পেড়ে মোকামে নিয়ে আসেন। আমরা বস্তায় ভরে সারা দেশে পাঠাই।'

ফলন কম হলেও দাম নিয়ে সন্তুষ্ট চাষিরা

চলতি মৌসুমে প্রাকৃতিক কারণে আমড়ার ফলন তুলনামূলক কম হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে বাজারদর মোটামুটি ভালো থাকায় চাষিরা আশাবাদী। অনেকেই বাড়ির আঙিনায় ও জমিতে থাকা আমড়াগাছ থেকে ফল বিক্রি করে বাড়তি আয় করছেন।

আমড়া বিক্রেতা নির্মল হাওলাদার বলেন, 'আমার বাড়িতে ৫০টি আমড়াগাছ আছে। প্রতিবছর কয়েক মণ আমড়া বিক্রি করি। এ বছরও বিক্রি করছি, দাম মোটামুটি ভালো। কৃষি অফিস থেকে আমাদের আরও ভালো প্রশিক্ষণ দিলে উপকার হতো।'

বিভিন্ন গ্রাম ঘুরে আমড়া সংগ্রহ করেন শিবু চন্দ্র। তিনি বলেন, 'আমি বিভিন্ন গ্রাম ঘুরে আমড়া কিনি। একেক সময় একেক রকম দাম থাকে। বাজারদর অনুযায়ী কিনে নৌকায় করে মোকামে নিয়ে আসি।'

উৎপাদনে বরিশাল বিভাগে শীর্ষে পিরোজপুর

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, পিরোজপুরে ৫৭৭ হেক্টর জমিতে ১০ হাজার ১২৪ মেট্রিক টন আমড়া উৎপাদিত হয়েছে। বরিশাল বিভাগের জেলাগুলোর মধ্যে এ উৎপাদন সর্বোচ্চ। জেলার উৎপাদিত আমড়া দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে।

পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার বলেন, 'পিরোজপুরে ৫৭৭ হেক্টর জমিতে ১০ হাজার ১২৪ মেট্রিক টন আমড়া উৎপাদিত হয়েছে, যা বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ। এখানকার আমড়া ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। আকারে বড় ও সুমিষ্ট হওয়ায় বিক্রেতারা ভালো দামও পাচ্ছেন। আমড়া উৎপাদনে কৃষকদের সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।'

সূত্র: জাগো নিউজ ২৪

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

হৃদ্‌রোগের পর আঙিনায় শুরু, এখন পাঁচ একরে ৩৫ ধরনের ফলের বাগানফল

হৃদ্‌রোগের পর আঙিনায় শুরু, এখন পাঁচ একরে ৩৫ ধরনের ফলের বাগান

ময়মনসিংহের ফুলবাড়িয়ার শিক্ষক কাজিম উদ্দিন হৃদ্‌রোগের পর চিকিৎসকের পরামর্শে বাড়ির আঙিনায় ফলগাছ লাগান; এখন পাঁচ একরে প্রায় ৩৫ ধরনের ফলের দুই শতাধিক জাত, মাল্টা থেকে বছরে চার-পাঁচ লাখ টাকা বিক্রি।

প্রথম আলো২৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মালচিং পদ্ধতিতে চরফ্যাশনে আগাম তরমুজের আবাদ ১৫ থেকে ১০০ একরেফল

মালচিং পদ্ধতিতে চরফ্যাশনে আগাম তরমুজের আবাদ ১৫ থেকে ১০০ একরে

ভোলার চরফ্যাশনে মালচিং পদ্ধতিতে আগাম তরমুজ চাষ গত বছরের ১৫ একর থেকে বেড়ে এবার প্রায় ১০০ একরে দাঁড়িয়েছে; চাষিরা একরে প্রায় ৫ লাখ টাকার তরমুজ বেচছেন।

কৃষি সময়২৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
যন্ত্রে আঁশ ছাড়িয়ে আনারস পাতার সুতায় শাড়ি-ব্যাগ, যাচ্ছে বিদেশেএগ্রোবিজ

যন্ত্রে আঁশ ছাড়িয়ে আনারস পাতার সুতায় শাড়ি-ব্যাগ, যাচ্ছে বিদেশে

টাঙ্গাইলের মধুপুরে ক্যালেন্ডার জাতের আনারসের ফেলে দেওয়া পাতা থেকে যন্ত্রে আঁশ বের করে সুতা বানিয়ে শাড়ি, ব্যাগ, জুতাসহ দেড় শতাধিক পণ্য তৈরি হচ্ছে, যা বিদেশেও রপ্তানি হচ্ছে।

কৃষি সময়২৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)