বাড্ডার ঘনবসতিপূর্ণ এলাকার ভেতর পাঁচতলা ভবনের ছোট্ট আয়তনের ছাদ, এখানেই প্রাত্যহিক কৃষিকাজ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোবারক হোসেনের। সবজির আসল স্বাদ খুঁজে পেতে ছোটো এক উদ্যোগ থেকেই ফল ফসলের এই প্রাঙ্গন।
দিনে দিনে উদ্ভিদই দিয়েছে খাদ্য, পুষ্টি আর শুদ্ধতার পাঠ। মোবারক হোসেন এখন জেনে গেছেন কৃষির অনেক কিছু। কৃষি থেকে একসময় ছাদের এই ক্ষেত্রটি পরিণত হয়েছে সমন্বিত কৃষিতে। উদ্ভিদের পরিবারে যুক্ত হয়েছে কবুতর ও দেশি মুরগি।
আর এই সবুজের উপকারিতা এখন জেনে গেছে এই পরিবারের সকল সদস্য। আর দেখাদেখি ছাদকৃষি ছড়িয়েছে আশেপাশে।





মন্তব্য
(০)