সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৫ নভেম্বর ২০২৬
ঢাকা২২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮২%বাতাস ৭ কিমি/ঘ

কাঁচা পিয়াজ থেকে নতুন রোগের প্রাদুর্ভাব!

কাঁচা পিয়াজ থেকে নতুন রোগের প্রাদুর্ভাবের খবর পাওয়া যাচ্ছে। এ থেকে সৃষ্ট ব্যাক্টেরিয়া স্যালমোনেলার প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রের শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। নিউইয

কাঁচা পিয়াজ থেকে নতুন রোগের প্রাদুর্ভাবের খবর পাওয়া যাচ্ছে। এ থেকে সৃষ্ট ব্যাক্টেরিয়া স্যালমোনেলার প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রের শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। নিউইয়র্ক টাইমসসহ মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই ব্যাক্টেরিয়ার প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রের অন্তত ৩৭ অঙ্গরাজ্যের শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।

গত ৩১ মে থেকে ৩০ সেপ্টম্বরের মধ্যে ৬৫২ জন মানুষ অসুস্থ হয়ন বলে জানা গেছে। তাদের মধ্যে ১২৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে এতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানায়, আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি। কারণ, আক্রান্ত অনেকের ব্যাপারেই প্রশাসন জানে না। স্যালমোনেলার সংক্রমণ এড়াতে লেবেনবিহীন লাল, সাদা ও হলুদ পেঁয়াজ না ব্যবহার করার পরামর্শ দিয়েছে সিডিসি।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) বলেছে, এ ব্যাপারে তদন্ত চলছে। আপাতত কাঁচা পিয়াজ খাওয়া থেকে বিরত থাকতে বলেছে এফডিএ।

ডায়রিয়া, জ্বর ও পেটে ব্যথার মতো উপসর্গ দেখা যায়। সাধারণত ব্যাক্টেরিয়াযুক্ত খাবার খাওয়ার ৬ ঘণ্টা থেকে ৬ দিনের মধ্যে এসব উপসর্গ দেখা দিতে পারে। কোনো সুনির্দিষ্ট চিকিৎসা ছাড়াই সাধারণত ৪ থেকে ৭ দিনের মধ্যে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে যান। তবে শিশু, বৃদ্ধ ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা এই ব্যাক্টেরিয়া সংক্রমণের কারণে ঝুঁকিতে পড়তে পারেন।

বাংলাদেশ প্রতিদিনসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

এলপিজির দামে চাপ, জেলায় জেলায় লাকড়ির চুলায় ফিরছে পরিবারদৈনন্দিন

এলপিজির দামে চাপ, জেলায় জেলায় লাকড়ির চুলায় ফিরছে পরিবার

বিইআরসি নভেম্বরে ১২ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা ঠিক করলেও খুচরায় তা বিকোচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়; খরচ সামলাতে অনেকে কাঠ পোড়াচ্ছেন।

সমকাল১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

ফ্রিজের মাছ স্বাদহীন লাগছে, স্বাদ ফেরাতে রান্নার আগে যা করবেন

বাজার থেকে টাটকা মাছ কিনে রান্না করলে যে স্বাদ পাওয়া যায়, ফ্রিজে দিনের পর দিন রাখা মাছের ক্ষেত্রে তা অনেক সময় মেলে না। কখনো মাছ হয়ে যায় অতিরিক্ত নরম, কখনো রান্নার পরও থেকে যায় হিমায়িত গন্ধ। ফলে ভালো মসলা দিয়েও মনমতো স্বাদ পাওয়া যায় না।

জাগো নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের খাবারে খরচ সামান্য কম, তবু বাজারের দাম চড়াদৈনন্দিন

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের খাবারে খরচ সামান্য কম, তবু বাজারের দাম চড়া

২০২৬ সালে থ্যাংকসগিভিংয়ের কিছু খাবারের দাম কমেছে, ১০ জনের খাবারের খরচ ধরা হয়েছে ৭৮.৯৩ ডলার; তবে ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ের এক অর্থনীতিবিদ বলছেন, দাম এখনো মহামারির আগের চেয়ে অনেক বেশি।

Farms.com১৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)