সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

কুড়িগ্রামে পেঁয়াজ বীজ উৎপাদন, আশার আলো দেখছেন কৃষকেরা

কুড়িগ্রামে প্রথমবারের মতো পেঁয়াজের বীজ উৎপাদন শুরু হয়েছে। যা স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। দীর্ঘদিন ধরে ধান ও আলু চাষনির্ভর এ জেলায় বিকল্প আয়ের উৎস হিসেবে পেঁয়াজের বীজ উৎপাদনকে ঘিরে আশার আলো দেখছেন কৃষকেরা।

শাকসবজি

কুড়িগ্রামে প্রথমবারের মতো পেঁয়াজের বীজ উৎপাদন শুরু হয়েছে। যা স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। দীর্ঘদিন ধরে ধান ও আলু চাষনির্ভর এ জেলায় বিকল্প আয়ের উৎস হিসেবে পেঁয়াজের বীজ উৎপাদনকে ঘিরে আশার আলো দেখছেন কৃষকেরা।

জেলার রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের ছাটমাধাই গ্রামের কৃষক রাসেল আহমেদ এ চাষাবাদ শুরু ক‌রে‌ছেন। দীর্ঘদিন ধরে প্রচলিত ফসল চাষ করেও কাঙ্ক্ষিত লাভ না পাওয়ায় বিকল্প আয়ের পথ খুঁজতে থাকেন। সেই চিন্তা থেকেই চলতি মৌসুমে প্রথমবারের মতো পলিক্রস জাতের পেঁয়াজের বীজ উৎপাদন শুরু ক‌রেন।

জানা গেছে, রাসেল আহ‌মেদ গত ডিসেম্বর মাসে প্রায় ৬০ শতক জমিতে পলিক্রস জাতের পেঁয়াজ রোপণ করেন। বর্তমানে তার ক্ষেতের গাছগুলো সুস্থ ও সবল রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মা‌সে বীজ সংগ্রহ করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

পেঁয়াজের এ বীজ বাগানকে ঘিরে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রতিদিন গড়ে স্থানীয় নারী-পুরুষ শ্রমিকেরা সেখানে কাজ করছেন। তারা দৈনিক ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত মজুরি পাচ্ছেন।

কৃষক রাসেল আহমেদ বলেন, 'ব্যতিক্রমী চিন্তা থে‌কে পেঁয়াজের বীজ উৎপাদন শুরু করেছি। ফলন ভালো হলে আগামীতে আরও বড় পরিসরে করার পরিকল্পনা আছে। এখন গাছের অবস্থা দেখে আশাবাদী। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো লাভ হবে বলে আশা করছি।'

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কুড়িগ্রামে এবারই প্রথম পেঁয়াজের বীজ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন জেলার কৃষকদের বাইরে থেকে, বিশেষ করে ফরিদপুর অঞ্চল থেকে বীজ সংগ্রহ করতে হতো। স্থানীয়ভাবে বীজ উৎপাদন শুরু হলে উৎপাদন খরচ কমবে এবং কৃষকের লাভ বাড়বে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, 'পেঁয়াজ দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। কুড়িগ্রামের মাটি ও আবহাওয়া এ ফসলের জন্য উপযোগী। আগ্রহী কৃষকদের কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে।'

রোকনুজ্জামান মানু/এসইউ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()