সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ নভেম্বর ২০২৬
ঢাকা২৮°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৮%বাতাস ৬ কিমি/ঘবৃষ্টি ০.২ মিমি

ওডিসের হাত ধরে পাহাড়ে মাশরুমের নতুন যাত্রা

চাকরির পেছনে না ছুটে নিজেই হয়েছেন উদ্যোক্তা। একসময় ঢাকা থেকে মাশরুমের বীজ এনে চাষ করতে গিয়ে বারবার লোকসানের মুখে পড়েছেন। সেই অভিজ্ঞতা থেকেই নিজের উদ্যোগে গড়ে তুলেছেন মাশরুমের বীজ উৎপাদনের ল্যাব। এখন টিস্যু কালচার পদ্ধতিতে নিজেই উৎপাদন করছেন মাশরুমের বীজ।

চাকরির পেছনে না ছুটে নিজেই হয়েছেন উদ্যোক্তা। একসময় ঢাকা থেকে মাশরুমের বীজ এনে চাষ করতে গিয়ে বারবার লোকসানের মুখে পড়েছেন। সেই অভিজ্ঞতা থেকেই নিজের উদ্যোগে গড়ে তুলেছেন মাশরুমের বীজ উৎপাদনের ল্যাব। এখন টিস্যু কালচার পদ্ধতিতে নিজেই উৎপাদন করছেন মাশরুমের বীজ।

শুধু নিজের কর্মসংস্থান নয়, তার উদ্যোগে কাজের সুযোগ হয়েছে গ্রামের আরও পাঁচজনের। খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের পাকুজ্যাছড়ি গ্রামের তরুণ উদ্যোক্তা ওডিস চাকমা এভাবেই নিজের ভাগ্য ফিরিয়েছেন।

স্নাতক পাস ওডিস চাকমা প্রায় ১২ বছর আগে মাশরুম চাষ শুরু করেন। তখন ঢাকা থেকে বীজ সংগ্রহ করে চাষ করতেন তিনি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আনা বীজের মান ভালো না থাকায় বারবার লোকসানের মুখে পড়তে হয় তাকে। মাশরুম চাষ কিংবা টিস্যু কালচারের ওপর কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণও ছিল না। বইপত্র পড়া ও অনলাইনে তথ্য সংগ্রহ করে নিজেই শেখার চেষ্টা করেন। শুরুতে ভুলত্রুটি ও অভিজ্ঞতার অভাবে ক্ষতির পরিমাণ আরও বাড়ে। তবে হাল ছাড়েননি তিনি। দীর্ঘদিনের অভিজ্ঞতা, পরীক্ষা-নিরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণের মধ্য দিয়ে ধীরে ধীরে দক্ষতা অর্জন করেন।

সম্প্রতি পাকুজ্যাছড়ি গ্রামে তার বাড়িতে গিয়ে দেখা যায়, মাশরুমের বীজ উৎপাদনের জন্য গড়ে তুলেছেন একটি ল্যাব। সেখানে টিস্যু কালচারের মাধ্যমে নিজেই বীজ উৎপাদন করছেন। বাড়ির উঠানে রয়েছে মাশরুম চাষের তিনটি শেড। পাশাপাশি কাঠের গুঁড়া ও গমের ভুষি মিশ্রণের যন্ত্র, খড় সিদ্ধ করার ড্রামসহ প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে। শ্রমিকরা এসব উপকরণ প্রক্রিয়াজাত করে মাশরুম চাষের উপযোগী করছেন।

ওডিস চাকমা মূলত রেডিমেড স্পন বা মাশরুমের বীজ বিক্রি করেন। চাষিরা এসব বীজ কিনে খড়ের সঙ্গে মিশিয়ে মাশরুম উৎপাদন করেন। বর্তমানে তার দৈনিক প্রায় ৩০০টি রেডিমেড স্পন তৈরির সক্ষমতা রয়েছে। প্রতিটি স্পন বিক্রি করেন ৫০ টাকায়। তার এই উদ্যোগে গ্রামের দুই নারী ও তিন পুরুষের কর্মসংস্থান হয়েছে।

ওডিস জানান, মাশরুম সারা বছর উৎপাদন করা সম্ভব। তবে শীতকালে চাষ বেশি হয়। গ্রে-ওয়েস্টার, ভুটানিজ ও কান মাশরুম সারা বছর চাষ করা যায়। অন্যদিকে ওএস ও এইচকে-৫১ জাতের মাশরুম শীতকালে বেশি চাষ হয়। বিক্রির পর বীজ উদ্বৃত্ত থাকলে তা দিয়ে নিজেই মাশরুম উৎপাদন করেন তিনি।

পাহাড়ের মানুষের খাদ্যাভ্যাসে প্রাকৃতিকভাবে জন্মানো মাশরুমের প্রচলন থাকায় চাষ করা মাশরুমেরও ভালো চাহিদা রয়েছে বলে জানান তিনি। তার মতে, অভিজ্ঞতা ও সঠিক পদ্ধতি জানা থাকলে মাশরুম চাষে লাভবান হওয়ার সুযোগ রয়েছে।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে ওডিস বলেন, ঢাকা থেকে বীজ আনতে গিয়ে অনেকবার লোকসান হয়েছে। তখন মনে হয়েছে, নিজেই যদি বীজ উৎপাদন করতে পারি, তাহলে পরিবহনজনিত ঝামেলা ও মানের সমস্যা থেকে মুক্তি পাব। সেই চিন্তা থেকেই পাঁচ বছর আগে টিস্যু কালচারের ল্যাব স্থাপন করি। শুরুতে এখানেও লোকসান হয়েছে। পরে অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামলে নিয়েছি।

তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বেড়েছে উৎপাদন খরচ। ওডিস জানান, আগে গাছের ভুষির বস্তা কিনতেন ৭০ থেকে ৮০ টাকায়, এখন দাম ১৫০ টাকা। গমের ভুষির দাম ১ হাজার ৪০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২ হাজার টাকা। পাঁচ পাউন্ড পলিথিনের দামও ৫০০ টাকা থেকে বেড়ে ৮০০ টাকা হয়েছে। এতে আগের তুলনায় উৎপাদন ব্যয় অনেক বেড়েছে।

স্ত্রী ও দুই সন্তান নিয়ে ওডিসের সংসার। মাশরুমের বীজ উৎপাদন ও চাষ এখন তার প্রধান পেশা। পাশাপাশি রয়েছে ফলের বাগান ও সবজির ক্ষেত। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও নিজের চেষ্টায় গড়ে তোলা এই উদ্যোগ তাকে স্বাবলম্বী করেছে। একই সঙ্গে কর্মসংস্থান তৈরি হয়েছে অন্যদেরও।

চাকরির অপেক্ষায় না থেকে নিজের উদ্যোগে সম্ভাবনার পথ তৈরি করেছেন ওডিস চাকমা। তার এই উদ্যোগ পাহাড়ের তরুণদের জন্যও হতে পারে আত্মকর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা।

খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. নাছির উদ্দীন চৌধুরী বলেন, মাশরুম অত্যন্ত লাভজনক একটি কৃষি উদ্যোগ। সঠিক পদ্ধতিতে চাষ ও পরিচর্যা করতে পারলে স্বল্প পুঁজিতে ভালো মুনাফা অর্জন সম্ভব। সবজি হিসেবে মাশরুমের জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি বাজারে এর চাহিদাও আগের তুলনায় অনেক বেড়েছে। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি পাহাড়ে উৎপাদিত মাশরুম সারাদেশে সরবরাহের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এতে একদিকে যেমন নতুন উদ্যোক্তা তৈরি হবে, অন্যদিকে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও আয় বাড়বে। মাশরুম চাষে আগ্রহীদের কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রণোদনা, কারিগরি সহায়তা ও পরামর্শ দিয়ে সবসময় পাশে থাকার আশ্বাস দেন তিনি।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

কুড়িগ্রামে লাউ ৩ থেকে ৫ টাকা, খেতেই পচছে ফসলশাকসবজি

কুড়িগ্রামে লাউ ৩ থেকে ৫ টাকা, খেতেই পচছে ফসল

কুড়িগ্রামের গ্রামে প্রতি পিস লাউ বিকোচ্ছে ৩ থেকে ৫ টাকায়, শহরে একই লাউ ২৫ থেকে ৩৫ টাকা; খরচ না ওঠায় কেউ বাগান কেটে ফেলছেন, কেউ পড়েছেন ঋণে।

আর টিভি অনলাইন৯ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
কুড়িগ্রামে হিমাগারের আলু ১১-১২ টাকায়, কেজিতে লোকসান ৮-৯ টাকাশাকসবজি

কুড়িগ্রামে হিমাগারের আলু ১১-১২ টাকায়, কেজিতে লোকসান ৮-৯ টাকা

উৎপাদন ও হিমাগারে রাখা মিলিয়ে কেজিতে খরচ ২০ টাকার বেশি, অথচ কুড়িগ্রামে আলু বিকোচ্ছে ১১-১২ টাকায়; বাবর কোল্ড স্টোরেজেই অবিক্রীত ৫ হাজার টন।

প্রতিদিনের বাংলাদেশ৯ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

দামি ফল পার্সিমন বাংলাদেশে কখন চাষ করবেন

পার্সিমন বা কাকি মূলত পূর্ব এশিয়ার (চীন, জাপান ও কোরিয়া) একটি মিষ্টি ও পুষ্টিকর ফল। যা দেখতে অনেকটা পাকা টমেটো বা গাবের মতো। এটিকে জাপানের জাতীয় ফলও বলা হয়। এটি দামি বা ধনী ফল হিসেবেও পরিচিত।

জাগো নিউজ ২৪৯ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)