সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১২ নভেম্বর ২০২৬
ঢাকা২২°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৩%বাতাস ৬ কিমি/ঘ

ধান চাষে হিসাব মিলছে না কৃষকের

নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগডোব গ্রামের কৃষক রেজাউল ইসলাম। এবার দুই বিঘা জমিতে স্বর্ণা-৫ জাতের আমন ধানের আবাদ করেছেন। ধান ঘরে তুলতে এখনো কয়েকদিন বাকি। কিন্তু ফসলের মাঠে দাঁড়িয়ে লাভের হিসাব মেলাতে পারছেন না তিনি।

নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগডোব গ্রামের কৃষক রেজাউল ইসলাম। এবার দুই বিঘা জমিতে স্বর্ণা-৫ জাতের আমন ধানের আবাদ করেছেন। ধান ঘরে তুলতে এখনো কয়েকদিন বাকি। কিন্তু ফসলের মাঠে দাঁড়িয়ে লাভের হিসাব মেলাতে পারছেন না তিনি।

পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে কয়েক দফা কীটনাশক প্রয়োগে খরচ হয়েছে ছয় হাজার টাকা। সেচে ব্যয় হয়েছে আরও ১০ হাজার টাকা। ধান কাটা ও মাড়াইয়ে খরচ হবে প্রায় আট হাজার টাকা। এর বাইরে রয়েছে সার, বীজ ও অন্যান্য উপকরণের ব্যয়।

রেজাউল ইসলামের হিসাব অনুযায়ী, জমি চাষ থেকে শুরু করে ধান কাটা-মাড়াই পর্যন্ত প্রতি বিঘায় খরচ হচ্ছে প্রায় ১৫ হাজার টাকা। অথচ প্রতি বিঘায় ফলন হতে পারে ২০-২৫ মণ। উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এর মধ্যে সরকার আমন মৌসুমে প্রতিকেজি ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করেছে ৩৫ টাকা। যা গত বোরো মৌসুমের সংগ্রহ মূল্যের চেয়ে এক টাকা কম।

ক্ষোভ প্রকাশ করে রেজাউল ইসলাম বলেন, ‌'চা‌র মাস ধরে জমিতে পরিশ্রম করে ধান ফলাচ্ছি। পোকামাকড়ের আক্রমণে খরচ বেড়েছে, ফলনও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এখন সরকার যদি কম দামে ধান কেনে, তাহলে উৎপাদন খরচই উঠবে না। এভাবে চলতে থাকলে কৃষকরা বাঁচবে কীভাবে? আগামীতে ধানের আবাদই বন্ধ করে দিতে হবে।'

শুধু রেজাউল ইসলাম নন। নওগাঁর বিভিন্ন উপজেলার আমন চাষিদের মুখে এখন একই হতাশার কথা। একদিকে সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বেড়েছে; অন্যদিকে পোকামাকড়ের আক্রমণে বাড়তি খরচের চাপ সামলাতে হচ্ছে। এর মধ্যে সরকারি সংগ্রহ মূল্য কমানোয় কৃষকদের প্রত্যাশায় পড়েছে ধাক্কা। উৎপাদন খরচের সঙ্গে বাজারদরের সামঞ্জস্য না থাকায় আসন্ন আমন মৌসুমে লোকসানের আশঙ্কা করছেন তারা।

চলতি মৌসুমে নওগাঁয় এক লাখ ৯৬ হাজার ১৩০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। সরেজমিনে দেখা যায়, মাঠে মাঠে পাকা ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। হেমন্তের বাতাসে দিগন্ত জোড়া মাঠে দুলছে সোনালি ধান। আর কয়েক দিনের মধ্যেই পুরোদমে শুরু হবে ধান কাটা ও মাড়াই। গ্রামাঞ্চলে চলছে নবান্নের প্রস্তুতি। তবে ফসল ঘরে তোলার এই আনন্দের মধ্যেও কৃষকের মনে স্বস্তি নেই। উৎপাদন খরচের টাকা তুলে কিছুটা লাভের মুখ দেখা যাবে কি-না, সেটাই এখন তাদের বড় দুশ্চিন্তা।

বদলগাছী উপজেলার খলসী গ্রামের কৃষক বাবুল হোসেন এক বিঘা জমিতে ব্রিধান-৫১ জাতের আবাদ করেছেন। তার জমির ধান ১০ দিনের মধ্যে কাটার উপযোগী হবে।

তিনি বলেন, 'এত অল্প জমিতেও পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে চার হাজার টাকার কীটনাশক স্প্রে করতে হয়েছে। সেচের খরচও বেড়েছে। প্রত্যাশা ছিল এবার সরকার প্রতিকেজি ধানের সংগ্রহমূল্য ৩৭ টাকা নির্ধারণ করবে। গত বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে ধান কিনেছে সরকার। দাম বাড়ানো তো দূরের কথা, সরকার আরও এক টাকা কমিয়ে দিয়েছে।'

তিনি বলেন, 'কৃষক এমনিতেই লোকসানে আছে। একটু লাভের আশায় ধানের আবাদ করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ছি। এভাবে কৃষক বাঁচবে কীভাবে?'

মান্দা উপজেলার মোহাম্মদপুর গ্রামের কৃষক রাকিব হোসাইন জাগো নিউজকে বলেন, বোরো মৌসুমের তুলনায় আমন মৌসুমে ধান উৎপাদনের খরচ বেশি, অথচ ফলন তুলনামূলক কম। এ বাস্তবতা বিবেচনায় না নিয়ে সরকার কীভাবে আমনে ধানের সংগ্রহমূল্য কমাল, তা তার বোধগম্য নয়।

তিনি বলেন, এ বছর আউশ ধান ৭০০-৮০০ টাকা মণ দরে বিক্রি করে কৃষকরা এমনিতেই বড় লোকসানে পড়েছে। এর মধ্যে আমনের দাম কম হওয়ায় ঋণের বোঝা আরও বাড়বে। উৎপাদন খরচের সঙ্গে বিক্রির দাম না মিললে কৃষকের পক্ষে টিকে থাকা কঠিন।

চলতি আমন মৌসুমে সরকার প্রতিকেজি ধান ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে সংগ্রহের ঘোষণা দিয়েছে। তবে ধান ও চালের সংগ্রহ মূল্যের মধ্যে সামঞ্জস্য নেই বলে মনে করছেন নওগাঁর চালকল মালিকরা।

নওগাঁ জেলা অটোমেটিক রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম বাবু জাগো নিউজকে বলেন, 'সরকারি নির্ধারিত দরের সঙ্গে ধান ও চালের বাজারদরের সামঞ্জস্য থাকা প্রয়োজন। তা নাহলে মিলারদের জন্য সরকার নির্ধারিত দামে চাল সরবরাহ করাও কঠিন হয়ে পড়বে।'

তিনি বলেন, চাষিদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হলে সরকারি সংগ্রহমূল্য ও লক্ষ্যমাত্রা পুনঃনির্ধারণ করা উচিত। ধান ও চালের দরের মধ্যে সামঞ্জস্য না থাকলে কৃষক যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি মিলারদেরও লোকসান গুনতে হবে।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নওগাঁ জেলা শাখার আহ্বায়ক কমরেড জয়নাল আবেদিন মুকুল জাগো নিউজকে বলেন, 'মাঠ পর্যায়ে ফসল উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে কমপক্ষে ৪০ শতাংশ লভ্যাংশ কৃষকদের দেওয়ার বিষয়ে আমাদের দাবি ছিল। অথচ কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত না করে সরকার ধানের সংগ্রহমূল্য আরও কমিয়ে দিয়েছে। এটি একটি অন্যায়, কৃষক ধ্বংসকারী সিদ্ধান্ত।'

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজুর রহমান বলেন, 'চলতি মৌসুমে আমন চাষিদের সেচ খরচ বৃদ্ধি পাওয়ায় সরকারি গুদামে ধানের সংগ্রহ মূল্য প্রতিকেজিতে এক টাকা বাড়ানোর বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ে মতামত দিয়েছিল কৃষি মন্ত্রণালয়। তবে সেটি কার্যকর হয়নি।

আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার।

তিনি বলেন, এবার জেলায় ধানের আবাদ ও ফলন ভালো হয়েছে। সরকার নির্ধারিত দামে ফসল বিক্রি করেও কৃষকরা লাভবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ইটভাটায় কাটা যাচ্ছে জমির উর্বর মাটি, কমছে ফলন: গবেষণা যা বলছেফসল

ইটভাটায় কাটা যাচ্ছে জমির উর্বর মাটি, কমছে ফলন: গবেষণা যা বলছে

ইটের জন্য কৃষিজমির উপরিভাগের মাটি কাটা, ভাটার ধোঁয়া-ধুলা আর মাটিতে ভারী ধাতু জমায় ফলন কমছে; হাইকোর্টের অবৈধ ইটভাটা বন্ধের আদেশের দিনে দেশি-বিদেশি গবেষণা মিলিয়ে দেখিয়েছে নিউজবাংলা ২৪।

নিউজবাংলা ২৪১৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
আন্দামানে ১০০ রুপিতে মসলা ও সুগন্ধি গাছের তেল নিষ্কাশনের সুযোগ পাচ্ছেন কৃষকেরাএগ্রোটেক

আন্দামানে ১০০ রুপিতে মসলা ও সুগন্ধি গাছের তেল নিষ্কাশনের সুযোগ পাচ্ছেন কৃষকেরা

আইসিএআর-সেন্ট্রাল আইল্যান্ড এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট তাদের সুগন্ধি তেল নিষ্কাশন ইউনিটকে ইনকিউবেশন সুবিধা হিসেবে খুলে দিয়েছে, যেখানে দ্বীপের চাষিরা নামমাত্র খরচে মসলা ও সুগন্ধি গাছ থেকে তেল বের করাতে পারবেন।

আইসিএআর১৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
সেচ ছাড়াই ৯০ দিনে একরে ১০ কুইন্টাল, কর্ণাটকে জনপ্রিয় হচ্ছে রাগির জাত ভিএল মান্ডুয়া ৪০০ফসল

সেচ ছাড়াই ৯০ দিনে একরে ১০ কুইন্টাল, কর্ণাটকে জনপ্রিয় হচ্ছে রাগির জাত ভিএল মান্ডুয়া ৪০০

ভারতের আইসিএআর-ভিপিকেএএস আলমোড়ার উদ্ভাবিত আগাম রাগি জাত এল নিনোর খরার বছরেও সেচ ছাড়া একরে প্রায় ১০ কুইন্টাল এবং সেচে প্রায় ২০ কুইন্টাল ফলন দিচ্ছে; কর্ণাটকে এর আবাদ প্রায় ৭০ হেক্টরে পৌঁছেছে।

আইসিএআর১৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)