প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে যাচ্ছে ছাদকৃষি। মা-বাবার গড়া ছাদকৃষি আরো যত্নে লালন করছেন সন্তান। আগের দিনের সৌখিনতা এখন পরিণত হয়েছে নগর কিংবা জীবনের অপরিহার্যতায়।
ঢাকার পীরেরবাগে মোহাম্মদ নাঈমের এই ২ হাজার ৪’শ বর্গফুটের ছাদকৃষির শুরুটা মায়ের হাত দিয়ে। ২০১৭ সাল থেকে মায়ের সৌখিন কৃষিকে অপরিহার্য এক কৃষি আয়োজন হিসেবেই এগিয়ে নিচ্ছেন তিনি।
এখন এই ছাদেই জমে উঠেছে স্বপ্নের কৃষি। সবখানে ফল ফসলের সমৃদ্ধি। প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন কিছু। মাচায় ফলছে শীতকালীন সবজি শিম। ফলন আর স্বাদে ক্ষেতের চেয়েও আশা জাগানিয়া।
শতভাগ জৈব কৃষিচর্চায় রয়েছে দেশ বিদেশের নানা ফল ফসল। এতসব আয়োজনে অন্যরকম প্রশান্তি খুঁজে পান নাঈমের বাবা ইউনূস খান।
আত্মীয় স্বজনের কাছেও এটি এক গর্বের ঠিকানা। প্রবাসে আঙিনা কৃষির অভিজ্ঞতার সঙ্গে এই ছাদকৃষির অভিজ্ঞতার অন্তমিল পেয়ে যান এই পরিবারের স্বজন নূরুল ইসলাম।





মন্তব্য
(০)