লণ্ডনে আধুনিক প্রযুক্তি ও কাঠামোর দৃষ্টিনন্দন আঙিনা কৃষি : শাইখ সিরাজ প্রবাসে আঙিনা কৃষি আয়োজনেও আধুনিক পদ্ধতি অনুসরণ করছেন উদ্যোক্তারা। লণ্ডনে বৃষ্টির পানি সংরক্ষণ করে বিশেষ প্রক্রিয়ায় কৃষি উৎপাদন করছেন তরুণ পেশাজীবী মুকুল সরকার। স্বয়ংক্রিয় ওই ব্যবস্থায় অনেক বেশি সাফল্যও আসছে তার।
প্রবাসে কৃষিকাজ কঠিন কোনো উদ্যোগ নয়। ইউরোপ আমেরিকা কিংবা ইংল্যা-ের অনেক শহরে নগর সরকারই নাগরিকদের জন্য কৃষির সুযোগ উন্মুক্ত করে রেখেছে। এর বাইরেও বাড়ির আঙিনা মানেই বাঙালিদের জন্য এখন কৃষিক্ষেত। এখানেও কেউ কেউ দেখাচ্ছেন বিশেষ চমক। তাদেরই একজন ল-নের মুকুল সরকার। তার সুপরিসর বাংলো বাড়িতে আয়োজন করেছেন বৃষ্টি পানি সংরক্ষণ ও স্বয়ক্রিয় ব্যবহারের এক কৃষি কাঠামো। সৃষ্টিনন্দন ওই কৃষি ব্যবস্থার নাম দিয়েছেন রেইন গাডার গ্রোয়িং সিস্টেম।
পট স্থাপন, মাটি ও পানি ব্যবস্থাপনা থেকে শুরু করে সবখানেই রয়েছে বিজ্ঞানভিত্তিক ব্যবস্থা। রয়েছে চারদিকে সুনির্দিষ্ট ফসলী কাঠামো আর মাঝে সবুজ উঠোন। এখানে বিভিন্ন ফল ফসলের ফলনও পাচ্ছেন ভালো।
বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য তার এই আয়োজন হলেও, এটি হয়ে উঠেছে অনন্য এক কৃষি উদ্যোগ।





মন্তব্য
(০)