সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৯°আংশিক মেঘলাআর্দ্রতা ৭৪%বাতাস ৭ কিমি/ঘ

১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্পের উদ্বোধন বৃহস্পতিবার

২০২৪ সালের ভয়াবহ বন্যার পর অনুমোদিত প্রকল্পটি বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি ও মৎস্যে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী।

ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসনের (১ম পর্যায়) কাজ বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৩০ সেপ্টেম্বর) পরশুরাম উপজেলার মির্জানগরের ঘাটঘরে উদ্বোধনস্থল পরিদর্শনের সময় পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী বলেন, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ফেনীর মানুষের দুর্দশার পর ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। বাঁধটি বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি, মৎস্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তাঁর ভাষায়, মুহুরী-কহুয়া বাঁধ শুধু একটি অবকাঠামো নয়; বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের মানুষের জানমাল, কৃষি ও জীবিকা সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। টেকসই পানি ব্যবস্থাপনার মাধ্যমে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে বলে জানান তিনি।

একই সফরে প্রধানমন্ত্রী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণসহ আরও কয়েকটি কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানান মন্ত্রী।

পরিদর্শনের সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য রেহানা আক্তার বানু এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: দেশ রূপান্তর

দেশ রূপান্তরসূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

গ্যাস সংকটে দুই বছরে মাত্র তিন দিন চলেছে যমুনা সার কারখানা

সংসদীয় কমিটির বৈঠকে জানানো হয়, আশুগঞ্জ সার কারখানাও ১৯ মাস ধরে বন্ধ; আমদানিনির্ভরতা কমিয়ে দেশে সার উৎপাদন বাড়ানো ও বীজে স্বয়ংসম্পূর্ণতার সুপারিশ করেছে কমিটি।

কৃষি সংবাদ৩০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

দাম নয়, খরায় কম ফলনেই চাপে আয়ারল্যান্ডের শস্যচাষিদের মুনাফা

২০২৬ সালের ফসল নিয়ে টিগাস্কের প্রাথমিক বিশ্লেষণ বলছে, শস্যের দাম টনপ্রতি প্রায় ২০ ইউরো বাড়লেও খরায় কমে যাওয়া ফলনই চাষিদের মুনাফা সবচেয়ে বেশি কমিয়েছে।

Agriland৩০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

চাষের জন্য ভূগর্ভস্থ পানি তোলায় নতুন ব্যবস্থাপনার আহ্বান বিজ্ঞানীদের

নেচার ওয়াটারে ভাগেনিংগেন, ইরি ও কর্নেলের গবেষকেরা বলেছেন, ভূগর্ভস্থ পানি কমে যাওয়ার হিসাব রাখার বাইরে এখন খাদ্য উৎপাদন, প্রকৃতি ও দীর্ঘমেয়াদি জোগানের ভারসাম্য রাখার বাস্তব পথ খুঁজতে হবে।

Wageningen University & Research৩০ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)