বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন এই কর্মকর্তার বাসভবনের ভেতরে ঢুকে অভিভুত হলাম। এখানে এক ইঞ্চি জায়গাও অব্যবহৃত পড়ে নেই। সামনের অংশটুকু বাদ দিয়ে পেছনে যতটুকু জায়গা ততটুকুই সমৃদ্ধ বিভিন্ন ফলমুল আর শাকসবজিতে। সবুজ আঙিনাকে নিজের ভালোলাগা-ভালোবাসা দিয়ে সাজিয়েছেন এয়ার ভাইস মার্শাল এ এইচএম ফজলুল হক এবং শেহ্-নাজ আফসানা লীনা দম্পত্তি।
এখান থেকেই পরিবারের চাহিদার অনেকাংশ মিটে যায়। বছরব্যাপি এমন সবজির আসল স্বাদ খুঁজে পেতে তারা যুক্ত হয়েছেন ছাদকৃষিতেও। এই ছাদেও এখন জমে উঠেছে স্বপ্নের কৃষি। অ্যাকুয়াপনিক্স বা মাটিবিহীন কৃষি চর্চায় ফলছে নানারকম শীতকালীন সবজি। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক কৃষির প্রতি তাগিদ আর গণমাধ্যমের অনুপ্রেরণার সমন্বয়ে সৃষ্টি হয়েছে এই কৃষিপ্রীতি, বলছেন বিমান বাহিনীর উর্ধ্বতন এই কর্মকর্তা।





মন্তব্য
(০)