সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৮ কিমি/ঘ

মিঠামইনে কৃষকের ভর্তুকির ১১১ বস্তা ইউরিয়া সরানোর সময় আটক দুজন, ডিলারও মামলার আসামি

কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ ভর্তুকির ইউরিয়া সার দুটি ট্রলিতে করে অনুমতি ছাড়া অন্য ইউনিয়নে নেওয়ার সময় ১১১ বস্তাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ; অনুমোদিত ডিলারসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার সরিয়ে নেওয়ার সময় ১১১ বস্তা সারসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সার বহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়েছে। এ ঘটনায় উপজেলার একজন অনুমোদিত সার ডিলারসহ চারজনের বিরুদ্ধে মিঠামইন থানায় মামলা হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কাটখাল ইউনিয়নে দুটি ট্রলিতে করে সরকারি ইউরিয়া সার নেওয়া হচ্ছিল। সন্দেহ হওয়ায় লোকজন ট্রলি দুটি আটকে পুলিশ ও কৃষি বিভাগে খবর দেন। পরে কাটখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গাফফারের নেতৃত্বে একটি দল গিয়ে ট্রলিতে তল্লাশি চালিয়ে সার উদ্ধার করে।

মিঠামইন থানার এএসআই আবদুল্লাহ আল মামুন মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জানান, গ্রেপ্তার দুজন হলেন শাহিন মিয়া ও জহির মিয়া। মামলায় তাঁদের সঙ্গে অনুমোদিত সার ডিলার মুস্তাফিজুল ইসলাম রতন ও লিটন নামের আরেকজনকে আসামি করা হয়েছে।

মিঠামইন উপজেলা কৃষি কর্মকর্তা অবায়দুল ইসলাম খান অপু বলেন, কৃষি বিভাগের অনুমতি বা কোনো রকম অবহিত না করেই এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে সার নেওয়া হচ্ছিল। উপজেলার ভেতরে হলেও কৃষি বিভাগকে না জানিয়ে বিপুল পরিমাণ সার সরানোর নিয়ম নেই। সরকারি সারের বেচাকেনা ও সরবরাহে অনিয়ম বা কারসাজি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

প্রতিবেদনটি একাত্তর টিভির কিশোরগঞ্জ প্রতিনিধির।

সূত্র: একাত্তর টিভি

একাত্তর টিভিসূত্র

ফসল

সম্পর্কিত খবর

২০ হেক্টরে গরু, রোজকার পনির, কফি আর ফলের বাগান: কোস্টারিকার এক কৃষকের টিকে থাকাফসল

২০ হেক্টরে গরু, রোজকার পনির, কফি আর ফলের বাগান: কোস্টারিকার এক কৃষকের টিকে থাকা

পারিবারিক জমি কমে এলেও কোস্টারিকার কৃষক মাইনর আবারকা ছোট দুগ্ধ খামার, প্রতিদিনের পনির তৈরি এবং কফির ফাঁকে ফল, ভুট্টা ও মরিচ চাষ করে নিজের খামার টিকিয়ে রেখেছেন।

ফুড ফর মজানসি১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
দামের লাফে তামিলনাড়ুতে অড়হর ও মাষকলাই ডালের মজুদে তিন মাসের সীমাফসল

দামের লাফে তামিলনাড়ুতে অড়হর ও মাষকলাই ডালের মজুদে তিন মাসের সীমা

পাইকারি বাজারে এক বছরে দাম সর্বোচ্চ ৫৩ শতাংশ বাড়ায় ১৩ নভেম্বর থেকে তিন মাসের জন্য পাইকার, খুচরা বিক্রেতা, মিল মালিক ও আমদানিকারকদের অড়হর ও মাষকলাই মজুদের সীমা বেঁধে দিয়েছে তামিলনাড়ু সরকার।

Rural Voice১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এক মণ ধান বেচে এক কেজি বীজ, বোরোর আগে হতাশ সুনামগঞ্জের কৃষকফসল

এক মণ ধান বেচে এক কেজি বীজ, বোরোর আগে হতাশ সুনামগঞ্জের কৃষক

সুনামগঞ্জে মাঝারি মানের ধান মণপ্রতি ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে, অথচ ভালো জাতের এক কেজি বীজের দাম ৬০০ টাকা; সরকারি প্রণোদনাও সবাই পাবেন না বলে জানিয়েছে কৃষি বিভাগ।

আজকের পত্রিকা১৪ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

(০)