সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২৬ নভেম্বর ২০২৬
ঢাকা১৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৭%বাতাস ৫ কিমি/ঘ

প্রাণিসম্পদ খাতে বাড়ছে কর্মসংস্থান, কমছে গ্রামীণ দারিদ্র্য

বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি হলেও প্রাণিসম্পদের গুরুত্ব অপরিসীম। গবাদিপশু ও হাঁস-মুরগি পালন গ্রামীণ জনপদের দীর্ঘদিনের ঐতিহ্য। যা কালের পরিক্রমায় পরিবর্তিত হয়ে অর্থনীতির মজবুত ভিত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ খাত প্রাণিজ আমিষ সরবরাহ বৃদ্ধির মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যেই দেশে প্রাণিজ আমিষের

বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি হলেও প্রাণিসম্পদের গুরুত্ব অপরিসীম। গবাদিপশু ও হাঁস-মুরগি পালন গ্রামীণ জনপদের দীর্ঘদিনের ঐতিহ্য। যা কালের পরিক্রমায় পরিবর্তিত হয়ে অর্থনীতির মজবুত ভিত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ খাত প্রাণিজ আমিষ সরবরাহ বৃদ্ধির মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যেই দেশে প্রাণিজ আমিষের অন্যতম জোগানদাতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ খাত পুষ্টিনিরাপত্তা, মেধাবী ও বুদ্ধিদীপ্ত জাতি গঠন, কর্মসংস্থান সৃষ্টি, আর্থসামাজিক উন্নয়ন এবং জাতীয় অর্থনীতিতে অনবদ্য ভূমিকা রাখছে। জিডিপিতে এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ, জিডিপিতে প্রবৃদ্ধির হার ৩ দশমিক ১৯ শতাংশ, কৃষিজ জিডিপিতে ১৬ দশমিক ৫৪ শতাংশ এবং অর্থমূল্যে প্রাণিসম্পদ জিডিপির আকার দাঁড়িয়েছে ৯১ হাজার ৩৬ কোটি টাকা (সূত্র: প্রাণিসম্পদ অধিদপ্তর)।

অর্থনৈতিক অবদান

দেশের অর্থনীতিতে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে প্রাণিসম্পদ খাত। বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতের জিডিপির আকার দাঁড়িয়েছে প্রায় ৯৪ হাজার ৯ কোটি টাকা। একই সময়ে খাতটির প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। দেশের মানুষের দৈনিক প্রাণিজ পণ্য গ্রহণের প্রায় ৫৬ শতাংশ আসছে এ খাত থেকে।

প্রাণিসম্পদ খাতের এই অগ্রগতির পেছনে আছে দুধ, মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধি। ২০২৫-২৬ অর্থবছরে দেশে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ, ৯০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন মাংস এবং প্রায় ২ হাজার ৫০৯ কোটি ডিম উৎপাদিত হয়েছে। এসব পণ্য দেশের মানুষের প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রাণিসম্পদ খাত দেশের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণ নয়, উৎপাদনশীলতা বৃদ্ধি, পণ্যের গুণগত মানোন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশেরও যথেষ্ট সম্ভাবনা আছে এ খাতে।

২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ৩০৯ কোটি টাকার প্রাণী ও প্রাণিজাত পণ্য রপ্তানি হয়েছে। এ সময়ে রপ্তানি হওয়া পণ্যের পরিমাণ ৮ হাজার ৬৪৯ টন। রপ্তানি পণ্যের মধ্যে আছে মাংস ও মাংসজাত পণ্য, বুলস্টিক, ওমাসাম, চামড়া ও চামড়াজাত পণ্য, হাঁসের পালক, দুগ্ধজাত পণ্য ও কবুতর। এসব পণ্য যুক্তরাষ্ট্র, কানাডা, ভিয়েতনাম, চীন, হংকং, ইতালি ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে।

দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর সাথে দেশের প্রাণিসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি প্রাণিসম্পদ বিভাগের একটি গুরুত্বপর্ণ কাজ। প্রাণিসম্পদ অধিদপ্তর লাখ লাখ বেকার যুবক, যুব মহিলা, ভূমিহীন ও প্রান্তিক কৃষককে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে সম্পৃক্ত করে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিগত পাঁচ বছরে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রায় ৫০.১৭ লাখ (বেকার যুবক, যুব মহিলা, দুস্থ মহিলা, ভূমিহীন ও প্রান্তিক) কৃষককে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে প্রশিক্ষণ প্রদান করে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব ঘোঁচানোর চেষ্টা করা হয়েছে। এ ছাড়া নতুন উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে একটি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কার্যক্রম চলমান আছে, যা বাস্তবায়ন হলে বেসরকারি পর্যায়ে প্রাণিসম্পদের ব্যাপক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি হবে। ফলে দেশে কর্মসংস্থান ও দারিদ্র্য হ্রাসকরণে কার্যকর ভূমিকা রাখবে।

দেশের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা

প্রাণিসম্পদ খাত দেশের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের অভ্যন্তরীণ দুধ, ডিম ও মাংসের চাহিদা পূরণের পাশাপাশি এ খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি, গুণগত মানোন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশের যথেষ্ট সম্ভাবনা আছে।

দারিদ্র্য বিমোচন ও পুষ্টি নিরাপত্তা অর্জনের লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রযুক্তির সম্প্রসারণে কাজ করছে। স্বাস্থ্যসম্মত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্টকরণ সহায়তা। এ দেশে সাধারণত ষাঁড় বা বলদ হালচাষ, গাড়ি টানা প্রভৃতি শক্তি উৎপাদন সম্পর্কিত কাজে ব্যবহৃত হয় এবং খাদ্যাভাবে দুর্বল থাকে। ফলে গোশত উৎপাদন আশানুরূপ হয় না। বৈজ্ঞানিক পদ্ধতিতে লাভজনকভাবে গোশত উৎপাদনকে লক্ষ্য রেখে গরু হৃষ্টপুষ্টকরণ প্যাকেজ প্রযুক্তি সম্প্রসারণ করা হচ্ছে। এর ফলে নির্দিষ্ট বৈশিষ্ট্যপূর্ণ গরু নির্বাচন, কৃমিমুক্তকরণ, পুষ্টি ও খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে মাত্র ৩ থেকে ৬ মাসের মধ্যে অধিক গোশতবিশিষ্ট গরু বাজারজাত করে দেশের পুষ্টি চাহিদা মেটানো হচ্ছে এবং খামারিরা অধিক লাভবান হচ্ছেন। এ ছাড়া আছে ক্ষুদ্র খামারিদের জন্য বাণিজ্যিক লেয়ার ও ব্রয়লার পালন মডেল।

প্রাণিসম্পদ অধিদপ্তরের সহায়তায় ক্ষুদ্র খামারি পর্যায়ে বাণিজ্যিক লেয়ার ও ব্রয়লার পালন মডেল অনুযায়ী মুরগি পালন করে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণসহ অর্থনৈতিক লাভবান হচ্ছে। এ ছাড়াও অধিদপ্তর কর্তৃক বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের ফলে গত এক দশকে পোল্ট্রি সেক্টরে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। পাশাপাশি স্ল্যাট বা স্টল পদ্ধতিতে ছাগল পালন করা হচ্ছে। বাংলাদেশে সাধারণত উন্মুক্ত অবস্থায় ছাগল পালন করা হয়। ছাগলের জন্য বিশেষ কোনো ঘর তৈরি করা হয় না। এর ফলে ছাগল প্রায়ই নিউমোনিয়া ও বিভিন্ন প্যারাসাইটিক রোগে আক্রান্ত হয়। ফলে উৎপাদন মারাত্মক হারে ব্যাহত হয়।

এসব সমস্যা রোধে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞানভিত্তিক স্ল্যাট পদ্ধতিতে বাসস্থান ও সম্পূর্ণ আবদ্ধাবস্থায় স্টলফিডিং প্রযুক্তির সম্প্রসারণে অধিদপ্তর কাজ করে যাচ্ছে। নদীমাতৃক কৃষিনির্ভর এ দেশে প্রাচীনকাল থেকেই পারিবারিকভাবে হাঁস পালন হয়ে আসছে। তবে বর্তমানে আধুনিক প্রযুক্তিতে বছরব্যাপী আবদ্ধ বা অর্ধআবদ্ধ অবস্থায় উন্নত জাতের খাকি ক্যাম্পবেল, জিন্ডিং, ইন্ডিয়ান রানার প্রভৃতি হাঁস আদর্শ ব্রুডিং ও সুষম খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে পালনে অধিক লাভবান হওয়া সম্ভব। এ প্রযুক্তির মাধ্যমে পালিত হাঁস মাত্র ১৮-২০ সপ্তাহ থেকে ডিম পাড়া আরম্ভ করে এবং গড়ে বছরে ২৫০ থেকে ৩০০টি ডিম পাওয়া যায়।

জনবহুল এ দেশের খাদ্য ও পুষ্টি ঘাটতি মেটাতে প্রয়োজন খাদ্যের বৈচিত্র্যময়তা। এ লক্ষ্যে প্রাণিসম্পদ খাতে নতুন সংযোজন হয়েছে খরগোশ, ককরেল ও কোয়েল পালন। দ্রুত বর্ধনশীল, স্বল্প পুঁজি ও অধিক লাভজনক হওয়ায় এ সেক্টর দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং একটি সম্ভাবনাময় খাত হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে।

সূত্র: জাগো নিউজ ২৪

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

হাঁসের ডাক প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবির অধ্যাপক বাহানুর রহমানএগ্রোটেক

হাঁসের ডাক প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবির অধ্যাপক বাহানুর রহমান

হাঁসের প্রাণঘাতী ডাক প্লেগ প্রতিরোধে টিকা উদ্ভাবন ও গবেষণার স্বীকৃতিতে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এর গবেষণা ক্যাটাগরিতে রৌপ্যপদক পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।

সারাবাংলা২৬ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
প্রাণিসম্পদ সপ্তাহের পাখির প্যাভিলিয়নে ম্যাকাও, ময়ূর আর পকেট প্যারটলাইভস্টক

প্রাণিসম্পদ সপ্তাহের পাখির প্যাভিলিয়নে ম্যাকাও, ময়ূর আর পকেট প্যারট

আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনীতে শৌখিন পাখির আলাদা প্যাভিলিয়নে ভিড়; এক জোড়া সিলভার পাইড ময়ূরের দাম সাড়ে পাঁচ লাখ টাকা।

সমকাল২৬ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
শীতের সবজি আসতেই ডিমের দাম ডজনে ২০-২৫ টাকা কম, চিন্তায় খামারিরালাইভস্টক

শীতের সবজি আসতেই ডিমের দাম ডজনে ২০-২৫ টাকা কম, চিন্তায় খামারিরা

শীতকালীন সবজির আগাম সরবরাহ আর মুরগির ডিম উৎপাদন বাড়ায় এক মাসে ডজনপ্রতি ডিমের দাম ২০ থেকে ২৫ টাকা কমেছে; রংপুরে খামার পর্যায়ে দাম উৎপাদন খরচের কাছাকাছি নেমেছে।

সমকাল২৬ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)