রাজধানীর পান্থপথের ১২০০ বর্গফুট ছাদে ফ্যাশন ডিজাইনার রাবেয়া আক্তার রিপা গড়ে তুলেছেন এক অপূর্ব ফুলের জগৎ। তার সংগ্রহে রয়েছে ৫৫ প্রজাতির দুর্লভ ও রঙিন বাগানবিলাস (Bougainvillea) এবং প্রায় ১০০০টিরও বেশি অর্কিড। নাগরিক জীবনের ব্যস্ততার মাঝেও কীভাবে প্রকৃতির সান্নিধ্যে মানসিক প্রশান্তি খুঁজে পাওয়া যায় এবং ছাদকে সাজিয়ে তোলা যায়, তারই এক চমৎকার গল্প তুলে ধরেছেন শাইখ সিরাজ।
ভিডিওর বিষয়বস্তু: - ৫৫ প্রজাতির দেশি-বিদেশি বাগানবিলাস ও রঙ-বেরঙের ভ্যারাইটি - গ্রাফটিং ও প্রুনিংয়ের মাধ্যমে বিভিন্ন রঙের কলম করার কৌশল - ১০০০-এর বেশি অর্কিড সংগ্রহ ও পরিচর্যা - বর্ষায় রুট রট রোধ ও গাছের নিয়মিত পুষ্টি যত্ন
00:00 - ভূমিকা ও পান্থপথের ছাদে স্বাগতম 01:30 - বাগান করার শুরু ও গাছের প্রতি ভালোবাসা 02:38 - ফ্যাশন ডিজাইনার থেকে শখের ছাদকৃষি 03:37 - 'হৃদয়ে বাগানবিলাস' গ্রুপ ও অভিজ্ঞতা বিনিময় 05:32 - ৫৫ প্রজাতির বাগানবিলাসের সংগ্রহ ও প্রিয় রং 08:19 - গ্রাফটিং, প্রুনিং ও গাছের বিশেষ শেপ তৈরি 11:52 - ছাদকৃষিতে পরিবারের অংশগ্রহণ ও অনুভূতি 13:50 - ১০০০ অর্কিড ও ফলের বাগানের গল্প 15:10 - শোভাবর্ধক উদ্ভিদের সম্ভাবনা ও উপসংহার





মন্তব্য
(০)