সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২১ নভেম্বর ২০২৬
ঢাকা২২°কুয়াশাআর্দ্রতা ১০০%বাতাস ১ কিমি/ঘ

লাক্ষা কী, পোষক গাছে এটি কীভাবে চাষ করবেন?

লাক্ষা কী, কোন পোষক গাছে এটি ভালো জন্মে এবং চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে সাথী ফসল হিসেবে কীভাবে লাক্ষা চাষ ছড়িয়ে পড়ছে, তার বিবরণ।

আজমাল হোসেন মামুন

চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী শিবগঞ্জ উপজেলা ও সদর উপজেলার বিভিন্ন অঞ্চলে লাক্ষা চাষের উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বর্তমানে পতিত জমি ও ফসলি জমিতেই সাথী ফসল হিসেবে অনেকেই এখন লাক্ষা চাষ করছেন। লাক্ষা চাষ অন্যান্য কৃষি ফসলের মতো খুব লাভজনক হওয়ায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে লাক্ষা চাষ।

লাক্ষা এক প্রকার অতি ক্ষুদ্র পোকা, ক্যারিয়া ল্যাক্কা (Kerria lacca) কর্তৃক নিঃসৃত রজন জাতীয় পদার্থ। দেখতে অনেকটা উকুনের মতো। এটি প্রাণিজাত বহুমুখী কর্মশক্তি সম্পন্ন এক ধরনের রজন, যার অনুপম গুণাগুণের জন্য বিশ্বব্যাপী বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে আসছে।

লাক্ষা পোকার ত্বকের নিচে সর্বত্র ছড়িয়ে থাকা এক প্রকার গ্রন্থি থেকে আঠালো রস নিঃসৃত হয়, যা ক্রমশ শক্ত ও পুরু হয়ে পোষক গাছের ডালকে আচ্ছাদিত করে ফেলে। পোষক গাছের ডালের এ আবরণকেই 'লাক্ষা' বলা হয়। তবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মানুষের কাছে 'লাহা' হিসেবে পরিচিত এ লাক্ষা। পরবর্তীকালে ডালের উক্ত শক্ত আবরণ ছাড়িয়ে ও শোধিত করে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে।

যেসব প্রজাতির গাছের লাক্ষা ভালো জন্মায়; সেগুলোকে লাক্ষার পোষক গাছ বলা হয়। প্রায় ১০০ প্রজাতির গাছে লাক্ষা জন্মানো গেলেও মাত্র কিছু প্রজাতিতে লাক্ষাপোকা ভালোভাবে বংশ বৃদ্ধি করতে পারে। বাংলাদেশে বরই, শিরিষ, বট, পাকুড়, পলাশ, খয়ের, বাবলা, ডুমুর, অড়হড়, কুসুম প্রভৃতি গাছে লাক্ষা ভালো জন্মে।

তবে আবাদি জমির মধ্যে বরই জাতীয় পোষক গাছ লাগালে লাভজনকভাবে বিভিন্ন ফসলের চাষ করাও সম্ভব। বিভিন্ন ফসলের একক চাষের ফলে যে পরিমাণ লাভবান হওয়া যায়; সে তুলনায় লাক্ষার সঙ্গে সাথী ফসল হিসেবে ওই ফসলের চাষ করে ৪ গুণ লাভ পাওয়া সম্ভব। গম, কচু ও হলুদ সাথী ফসল হিসেবে লাক্ষার সঙ্গে চাষাবাদ করে লাভবান হওয়া যায়।

দুই ধরনের লাক্ষা পোকা বিভিন্ন ধরনের লাক্ষা ফসল উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। বরই, শিরিষ, বট, পাকুড়, পলাশ, খয়ের, বাবলা, ডুমুর ও অড়হড় ইত্যাদি পোষক গাছগুলোর যে পোকা লাক্ষা উৎপাদন করে, তাদের রং লাল বলে রঙ্গিনী পোকা বলে। অপরদিকে আরেক ধরনের লাক্ষা পোকা কেবল কুসুম গাছে ভালোভাবে বৃদ্ধি লাভ ও বংশবিস্তার করতে পারে যাদের রং হলদে বা কুসুমি। সে জন্য এরা কুসুমি পোকা নামে পরিচিত। মজার বিষয়, প্রতি বছর দুই প্রকারের লাক্ষা পোকা দুইবার ফসল দিতে পারে। সেজন্য বছরে ৪টি ফসল পাওয়া সম্ভব।

বাংলাদেশে কুসুমি পোকার অপর্যাপ্ততার কারণে রঙ্গিনী পোকা দ্বারা লাক্ষা চাষ করা হয়। রঙ্গিনী পোকা থেকে বছরে দুইবার বৈশাখ ও কার্তিক মাসে ছাড়ানো লাক্ষা পাওয়া যায়। রঙ্গিনী পোকা কার্তিকী ফসলের সঙ্গে জুন-জুলাই মাসে লাগানোর পর অক্টোবর-নভেম্বর মাসে এবং বৈশাখী ফসলের সঙ্গে অক্টোবর-নভেম্বর মাসে লাগানোর পর এপ্রিল-মে মাসে লাক্ষা সংগ্রহ করা হয়ে থাকে।

লাক্ষার উপাদান কাঠের আসবাবপত্র বার্ণিশ করা, বিভিন্ন ধরনের বার্ণিশ পেইন্ট, পারফিউম, অস্ত্র কারখানা, রেলওয়ে কারখানা, লবণাক্ত পানি থেকে জাহাজের তলদেশ রক্ষার কাজে বার্ণিশ, ওষুধ, স্বর্ণালঙ্কারের ফাঁপা অংশপূরণ, চামড়া ও বৈদ্যুতিক শিল্পসহ বিভিন্ন শিল্প কলকারখানা, পিতল ও আসবাবপত্রের বার্ণিশে ব্যবহার হয়। এ ছাড়া ডাকঘরের চিঠি, পার্সেল সিলমোহর, পুতুল, খেলনা, আলতা, নখরঞ্জন, শুকনো মাউন্টিং টিস্যু পেপার ইত্যাদি তৈরির কাজে লাক্ষা ব্যবহৃত হয়।

ইদানীং এর উপাদান চকলেট, চুইংগাম ও লেবু জাতীয় ফলের সংরক্ষণ গুণ বৃদ্ধির জন্য কোটিন হিসেবে ব্যবহার হচ্ছে। কীটতত্ত্ববিদদের মতে, ভারত, দক্ষিণ চীন, সমগ্র মিয়ানমার, পাকিস্তানের সিন্ধু প্রদেশ, থাইল্যন্ড ও তাইওয়ানে বাণিজ্যিকভাবে লাক্ষা পোকার চাষ হয়ে থাকে। এর মধ্যে আবার ভারত ৮০ ভাগ এবং অন্যান্য দেশে বাকি ২০ ভাগ চাষ হয়। ভারতের পশ্চিম বাংলা, বিহার, মধ্য প্রদেশ ও আসাম প্রদেশেই বেশিরভাগ লাক্ষা উৎপাদন করে থাকে।

বাংলাদেশে খুবই সামান্য লাক্ষা চাষ হয়। যা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে সীমাবদ্ধ আছে। সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের এনএটিপির অর্থায়নে একটি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের আওতায় দেশের নীলফামারী, রংপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও গাজীপুর অঞ্চলে লাক্ষা গ্রাম প্রতিষ্ঠা করা হয়েছে। এর সঙ্গে ওই অঞ্চলের প্রান্তিক ও ভূমিহীন জনগোষ্ঠীকে লাক্ষা চাষের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বর্তমানে বাংলাদেশের বাৎসরিক প্রায় ১২ হাজার হেক্টর জমিতে লাক্ষা চাষ হয় এবং সেখান থেকে মাত্র ১ হাজার মেট্রিক টনের মতো ছাড়ানো লাক্ষা উৎপাদিত হয়। অথচ বাংলাদেশের বাৎসরিক চাহিদা প্রায় ২০ হাজার মেট্রিক টনের বেশি। তবে এর বাইরে পৃথিবীর সব দেশেই আছে এর বাজার।

লাক্ষা গবেষণা কেন্দ্রের তথ্যমতে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় বর্তমানে লাক্ষার যে পোষক আছে; সেখান থেকে বছরে প্রায় ৫০০ টন‌ লাক্ষা উৎপাদন করা সম্ভব। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকার মতো। এখান থেকে প্রায় ২০ হাজার ভূমিহীন প্রান্তিক কৃষকের কর্মসংস্থান করাও সম্ভব।

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ অনেক জেলায় লাক্ষার অসংখ্য পোষক গাছ অযত্ন অবহেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এ গাছগুলোকে লাক্ষা চাষের আওতায় আনা হলে প্রচুর পরিমাণে লাক্ষা উৎপাদনের পাশাপাশি বিশাল কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান করা সম্ভব। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা প্রয়োজন।

লেখক: সহকারী শিক্ষক, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।

সূত্র: জাগো নিউজ ২৪

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

মতামত

মতামত: ভালো ফলনেও লাভ নেই মন্টানার শস্যচাষির

মন্টানা গ্রেইন গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের কেরা বার্কল্যান্ড লিখেছেন, ভালো ফলন, শস্যবীমা ও সরকারি সহায়তা পেয়েও অনেক চাষি বছর শেষ করছেন কোনোমতে খরচ তুলে।

নর্দার্ন এজি নেটওয়ার্ক২১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোবিজ

রাজস্থানে ভর্তুকির সার কিনতে আবার লাগবে কৃষক আইডি, ২৫ নভেম্বর থেকে সব জেলায়

কৃষক আইডি ও জমির রেকর্ড যাচাই করে মিলবে কিউআর কোড বা টোকেন, তা দেখিয়ে ইউরিয়া ও ডিএপি; যান্ত্রিক ত্রুটি ও বিক্ষোভে সেপ্টেম্বরে স্থগিত ব্যবস্থাটি ২০ নভেম্বর ১৮ জেলায় আবার চালু হয়েছে।

Rural Voice২১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

খরা মোকাবিলায় রাজস্থানে ১১০ কোটি রুপির প্রকল্প, সঙ্গে ইক্রিস্যাট ও কাজরি

জয়সলমের, নাগৌর, চুরু, যোধপুর ও বাড়মেরের কৃষকদের কাছে খরা সামলানোর ফসল প্রযুক্তি পৌঁছে দেবে দুই গবেষণা প্রতিষ্ঠান; অর্থ আসবে ভারতের দুর্যোগ মোকাবিলা তহবিল থেকে।

Rural Voice২১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)