সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২৬ নভেম্বর ২০২৬
ঢাকা১৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৭%বাতাস ৫ কিমি/ঘ

সফল খামারি হিসেবে স্বর্ণপদক পেলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

দুই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি একজন সফল খামারি হিসেবেও জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন করেছেন আরিফুল হক চৌধুরী। সিলেটের লাখাউরায় গড়ে তোলা 'আফসা হক ডেইরি ফার্ম' এর মাধ্যমে তার এই অর্জন।

দুই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি একজন সফল খামারি হিসেবেও জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন করেছেন আরিফুল হক চৌধুরী। সিলেটের লাখাউরায় গড়ে তোলা 'আফসা হক ডেইরি ফার্ম' এর মাধ্যমে তার এই অর্জন।

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার মাঠে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সেরা খামারির সম্মাননা স্মারক, স্বর্ণপদক ও নগদ অর্থের চেক গ্রহণ করেন তিনি।

সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের লাখাউরায় অবস্থিত তার প্রতিষ্ঠিত 'আফসা হক ডেইরি ফার্ম' দীর্ঘদিন ধরে গবাদিপশু পালন ও দুগ্ধ উৎপাদনে অবদান রেখে আসছে। গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন গবাদিপশু নিয়ে গড়ে তোলা এই খামার তার কৃষি উদ্যোক্তা পরিচয়েরই প্রতিফলন।

খামার পরিচালনায় অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে এবার জাতীয় পর্যায়ে সেরা খামারির সম্মাননা পেয়েছেন আরিফুল হক চৌধুরী। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আরিফুল হক চৌধুরী শুধু ব্যক্তিগত অর্জনের কথা বলেননি, বরং দেশের খামারিদের বাস্তব সমস্যা ও সম্ভাবনার বিষয়টিও তুলে ধরেছেন। প্রধানমন্ত্রীর কাছে খামারিদের জন্য প্রণোদনা ও সরকারি সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

একজন মন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন আর অন্যদিকে একজন খামারি হিসেবে কৃষি ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগ দুটি ভিন্ন পরিচয়ের সমন্বয়ে আরিফুল হক চৌধুরীর এই অর্জন নিঃসন্দেহে ব্যতিক্রমী।

বিশেষ করে সিলেটের একজন উদ্যোক্তার খামার জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ায় স্থানীয় কৃষি ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তাদের মধ্যেও নতুন উৎসাহ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রী পরিচয়ের বাইরে একজন খামারি হিসেবে অর্জিত এই স্বীকৃতি আরিফুল হক চৌধুরীর জীবনের আরেকটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকলো।

সূত্র: জাগো নিউজ ২৪

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

হাঁসের ডাক প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবির অধ্যাপক বাহানুর রহমানএগ্রোটেক

হাঁসের ডাক প্লেগের টিকা উদ্ভাবনে জাতীয় পদক পেলেন বাকৃবির অধ্যাপক বাহানুর রহমান

হাঁসের প্রাণঘাতী ডাক প্লেগ প্রতিরোধে টিকা উদ্ভাবন ও গবেষণার স্বীকৃতিতে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এর গবেষণা ক্যাটাগরিতে রৌপ্যপদক পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।

সারাবাংলা২৬ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
প্রাণিসম্পদ সপ্তাহের পাখির প্যাভিলিয়নে ম্যাকাও, ময়ূর আর পকেট প্যারটলাইভস্টক

প্রাণিসম্পদ সপ্তাহের পাখির প্যাভিলিয়নে ম্যাকাও, ময়ূর আর পকেট প্যারট

আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনীতে শৌখিন পাখির আলাদা প্যাভিলিয়নে ভিড়; এক জোড়া সিলভার পাইড ময়ূরের দাম সাড়ে পাঁচ লাখ টাকা।

সমকাল২৬ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
শীতের সবজি আসতেই ডিমের দাম ডজনে ২০-২৫ টাকা কম, চিন্তায় খামারিরালাইভস্টক

শীতের সবজি আসতেই ডিমের দাম ডজনে ২০-২৫ টাকা কম, চিন্তায় খামারিরা

শীতকালীন সবজির আগাম সরবরাহ আর মুরগির ডিম উৎপাদন বাড়ায় এক মাসে ডজনপ্রতি ডিমের দাম ২০ থেকে ২৫ টাকা কমেছে; রংপুরে খামার পর্যায়ে দাম উৎপাদন খরচের কাছাকাছি নেমেছে।

সমকাল২৬ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)