সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৭ নভেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৯%বাতাস ৮ কিমি/ঘ

রান্নাঘরের তোয়ালে কাপড়ের সঙ্গে ধোয়া উচিত নয় কেন?

রান্নাঘরের তোয়ালেতে তেলচিটে দাগ ও খাবারের ময়লা লেগে থাকা স্বাভাবিক। তাই অনেকেই এসব তোয়ালে অন্য নোংরা কাপড়ের সঙ্গে লন্ড্রির ঝুড়িতে রাখেন। এমনকি সবকিছু একসঙ্গে ধুয়ে ফেলতেও অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

রান্নাঘরের তোয়ালেতে তেলচিটে দাগ ও খাবারের ময়লা লেগে থাকা স্বাভাবিক। তাই অনেকেই এসব তোয়ালে অন্য নোংরা কাপড়ের সঙ্গে লন্ড্রির ঝুড়িতে রাখেন। এমনকি সবকিছু একসঙ্গে ধুয়ে ফেলতেও অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

তবে পরিচ্ছন্নতা বিশেষজ্ঞদের মতে, কাপড় ও রান্নাঘরের তোয়ালে একসঙ্গে ধোয়া ঠিক নয়। কেন এগুলো আলাদা করে ধোয়া উচিত এবং কীভাবে পরিষ্কার করলে ভালো ফল পাওয়া যায়, তা জেনে নেওয়া যাক।

কাপড়ের সঙ্গে রান্নাঘরের তোয়ালে ধোয়া যাবে কি?

প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের ফ্যাব্রিক কেয়ারবিষয়ক বিজ্ঞানী কিম রোমিন বলেন, খাবার ও তেলের দাগে বেশি নোংরা হয়ে যাওয়া রান্নাঘরের তোয়ালে সাধারণ কাপড়ের সঙ্গে একই সময়ে ধোয়ার পরামর্শ দেওয়া হয় না।

রোমিনের মতে, রান্নাঘরের তোয়ালে ও কাপড় একই লন্ড্রির ঝুড়িতেও রাখা উচিত নয়। কারণ, ধোয়ার আগেই তোয়ালের তেল ও ভেজা খাবারের দাগ অন্য কাপড়ে লেগে যেতে পারে।

এল'অ্যাভান্ট কালেকটিভের সহপ্রতিষ্ঠাতা ক্রিস্টি লর্ড বলেন, পাতলা কাপড়ের ক্ষেত্রে এ ধরনের দাগ লাগার ঝুঁকি বেশি। নোংরা রান্নাঘরের তোয়ালে আলাদা রাখলে তোয়ালে ও পোশাক-দুটিই ভালোভাবে পরিষ্কার করা সম্ভব।

এ ছাড়া রান্নাঘরের তোয়ালে ও গোসলের তোয়ালেও আলাদা করে ধোয়া উচিত।

নোংরা মাইক্রোফাইবার কাপড় কি সাধারণ কাপড়ের সঙ্গে ধোয়া যাবে?

পরিচ্ছন্নতা বিশেষজ্ঞদের মতে, সাধারণ পোশাকের সঙ্গে মাইক্রোফাইবার কাপড়ও আলাদা করে ধোয়া ভালো। এর পেছনে কয়েকটি কারণ রয়েছে।

এল'অ্যাভান্ট কালেকটিভের আরেক সহপ্রতিষ্ঠাতা লিন্ডসে ড্রোজ বলেন, মাইক্রোফাইবার কাপড়ে ধুলা, ময়লা ও চুল সহজেই আটকে যায়। এসব উপাদান অন্য কাপড়েও লেগে যেতে পারে।

মাইক্রোফাইবার কাপড়ের পরিষ্কার করার কার্যকারিতা ধরে রাখতে সহজে আঁশ বা লোম ছাড়ে এমন কাপড়ের সঙ্গে এগুলো না ধোয়ার পরামর্শ দিয়েছেন ড্রোজ।

এ ছাড়া নোংরা মাইক্রোফাইবার কাপড়, রান্নাঘরের থালা-বাসন মোছার তোয়ালে ও টেরিক্লথ তোয়ালের মতোই অন্য পোশাকে ময়লা ও তেল ছড়িয়ে দিতে পারে।

রান্নাঘরের তোয়ালে ধোয়ার সঠিক পদ্ধতি কী?

রান্নাঘরের তোয়ালে পরিষ্কার ও সতেজ রাখতে ১৪০ ডিগ্রি ফারেনহাইটের বেশি তাপমাত্রার গরম পানিতে ধোয়ার পরামর্শ দিয়েছেন লর্ড।

ভালো মানের কাপড় ধোয়ার ডিটারজেন্ট ব্যবহার করতে হবে। ভালোভাবে পরিষ্কারের জন্য সাধারণ অথবা ভারী ময়লা পরিষ্কারের উপযোগী ওয়াশ সাইকেল বেছে নিতে পারেন। তবে ফ্যাব্রিক সফটনার ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ, এটি কাপড়ে অবশিষ্ট পদার্থের আস্তরণ তৈরি করতে পারে, যা তোয়ালের পানি শোষণের ক্ষমতা কমিয়ে দেয়।

রান্নাঘরের তোয়ালেতে তেলের জেদি দাগ বা খাবারের শক্ত ময়লা আটকে থাকলে ভারী ময়লা পরিষ্কারের ওয়াশ সাইকেল ব্যবহার করুন। রোমিনের মতে, এ পদ্ধতিতে কাপড় বেশি সময় ধরে নাড়াচাড়া করা হয় এবং ধোয়ার সময়ও বেশি পাওয়া যায়।

তোয়ালে আরও সতেজ রাখতে ধোয়ার শেষ পর্যায়ে বিশেষ পরিষ্কারক ব্যবহার করে আরেকবার ধুয়ে নিতে পারেন। এতে কাপড়ের আঁশের গভীরে আটকে থাকা দুর্গন্ধ সৃষ্টিকারী উপাদান দূর হতে সাহায্য করে।

সবশেষে রান্নাঘরের তোয়ালে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। লর্ডের পরামর্শ, ড্রায়ারে উচ্চ তাপমাত্রায় শুকানো যায়। চাইলে সরাসরি রোদেও মেলে রাখা যেতে পারে।

সূত্র: দ্য স্প্রুস

জাগো নিউজ ২৪সূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

দৈনন্দিন

ভেজাল ও নকল খাদ্যের বিরুদ্ধে ৩৯ জেলায় অভিযান, ১০৭ প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৫২টি দল ১৬ নভেম্বর একযোগে অভিযান চালিয়ে ১২ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা করেছে; অনুমোদনহীন শিশুখাদ্য কারখানাও ধরা পড়েছে।

বাংলা নিউজ ২৪১৭ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এলপিজির দামে চাপ, জেলায় জেলায় লাকড়ির চুলায় ফিরছে পরিবারদৈনন্দিন

এলপিজির দামে চাপ, জেলায় জেলায় লাকড়ির চুলায় ফিরছে পরিবার

বিইআরসি নভেম্বরে ১২ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা ঠিক করলেও খুচরায় তা বিকোচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়; খরচ সামলাতে অনেকে কাঠ পোড়াচ্ছেন।

সমকাল১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

ফ্রিজের মাছ স্বাদহীন লাগছে, স্বাদ ফেরাতে রান্নার আগে যা করবেন

বাজার থেকে টাটকা মাছ কিনে রান্না করলে যে স্বাদ পাওয়া যায়, ফ্রিজে দিনের পর দিন রাখা মাছের ক্ষেত্রে তা অনেক সময় মেলে না। কখনো মাছ হয়ে যায় অতিরিক্ত নরম, কখনো রান্নার পরও থেকে যায় হিমায়িত গন্ধ। ফলে ভালো মসলা দিয়েও মনমতো স্বাদ পাওয়া যায় না।

জাগো নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

(০)