সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১১ নভেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস ৫ কিমি/ঘ

রান্নাঘর পরিষ্কারের সময় যে ভুলটি করেন অনেকেই

ঘর পরিষ্কারের সময় কম পরিশ্রমে ভালো ফল পেতে কিছু নিয়ম মেনে চলা জরুরি। যেমন, ঝাড়ু দেওয়ার আগে কাউন্টার পরিষ্কার করলে ওপর থেকে পড়া খাবারের টুকরাগুলোও ঝাড়ু দিয়ে সরানো যায়। আবার ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহারের আগে ধুলা পরিষ্কার করা ভালো।

ঘর পরিষ্কারের সময় কম পরিশ্রমে ভালো ফল পেতে কিছু নিয়ম মেনে চলা জরুরি। যেমন, ঝাড়ু দেওয়ার আগে কাউন্টার পরিষ্কার করলে ওপর থেকে পড়া খাবারের টুকরাগুলোও ঝাড়ু দিয়ে সরানো যায়। আবার ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহারের আগে ধুলা পরিষ্কার করা ভালো।

রান্নাঘর পরিষ্কারের ক্ষেত্রেও একটি নিয়ম মেনে চলা উচিত। তা হলো, সব ধরনের ময়লা পরিষ্কারে একই স্পঞ্জ ব্যবহার না করা।

সব ধরনের ময়লা পরিষ্কারে একই স্পঞ্জ ব্যবহার করা উচিত নয় কেন?

ফ্রিজে কোনো কিছু পড়ে গেলে তা পরিষ্কার করতে সিঙ্কের পাশে থাকা স্পঞ্জটি ব্যবহার করতে ইচ্ছা হতে পারে। কিন্তু এটি করা ঠিক নয়। এর দুটি প্রধান কারণ রয়েছে।

স্পঞ্জে ব্যাকটেরিয়া দ্রুত জন্মায়

স্পঞ্জ দেখতে পরিষ্কার মনে হলেও এতে প্রচুর ব্যাকটেরিয়া থাকতে পারে। রান্নাঘরের স্পঞ্জে সালমোনেলা ও ই. কোলাইয়ের মতো ব্যাকটেরিয়া দ্রুত বংশবিস্তার করতে পারে। কারণ, স্পঞ্জ সাধারণত ভেজা ও উষ্ণ থাকে এবং এতে খাবারের অবশিষ্টাংশও জমে। তাই প্রতি সপ্তাহে স্পঞ্জ পরিবর্তন করা উচিত।

একই স্পঞ্জ দিয়ে রান্নাঘরের বিভিন্ন জায়গা পরিষ্কার করলে এতে থাকা ব্যাকটেরিয়া এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে।

প্রতিবার ব্যবহারের পর স্পঞ্জ পরিষ্কার করলেও তা যথাযথভাবে জীবাণুমুক্ত হচ্ছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া কঠিন। শুধু ডিশওয়াশিং লিকুইড ও পানি দিয়ে স্পঞ্জের সব জীবাণু দূর করা যায় না।

স্পঞ্জ ভালোভাবে পরিষ্কার করতে মাইক্রোওয়েভে গরম করতে পারেন। এ ছাড়া ডিশওয়াশারে ধুয়ে নিতে পারেন। আরেকটি উপায় হলো, এক কোয়ার্ট (প্রায় ৯৫০ মিলিলিটার) কুসুম গরম পানিতে এক-চতুর্থাংশ থেকে আধা চা-চামচ ঘন ব্লিচ মিশিয়ে তাতে স্পঞ্জ ভিজিয়ে রাখা।

বিশেষ করে কাঁচা মাংস কাটার পর পরিষ্কার করার সময় এক জায়গার জীবাণু অন্য জায়গায় ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্ক থাকতে হবে।

সব কাজের জন্য একই ধরনের স্পঞ্জ উপযুক্ত নয়

রান্নাঘরের সবকিছু পরিষ্কারে একই স্পঞ্জ ব্যবহার না করার দ্বিতীয় কারণ হলো, সব স্পঞ্জের কাজ এক নয়।

যেমন, বেশি ঘষার উপযোগী স্পঞ্জ দিয়ে রান্নাঘরের যন্ত্রপাতি পরিষ্কার করলে সেগুলোর গায়ে থাকা লেখা বা সংখ্যা উঠে যেতে পারে। আবার কাচের চুলা পরিষ্কারে স্ক্রাব ব্রাশ ব্যবহার করলে সময়ের সঙ্গে তাতে আঁচড় পড়তে পারে।

তাই প্রতিটি কাজের জন্য উপযুক্ত স্পঞ্জ ব্যবহার করা জরুরি। পাশাপাশি স্পঞ্জ নিয়মিত পরিবর্তন করতে হবে।

সূত্র: দ্য স্প্রুস

জাগো নিউজ ২৪সূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

নির্ধারিত দামে মিলছে না এলপিজি, সংকটে রান্নাঘর: আজকের পত্রিকায় মো. শরীফুল ইসলামমতামত

নির্ধারিত দামে মিলছে না এলপিজি, সংকটে রান্নাঘর: আজকের পত্রিকায় মো. শরীফুল ইসলাম

আজকের পত্রিকার উপসম্পাদকীয়তে মো. শরীফুল ইসলাম লিখেছেন, এক মাসে দুই দফা দাম বাড়ার পরও সরকার নির্ধারিত ২ হাজার ৬০ টাকার সিলিন্ডার ৩০০ থেকে ৫০০ টাকা বেশিতে কিনতে হচ্ছে; বাজার নিয়ন্ত্রণ, বিপিসির মাধ্যমে আমদানি ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের শাস্তির দাবি তাঁর।

আজকের পত্রিকা১১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লেবু-পানি কিডনির জন্য ভালো না খারাপ, কী বলছেন চিকিৎসকেরাস্বাস্থ্য

লেবু-পানি কিডনির জন্য ভালো না খারাপ, কী বলছেন চিকিৎসকেরা

পরিমিত লেবু-পানি সুস্থ মানুষের কিডনিতে পাথর ঠেকাতে সাহায্য করতে পারে বলে জানিয়েছেন এক পুষ্টিবিদ, তবে কিডনি রোগীদের পান করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন একজন নেফ্রোলজিস্ট।

বাংলাভিশন১১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
বকাঝকা নয়, আদর্শ দিয়ে সন্তান গড়া: নবীজির জীবন থেকে সাত শিক্ষাইসলাম

বকাঝকা নয়, আদর্শ দিয়ে সন্তান গড়া: নবীজির জীবন থেকে সাত শিক্ষা

শিশুরা উপদেশের চেয়ে বড়দের আচরণ বেশি দেখে শেখে; কোরআন ও হাদিসের আলোকে সন্তানের চরিত্র গঠনের সাতটি পথ তুলে ধরেছেন আলেম ও লেখক আবদুল্লাহিল বাকি।

প্রথম আলো১০ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)