সাগর থেকে মাছ নিয়ে আসা জাহাজগুলো নোঙর করে চট্টগ্রাম নগরের কর্ণফুলী নদীতে। সেখান থেকে ডিঙিনৌকায় করে মাছ আনা হয় তীরে। প্রতিদিন কর্ণফুলী ঘাটে চলে এই মাছ ওঠানো-নামানোর কাজ। প্রথম আলোর আলোকচিত্রী জুয়েল শীল ছবিতে ধরেছেন সেই কর্মযজ্ঞ।
ছবিগুলোতে দেখা যায়, জাহাজ থেকে মাছ নিয়ে নৌকা ভিড়ছে ঘাটে। শ্রমিকেরা মাছের বস্তা মাথায় করে নৌকা থেকে নামিয়ে আনছেন। ওজন মাপার জন্য বস্তা নিয়ে লাইনে দাঁড়িয়েছেন তাঁরা, মেশিনে মাপা হচ্ছে মাছ, আর প্রতিটি মাপ খাতায় টুকে রাখা হচ্ছে।
মাপ শেষে মাছের বস্তা থরে থরে সাজানো হচ্ছে গাড়িতে। কিছু মাছ যাচ্ছে শীতাতপনিয়ন্ত্রিত গাড়িতে, কিছু তোলা হচ্ছে কোল্ডস্টোরেজে। নৌকা থেকে ঘাট, ঘাট থেকে গাড়ি, পুরো পথটাই চলে শ্রমিকদের কাঁধে আর মাথায়।
ছবি: Meerja / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: প্রথম আলো





মন্তব্য
(০)