সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৭ নভেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৯%বাতাস ৮ কিমি/ঘ

পাহাড়ের মাটিতে আরবের খেজুর, নুর আলমের বাগানে লাখ টাকার স্বপ্ন

মরুভূমির দেশ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের পরিচিত ফল খেজুর। সাধারণত আরবের শুষ্ক ও উষ্ণ আবহাওয়ায় এ ফলের চাষ হয়ে থাকে। তবে সেই ধারণা বদলে দিয়ে পাহাড়ি জেলা খাগড়াছড়ির মাটিতে বাণিজ্যিকভাবে খেজুর চাষ করে সফলতার মুখ দেখছেন কৃষি উদ্যোক্তা নুর আলম। তার বাগানে এখন থোকায় থোকায় ঝুলছে আরবের খেজুর। সবুজ ও হলুদ রঙের খে

মরুভূমির দেশ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের পরিচিত ফল খেজুর। সাধারণত আরবের শুষ্ক ও উষ্ণ আবহাওয়ায় এ ফলের চাষ হয়ে থাকে। তবে সেই ধারণা বদলে দিয়ে পাহাড়ি জেলা খাগড়াছড়ির মাটিতে বাণিজ্যিকভাবে খেজুর চাষ করে সফলতার মুখ দেখছেন কৃষি উদ্যোক্তা নুর আলম। তার বাগানে এখন থোকায় থোকায় ঝুলছে আরবের খেজুর। সবুজ ও হলুদ রঙের খেজুরে ছেয়ে গেছে গাছগুলো। পরীক্ষামূলকভাবে শুরু করা এই চাষ এখন পরিণত হয়েছে সম্ভাবনাময় কৃষি উদ্যোগে। চলতি বছর অন্তত ১০ লাখ টাকার অধিক খেজুর বিক্রির স্বপ্ন দেখছেন তিনি।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার রসুলপুর গ্রামে গড়ে উঠেছে নুর আলমের এই ব্যতিক্রমী ফলের বাগান। মিশ্র ফল চাষের জন্য এলাকায় আগে থেকেই পরিচিত তিনি। নতুন নতুন ফলের জাত সংগ্রহ ও চাষাবাদে আগ্রহ থেকেই একসময় আরবের খেজুর চাষের উদ্যোগ নেন। ২০১৯ সালে ইংল্যান্ড থেকে উন্নত জাতের ২৫টি খেজুরের চারা সংগ্রহ করে নিজের বাগানে রোপণ করেন। শুরুতে চাষের উপযোগিতা ও ফলন নিয়ে কিছুটা সংশয় থাকলেও পরিচর্যা ও অপেক্ষার পর সেই গাছগুলোতেই আসে ফল। ধীরে ধীরে বাড়তে থাকে বাগানের পরিধি। বর্তমানে তার বাগানে খেজুরগাছের সংখ্যা ১১৪টি।

বাগান থেকেই প্রতি কেজি খেজুর ৭০০ টাকা দরে বিক্রি করছেন তিনি। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি খেজুর চাষের সম্ভাবনা দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে কৃষক ও আগ্রহীরা তার বাগানে আসছেন। শুধু ফল বিক্রিই নয়, খেজুরগাছের টিস্যু কালচারের চারাও উৎপাদন ও বিক্রি করছেন নুর আলম। প্রতিটি চারা বিক্রি করছেন ১২ থেকে ১৫ হাজার টাকায়। ফলে ফল বিক্রির পাশাপাশি চারা উৎপাদনও তার আয়ের আরেকটি সম্ভাবনাময় ক্ষেত্র হয়ে উঠেছে।

কৃষি উদ্যোক্তা নুর আলম জানান, পাহাড়ে প্রচলিত ফলের পাশাপাশি নতুন জাতের ফল চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেই চিন্তা থেকেই আরবের খেজুর চাষ শুরু করেন। প্রথমে ইংল্যান্ড থেকে ২৫টি চারা এনে রোপণ করেছিলেন। এখন বাগানে ১১৪টি গাছ রয়েছে। এ বছর ৭০টি গাছে ভালো ফলন হয়েছে। খেজুরের মান ও স্বাদ ভালো হওয়ায় ক্রেতাদের আগ্রহও বাড়ছে। চলতি মৌসুমে অন্তত ১০ লাখ টাকার অধিক খেজুর বিক্রির প্রত্যাশা করছেন তিনি। পাশাপাশি উন্নত জাতের চারা উৎপাদন করে অন্য কৃষকদের মধ্যেও এ চাষ ছড়িয়ে দিতে চান।

নুর আলমের বাগানে মূলত 'বারহি' জাতের খেজুর চাষ হচ্ছে। এ জাতের অন্যতম বৈশিষ্ট্য হলো কাঁচা অবস্থাতেও খাওয়া যায়। স্বাদে মিষ্টি ও রসালো হওয়ায় স্থানীয়ভাবে এর চাহিদা তৈরি হচ্ছে। পাহাড়ের মাটি ও আবহাওয়ায় বারহি জাতের ভালো ফলন হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কৃষি কর্মকর্তারা বলছেন, 'পাহাড়ের অনেক জমি এখনো অনাবাদি বা পরিকল্পিতভাবে কৃষিকাজের আওতায় আসেনি। এসব জমিতে উপযোগী ফলের বাগান গড়ে তোলা গেলে কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে দীর্ঘমেয়াদি ফলবাগান হিসেবে খেজুর চাষ সম্প্রসারণের সুযোগ রয়েছে। তবে এ ক্ষেত্রে উন্নত জাতের চারার সহজলভ্যতা, উৎপাদন খরচ ও চাষাবাদ বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরি।'

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র, খাগড়াছড়ির বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মালেক বলেন, 'পাহাড়ে খেজুর চাষ সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। অনাবাদি পাহাড়ি জমিতে পরিকল্পিতভাবে এ ধরনের বাগান গড়ে তোলা গেলে কৃষকেরা লাভবান হতে পারেন। তবে উন্নত জাতের চারার স্বল্পতা ও অধিক দাম এ চাষ সম্প্রসারণের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। এ কারণে আগ্রহ থাকা সত্ত্বেও অনেক কৃষক এখনই বাণিজ্যিকভাবে খেজুর চাষে যুক্ত হতে পারছেন না।'

কৃষি উদ্যোক্তা নুর আলমের বাগানে ফলন দেখে অনেক কৃষকই খেজুর চাষে আগ্রহী হয়ে উঠছেন। বিশেষ করে প্রতি কেজি ৭০০ টাকা দরে খেজুর বিক্রি এবং প্রতিটি চারা ১২ থেকে ১৫ হাজার টাকায় বিক্রির বিষয়টি নতুন উদ্যোক্তাদের আকৃষ্ট করছে। তবে এ চাষে বিনিয়োগের আগে জাত নির্বাচন, মাটির উপযোগিতা, পরিচর্যা, ফলন আসতে প্রয়োজনীয় সময় এবং বাজারজাতকরণ সম্পর্কে কৃষকদের ধারণা থাকা প্রয়োজন।

একসময় যে পাহাড়ি জমিতে প্রচলিত ফলের বাইরে নতুন কিছু চাষের কথা ভাবা কঠিন ছিল, সেখানে এখন ফলছে আরবের খেজুর। নুর আলমের উদ্যোগ শুধু একজন কৃষকের সাফল্যের গল্প নয়, বরং পাহাড়ি কৃষিতে নতুন সম্ভাবনারও ইঙ্গিত দিচ্ছে। সরকারি পর্যায়ে উন্নত চারা সরবরাহ, গবেষণা, কারিগরি সহযোগিতা ও বাজারজাতকরণের সুযোগ তৈরি করা গেলে খাগড়াছড়ির পাহাড়ে বাণিজ্যিক খেজুর চাষ ভবিষ্যতে কৃষকদের আয়ের নতুন পথ খুলে দিতে পারে।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

শেরপুরে ৩০০ বিঘায় আজিজুলের লেবু বাগান, সপ্তাহে ১৫০ মণ লেবু, কাজ পেয়েছেন ১৫০ জনফল

শেরপুরে ৩০০ বিঘায় আজিজুলের লেবু বাগান, সপ্তাহে ১৫০ মণ লেবু, কাজ পেয়েছেন ১৫০ জন

২০১৪ সালে ১৫ বিঘায় তিন হাজার চারা দিয়ে শুরু; এখন তিন ইউনিয়নে প্রায় ৫০ হাজার লেবুগাছ থেকে সপ্তাহে প্রায় ১০ লাখ টাকার লেবু তোলেন শেরপুরের উদ্যোক্তা মো. আজিজুল হক।

এগ্রিকেয়ার২৪১৭ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ক্যাকটাস ফলের খামার থেকে পানি সাশ্রয়ী হাইড্রোজেল: পুরো গাছ কাজে লাগাচ্ছেন এক নারী উদ্যোক্তাফল

ক্যাকটাস ফলের খামার থেকে পানি সাশ্রয়ী হাইড্রোজেল: পুরো গাছ কাজে লাগাচ্ছেন এক নারী উদ্যোক্তা

দক্ষিণ আফ্রিকার পরিবেশবিজ্ঞানী সামকেলিসিওয়ে চুন্ডা ২৫ হেক্টরের খামারের ১৬ হেক্টরে প্রিকলি পিয়ার বা ক্যাকটাস ফল চাষ করেন; ফল থেকে জুস, চা, বীজের তেল আর সেচের পানি বাঁচানোর জৈব-বিয়োজ্য হাইড্রোজেল তৈরি করছেন।

ফুড ফর মজানসি১৭ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

টেকনাফের লবণাক্ত জমিতে মাচায় তরমুজ-মেলন, চার বন্ধুর ছয় লাখ টাকা লাভের আশা

রাজারছড়ার চার বন্ধু ১৪ কানি জমি লিজ নিয়ে মাচায় তরমুজ, রক মেলন, পেঁপে ও ট্যাং ফল চাষ করেছেন; প্রায় ১০ লাখ টাকা বিনিয়োগে ছয় লাখ টাকা লাভের আশা তাঁদের।

কৃষি সময়১৭ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)