সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৫ নভেম্বর ২০২৬
ঢাকা২২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮২%বাতাস ৭ কিমি/ঘ

স্বাদে-গন্ধে অতুলনীয় কদবেল

আমরা কমবেশি সবাই কদবেল খেতে পছন্দ করি। পুষ্টিগুণে ভরপুর কদবেল। কিন্তু অনেকেই জানেন না যে আলসার ও কিডনির সমস্যায় কদবেল কতটা উপকারি ফল। বিশেষ করে কাশি, সর্দি, হাঁপানি, ও যক্ষ্মা রোগ

আমরা কমবেশি সবাই কদবেল খেতে পছন্দ করি। পুষ্টিগুণে ভরপুর কদবেল। কিন্তু অনেকেই জানেন না যে আলসার ও কিডনির সমস্যায় কদবেল কতটা উপকারি ফল। বিশেষ করে কাশি, সর্দি, হাঁপানি, ও যক্ষ্মা রোগ নিরাময়ে খুবই কার্যকর। সুগারে কুপোকাত? ওষুধের লম্বা লিস্ট নিয়ে দোকানে ছুটছেন? কদবেল খান।

আসুন জেনে নেই কদবেলের পুষ্টিগুণ সম্পর্কে।

কদবেলের খনিজ উপাদান ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী। ডায়াবেটিসের আয়ুর্বেদী চিকিৎসায় কদবেল ব্যবহার করা হয়। এছাড়াও কদবেল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং স্নায়ুর শক্তি যোগায়। ফলে গরম কম লাগে। ত্বকের জ্বালা পোড়া কমাতে কদবেল মলম হিসেবেও ব্যবহার করা হয়।

কদবেলে ট্যানিন রয়েছে। ট্যানিন দীর্ঘস্থায়ী ডায়রিয়া ও পেট ব্যথা ভালো করে। কদবেল গাছের বাকল মধু সঙ্গে মিশ্রিত করে খেলে পেটের রোগ আমাশা ভাল করে।

কাঁচা কদবেল ছোট এলাচ, মধু দিয়ে মাখিয়ে খেলে বদহজম দূর হয়।

কদবেলের ফুল শুকিয়ে পাউডার করে কয়েক মাস সংরক্ষণ করে রাখা যায়। ফল দীর্ঘস্থায়ী কোষ্ঠবদ্ধতা ও আমাশা দূর করে।

কদবেল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং স্নায়ুর শক্তি যোগায়। ত্বকের জ্বালা পোড়া কমাতে কদবেলের ক্বাথ মলম হিসাবে ব্যবহার করা হয়।

এই ফল নিয়মিত খেলে কিডনি সুরক্ষা থাকবে। যকৃত্‍ ও হৃদপিন্ডের জন্যও উপকারি।

স্তন ও জরায়ু ক্যান্সার প্রতিরোধ করে কদবেল।

চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি করে কদবেল। চোখের ছত্রাক জনিত রোগে কদবেল পাতা একটি কাপড়ে পুটলি করে হালকা গরম অবস্থায় সেক নিলে চোখে লাল ভাব নিরাময় হয়।

কাঁচা কদবেলের রস মুখে মাখলে ব্রণ ও মেছতার সমস্যা কমে।।

ইত্তেফাকসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

এলপিজির দামে চাপ, জেলায় জেলায় লাকড়ির চুলায় ফিরছে পরিবারদৈনন্দিন

এলপিজির দামে চাপ, জেলায় জেলায় লাকড়ির চুলায় ফিরছে পরিবার

বিইআরসি নভেম্বরে ১২ কেজির সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা ঠিক করলেও খুচরায় তা বিকোচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়; খরচ সামলাতে অনেকে কাঠ পোড়াচ্ছেন।

সমকাল১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

ফ্রিজের মাছ স্বাদহীন লাগছে, স্বাদ ফেরাতে রান্নার আগে যা করবেন

বাজার থেকে টাটকা মাছ কিনে রান্না করলে যে স্বাদ পাওয়া যায়, ফ্রিজে দিনের পর দিন রাখা মাছের ক্ষেত্রে তা অনেক সময় মেলে না। কখনো মাছ হয়ে যায় অতিরিক্ত নরম, কখনো রান্নার পরও থেকে যায় হিমায়িত গন্ধ। ফলে ভালো মসলা দিয়েও মনমতো স্বাদ পাওয়া যায় না।

জাগো নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের খাবারে খরচ সামান্য কম, তবু বাজারের দাম চড়াদৈনন্দিন

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের খাবারে খরচ সামান্য কম, তবু বাজারের দাম চড়া

২০২৬ সালে থ্যাংকসগিভিংয়ের কিছু খাবারের দাম কমেছে, ১০ জনের খাবারের খরচ ধরা হয়েছে ৭৮.৯৩ ডলার; তবে ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ের এক অর্থনীতিবিদ বলছেন, দাম এখনো মহামারির আগের চেয়ে অনেক বেশি।

Farms.com১৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)