সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২৫ নভেম্বর ২০২৬
ঢাকা১৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৪%বাতাস ৮ কিমি/ঘ

সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

যশোরে সার ব্যবস্থাপনা সভায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার বিতরণে অনিয়ম বা কৃত্রিম সংকট তৈরি করলে ডিলারদের বিরুদ্ধে প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে।

সার বিতরণে অনিয়ম ও কারসাজি করলে ডিলারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে যশোর কালেক্টরেট সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সার ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় যশোর সদর উপজেলার বিসিআইসি, বিএডিসি ও নবনিযুক্ত সার ডিলাররা অংশ নেন।

প্রতিমন্ত্রী বলেন, সারের সংকট বা কৃত্রিম সংকট সৃষ্টির কোনো অপচেষ্টা সহ্য করা হবে না। নতুন বা পুরোনো, যে ডিলারই সার নিয়ে অনিয়ম করবেন, তাকে কোনো ছাড় না দিয়ে আইনের আওতায় আনা হবে। কৃষকদের চাহিদা পূরণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।

অতিরিক্ত মুনাফার লোভ পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃষকরা যেন প্রয়োজনের অতিরিক্ত সার মজুদ না করেন, সে বিষয়ে তাদের সচেতন করতে হবে। একই সঙ্গে ডিলার ও সাব-ডিলারদের সারের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে এবং সরবরাহ ব্যবস্থা সচল রাখতে হবে। এক ডিলারের সার অন্য ডিলার বা সাব-ডিলারের মাধ্যমে অন্যত্র বিক্রির চেষ্টা না করারও হুঁশিয়ারি দেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, কৃষকদের স্বার্থ ক্ষুণ্ন করে অতিরিক্ত লাভের চেষ্টা কিংবা সার বিতরণে অসৎ পন্থা অবলম্বন করলে অভিযুক্ত ব্যক্তি যতই আপনজন হোন না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত পরিচালক ড. মোশাররফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক এবং জেলা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হাসান টুকুন।

সূত্র: জাগো নিউজ ২৪

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

গ্যালারি

একঝলক ২৫ নভেম্বর: উঠানে ধান শুকানো, বোরোর বীজতলা আর কাপ্তাইয়ে মাছ ধরা

আমন কাটার শেষ আর বোরোর শুরু, কাপ্তাই হ্রদে চাঁই দিয়ে মাছ ধরা, খেজুরের রসের প্রস্তুতি: ২৫ নভেম্বর দেশের নানা প্রান্তের ছবি।

প্রথম আলো২৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

কুয়েতে প্রথমবারের মতো বাসমতি ধান উৎপাদন

কুয়েতে প্রথমবারের মতো বাসমতি ধান উৎপাদন করা হয়েছে। স্থানীয় কৃষি উৎপাদন বাড়ানো ও খাদ্যনিরাপত্তা জোরদারের ক্ষেত্রে এই সাফল্যকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

জাগো নিউজ ২৪২৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

বাণিজ্যিকভাবে জমিতে চাষ করা যায় রোজেলা

রোজেলা হলো এক ধরনের সপুষ্পক গুল্মজাতীয় উদ্ভিদ। যা বাংলাদেশে অঞ্চলভেদে চুকাই, চুকুরি, মেস্তা, হড়গড়া বা হইলফা নামে পরিচিত। এর টক স্বাদের লাল রঙের বৃতি ও পাতা খাদ্য, পানীয় এবং ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি উষ্ণ আবহাওয়ায় ভালো জন্মে। একটি লাভজনক ফসল, যার লাল বৃতি বা ক্যালিক্স থেকে চা, জুস ও জ্যাম

জাগো নিউজ ২৪২৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)